আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ হয়েছে। আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট। ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, জাপানি, জার্মান, ইতালিয়ান, রাশিয়ান, স্প্যানিশ, কোরিয়ান, তুর্কি, হিন্দি ভাষায় এক বছর, ০৬ মাস, ০৩ মাস, ০২ মাসের কোর্সে, বছর মেয়াদি (১৫০ ঘণ্টা) এলিমেস্টারি সার্টিফিকেট কোর্স অথবা নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারেন আপনিও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য আগ্রহী প্রার্থীরাও অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভাষা শিক্ষা কার্যক্রমের ভর্তি বিজ্ঞপ্তিসহ বিস্তারিত আপডেট করা হয়েছে। 

আধুনিক ভাষা ইনস্টিটিউট নিয়মিত মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ তথ্য টেবিল

ক্র.নংবিষয়বিবরণ
১বিদেশি ভাষার নাম

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, হিন্দি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, ফার্সি, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কি এবং বাংলা (শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য)।

২কোর্সের মেয়াদ

১৫০ ঘণ্টা (১ বছরে সমাপ্য)।

৩শিক্ষা কার্যক্রমসমূহের নাম

এলিমেস্টারি সার্টিফিকেট কোর্স (ইংরেজি ব্যতীত সকল ভাষা) এবং ইংরেজি প্রি-ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্স।

৪ক্লাসের ব্যাপ্তিকাল

প্রতি ক্লাস ২ ঘণ্টা করে, সপ্তাহে ০২ দিন।

৫ভর্তির ন্যূনতম যোগ্যতা

এইচ.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫)। ইংরেজি ভাষা কোর্সটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের জন্য।

৬আবেদনপত্র সংগ্রহ (অনলাইন ও অফলাইন)

ক) জনতা ব্যাংক, টি.এস.সি. (ঢাকা বিশ্ববিদ্যালয়) শাখা থেকে নগদ টাকার বিনিময়ে।

 

খ) ওয়েবসাইট: https://portal.iml.du.ac.bd/Other-registration।

৭আবেদন বাবদ ফি জমা

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা।

 

খ) ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা।

৮আবেদনপত্র জমা ও প্রবেশপত্র

অফলাইন আবেদনপত্র সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়ে ১২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। অনলাইন আবেদনকারীদের প্রিন্ট করা PDF কপিই পরীক্ষার দিন প্রবেশপত্র হিসেবে কাজ করবে।

 

Institute of Modern Languages (IML) University of Dhaka Circular 2026

adhunik vasha institute dhaka university

আবেদন গ্রহণ ও জমা দেওয়ার সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনতা ব্যাংক টি.এস.সি শাখা থেকে নগদ টাকার বিনিময়ে ভর্তির জন্য নির্ধারিত ফরম এবং নির্দেশিকা আগামী ২৯ শে নভেম্বর মধ্যে সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে একই সময়সীমার মধ্যে উক্ত ব্যাংকে জমা দিতে হবে।

১৯৭৪ সালে বিভিন্ন ভাষা শিক্ষাদানের উদ্দেশ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউট চালু করা হয়। এই ইন্সটিটিউটে বর্তমানে এখানে ৫০ জন শিক্ষক রয়েছেন। এখানে সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা কোর্স করানো হয়। এছাড়াও  এম.এ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (MA in ELT) মাস্টার্স প্রোগ্রাম চালু আছে।

ভাষা ইনস্টিটিউট এ ভর্তি হতে যোগ্যতা

  • এইচএসসি পাস হতে হবে।
  • ন্যূনতম ২য় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে।
  • বিদেশীদের জন্যে কমপক্ষে ১২ বছর শিক্ষাজীবনের সনদ প্রয়োজন হবে।
  • শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর-এর শিক্ষার্থীদের জন্য ইংবেজি ভাষা কোর্স।

যে সব কোর্স চলমান আছে

  • আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীন চীনা,পর্তুগীজ  ফরাসি ও জার্মান ভাষা সহ সকল ভাষার স্বল্প মেয়াদী কোর্স 
  • আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীন চীনা, ফরাসি, জার্মান, জাপানি, মালয় ভাষা সহ সকল ভাষার এলিমেন্টারি কোর্স 
  • আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীন ইংরেজি, জাপানি ভাষা সহ সকল ভাষার সংক্ষিপ্ত কোর্স 

📢 আমাদের ফেসবুক পেজে লাইক দিন!

আমাদের নতুন পোস্ট ও আপডেট পেতে ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ❤️

👍 Like Our Facebook Page

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

For Any kind of Queries: info@kfplanet.com / kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com