বন্ধু নিয়ে উক্তি ও বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন (বাংলাতে মেসেজ করুন)

বন্ধুদের সম্পর্কে উক্তি, ক্যাপশন, বন্ধুত্বের স্ট্যাটাস ইত্যাদি নিয়ে আজকের পোস্ট টি। অনেক বিখ্যাত মনীষী গণ বন্ধু বা বন্ধুত্ব সম্পর্কে অনেক মজার উক্তি করেছেন। সেখান থেকে কিছু উক্তি বা স্ট্যাটাস ক্যাপশন এখানে তুলে ধরা হলো। বন্ধু নিয়ে উক্তি ও বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন বাংলা পড়তে পারবেন এখান থেকে।

বন্ধু ছাড়া জীবন লবণ ছাড়া সবজির মতো। বন্ধুত্ব মাঝে প্রতিটা মানুষের অনেক বিশ্বাস রয়েছে। সবচেয়ে বেশি আছে আবেগ। সহজ কথায় সংজ্ঞায়িত করা সম্ভব নয়। বন্ধুত্ব সম্পর্কে বিভিন্ন পন্ডিত সুন্দর কথা বলেছেন। তারা তাদের নিজেদের অনুভূতির কথা বলে। তাহলে দেখা যাক বন্ধু ও বন্ধুত্ব নিয়ে কে কি বলেছেন।

বন্ধু নিয়ে উক্তি বাংলা

  • একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ” – অস্কার ওয়াইল্ড
  • প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব। ” – এমারসন
  • অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। ” – হেলেন কেলার
  • কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। “ – উইলিয়াম শেক্সপিয়র
  • আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাসে না । — চার্লি চ্যাপলিন
  • বন্ধুত্ব একটি ছাতার ন্যায়, বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে। 
  • মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম ।
  • প্রকৃত বন্ধুরা তারকার মতো, তারকা সব সময় দেখা যায় না , কিন্তু সেগুলো আকাশেই থাকে ।
  •  আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি ,অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না। – উইলিয়াম শেক্সপিয়র
  • আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প ,বিজ্ঞান এবং বন্ধুত্ব। – অ্যালবার্ট আইনস্টাইন
  • বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।  – উইড্রো উইলসন
  • একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।  – ডঃ এ.পি জে আব্দুল কালাম
  • কখনো কোনো বন্ধুকে আঘাত করো না , এমনকি ঠাট্টা করেও না। – সিসরো
  • বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। – থমাস কার্লাইস
  •  বিশ্বস্ত বন্ধুত্ব হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো , সে একটি গুপ্তধন পেলো। – নিৎসে
  • সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না , কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো। – মার্টিন লুথার কিং
  • ভালোবাসা হলো ফুল । আর বন্ধুত্ব হলো সুতো , যে সুতো দিয়ে যে কোন ফুলকে মালার সৌন্দ্যর্যে বেঁধে রাখা যায় ।  – কিশোর মজুমদার
  • যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে , কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না ।  –কিশোর মজুমদার
  • যে কোনো সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নির্ভর করে সেই সম্পর্কের মধ্যে কতটা বন্ধুত্ব গড়ে উঠেছে তার উপর ।  –কিশোর মজুমদার
  • আমি মনে করি বন্ধুত্ব আলাদা কোনো সম্পর্ক নয় , সব সম্পর্কের উন্নত অবস্থার নাম বন্ধুত্ব । -কিশোর মজুমদার
  • প্রতিটি সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকাটা জরুরি ।বন্ধুত্ব হল পুরোনো তেতুলের মত , যত পুরোনো হয় তার আয়ুর্বেদিক ক্ষমতা ততই বাড়তে থাকে । 

 

বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন বাংলা

  • বন্ধুত্ব কি তা বোঝানো সবচেয়ে কঠিন। তবে তুমি যদি না জানো এটা কি তাহলে তুমি কিছুই জানো না।  — মোহাম্মদ আলী
  • বন্ধুত্ব দর্শন ও শিল্পের মতো অপ্রয়োজনীয়।বেঁচে থাকতে এর কোন মূল্য নেই বরং এটিই মানুষকে বাঁচিয়ে রাখে। — সি.এস. লুইস
  • একটি জীবনে ভালোবাসার চেয়ে গভীরভাবে ছাপ ফেলে বন্ধুত্ব। — মার্কাস জুকাস
  • বন্ধুত্বই একমাত্র বন্ধন যা পুরো পৃথিবীকে একসাথে রাখবে।  — উড্রো উইলসন
  • ভালো বন্ধুত্ব হচ্ছে একটি চার পাতার ক্লোভার যা খুঁজে পাওয়া কঠিন তবে খুঁজে পেলে ভাগ্যবান। — আইরিশ উপকথা
  • বন্ধু হচ্ছে তোমার তৈরিকৃত আত্মীয়। — এস্টাচ ডেসচ্যাম্প
  • বন্ধুত্ব হচ্ছে সেই সোনালী সুতো যা পৃথিবীর সব মানুষের হৃদয় গেঁথে রাখে। — জন এভিলিন
  • সম্মান ও বিশ্বাসের সমন্বয়ই বন্ধুত্ব। — স্টিগ লারসান
  • একটি পুরনো বন্ধুই হচ্ছে একজন মানুষের সেরা দর্পণ। — জর্জ হার্বার্ট
  • একজন ভালো বন্ধু আত্বিকভাবে সাথেই থাকে। — এল.এম মন্টগ্যামারি
  • মানুষের জীবনে আসা শ্রেষ্ঠ জিনিস বন্ধুত্ব। — মারিলিন মনরো
  • বন্ধু অনেক তাড়াতাড়ি হয়ে যাওয়া যায় তবে বন্ধুত্ব একটি ধীরে পাকা ফল। — অ্যারিস্টোটল
  • একাকী আলোয় থাকার চেয়ে একজন বন্ধুর সাথে অন্ধকারে হেটে যাওয়াই শ্রেয়। — হেলেন কেলার
  • আমাদের জীবনে অনেকেই আসে, চিহ্ন রেখে যায় শুধু ভালো বন্ধুরাই। — এলিনোর রুজভেলট
  • যে সবার বন্ধু সে আসলে কারও বন্ধুই নয়। — অ্যারিস্টোটল
  • মনে রাখবে যেকোনো ব্যক্তি যার কাছে বন্ধু আছে সে কখনই অসফল নয় ।
  • কোনো ধরনের বন্ধুত্বই কখনো কাকতালীয় নয় ।
  • একজন ভালো বন্ধুর মত নির্ভরযোগ্য আর বিশ্বস্ত কিছুই নেই। — জেনিফার অ্যানিস্টন
  • জীবনের শ্রেষ্ঠ উপহার হল বন্ধুত্ব। — হারবার্ট এইচ হোম্ফ্রে
  • বন্ধুত্ব হল একই সত্ত্বার দুটো দেহে বসবাস। — অ্যারিস্টোটল
  • সত্যিকার ভালোবাসা বিরল কিন্তু সত্যিকার বন্ধুত্ব দুর্লভ। — জিন দে লা ফন্টেইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com