পিসিডি এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (২২০ পদে নিয়োগ)

প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এনজিও তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। PCD একটি বেসরকারী এনজিও সংস্থা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। পাবনা জেলার চাটমোহর উপজেলায় প্রথম শুরু হয়েছিলো।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরো, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এনজিও”PCD NGO’।মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিবন্ধিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক। দেশের মানুষের অরক্ষিত, সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের জন্য বেশ কিছু উন্নয়ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছে।

পিসিডি এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৬

কোন ধরনের চাকরি?দেশের বেসরকারি এনজিও চাকরি
এনজিওর নামপ্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি
চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ৯ জানুয়ারি ২০২৬
কত ধরনের পদ০৯ ধরনের পদ
মোট পদসংখ্যা২২০ টি পদে
বয়সসীমা২৬-৩৫,৪০,৪৫ বছর
অভিজ্ঞতাপদভেদে বিনা অভিজ্ঞতা, ০১,০৫ বছর
বেতন২৪,৬৮৫/- থেকে ১,৫০,০০০/-
আবেদন পাঠানোর নিয়মস্বহস্তে ডাকযোগে
আবেদন পাঠানোর শেষ তারিখ২২ নভেম্বর ২০২৬
অফিশিয়াল সাইটhttps://pcdbd.org

প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুসারে এইচএসসি,স্নাতক পাসে আবেদন করতে পারবেন। যোগ্য ও অভিজ্ঞ চাকরি প্রার্থীদের কাছ থেকে স্বহস্তে আবেদন পত্র আহবান করছে পিসিডি। সকল পদের জন্য দুপুরের খাওয়ার টাকা দেয়া হবে।

  • অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান/পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়ন পত্র দরখাস্ত-এর সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক, না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • শিক্ষানবিশকাল সকল পদের ক্ষেত্রে ৬ থেকে ৯ মাস।
  • প্রতিটি পদের জন্য মূল বেতনের সমপরিমাণ জামানত দিতে হবে যা মুনাফাসহ ফেরতযোগ্য।
  • শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ৩ টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলির বিস্তারিত তথ্যের তালিকা 

ক্র. নংপদের নাম ও বেতন ভাতাপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবয়সঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

১

পরিচালক (মাইক্রোফাইন্যান্স)

 

(বেতন আলোচনা সাপেক্ষে)

০১

স্নাতকোত্তর

সর্বোচ্চ ৪৫ বছর

PKSF-এর অর্থায়িত স্বনামধন্য A গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং সর্বনিম্ন ৭৫ টি শাখা পরিচালনাসহ ইংরেজিতে লেখার ও কম্পিউটার পরিচালনায় দক্ষ, Communication & Corresponding সহ ইংরেজি ও বাংলায় রিপোর্টিং এ পারদর্শিতা থাকতে হবে।

২

এলাকা ব্যবস্থাপক

 

শিক্ষানবিশকালীন মাসিক বেতন ৪৫,০০০। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন ৪৭,৭৫০ টাকা।

০৫

স্নাতক / স্নাতকোত্তর

সর্বোচ্চ ৪২ বছর

PKSF-এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং সর্বনিম্ন ৫-৬ টি শাখা পরিচালনাসহ কম্পিউটার পরিচালনায় সক্ষম এবং রিপোর্টিং এ পারদর্শিতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩

এইচআর এন্ড এডমিন অফিসার

 

শিক্ষানবিশকালীন মাসিক বেতন ৪০,০০০। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন ৪৩,৮৫০ টাকা।

০১

এমবিএ (মানবসম্পদ)

সর্বোচ্চ ৩৫ বছর

PKSF-এর অর্থায়িত সংশ্লিষ্ট পদে ২-৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং ডকুমেন্টেশন, কম্পিউটারে পারদর্শী (অফিস প্রোগ্রাম), ইংরেজি ও বাংলা সাবলীলভাবে লেখা-পড়ার পারদর্শিতা থাকতে হবে।

৪

শাখা ব্যবস্থাপক

 

শিক্ষানবিশকালীন মাসিক বেতন ৩৮,০০০-৪০,০০০। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন ৪৩,০০০ টাকা।

২৮

স্নাতক / স্নাতকোত্তর

সর্বোচ্চ ৪০ বছর

PKSF-এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে ও কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫

অডিট অফিসার

 

শিক্ষানবিশকালীন মাসিক বেতন ৩০,০০০। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন ৩৩,০০০ টাকা।

১০

স্নাতক / স্নাতকোত্তর

সর্বোচ্চ ৪০ বছর

PKSF-এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ও কম্পিউটার পরিচালনায় সক্ষম এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত দক্ষাত থাকতে হবে।

৬

ফিল্ড সুপারভাইজার

 

শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২৮,০০০। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন ৩৩,০০০ টাকা।

২০

স্নাতকোত্তর

সর্বোচ্চ ৩৮ বছর

অভিজ্ঞতার প্রয়োজন নেই।

৭

সি সিনিয়র ক্রেডিট অফিসার

 

শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২৮,০০০। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী সর্বসাকুল্যে হলে মাসিক বেতন ৩৩,০০০ টাকা।

৬০

স্নাতক / স্নাতকোত্তর

সর্বোচ্চ ৩৮ বছর

PKSF-এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক ও ঋণস্থিতি ১.৫০ – ২.০০ কোটি টাকা পরিচালনার দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক।

৮

ক্রেডিট অফিসার

 

শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২৫,০০০। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন ২৮,০০০টাকা।

 

(এইচএসসি পাসের ক্ষেত্রে শিক্ষানবিশকালীন ২০,০০০। স্থায়ী হলে বেতন ২৩,০০০টাকা।)

৮০

স্নাতক / এইচএসসি জিপিএ (৪.২০ – ৫.০০)

সর্বোচ্চ ২৬-৩৫ বছর

নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

৯

হিসাবরক্ষক কাম আইটি সহকারী

 

শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২২,০০০। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন ২৬,০০০টাকা।

১৫

স্নাতকোত্তর (বাণিজ্য বিভাগ)

সর্বোচ্চ ২৬-৩৫ বছর

PKSF-এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে ও কম্পিউটার চালনায় দক্ষ এবং মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের নিয়ম

  • আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২২ নভেম্বর ২০২৬ ইং-এর মধ্যে স্ব-হস্তে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মজনু মোড়, পাবনা-৬৬০০ ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো (ই-মেইলে আবেদন গ্রহণযোগ্য নয়)।
  • খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে।
  • বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুকে পেতে ভিজিট করুন: www.pcdbd.org & fb/pcdpabna.
  • আগ্রহী নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো।

Programme for Community Development PCD Job Circular 2026

Application Deadline: 22 November 2026

📢 আমাদের ফেসবুক পেজে লাইক দিন!

আমাদের নতুন পোস্ট ও আপডেট পেতে ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ❤️

👍 Like Our Facebook Page

2 thoughts on “পিসিডি এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (২২০ পদে নিয়োগ)”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

For Any kind of Queries: info@kfplanet.com / kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com