ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৬-২৭, ঢাবির অনার্স বা আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের ভর্তি তথ্য নিয়ে হাজির হয়েছি আমরা। ২০২৬-২০২৭ সালে এসএসসি, ২০২৬ সালে এইচএসসি পাসকৃতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আগামী ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স বা স্নাতক ভর্তি হতে চাইলে ঢাবি ভর্তির সকল সঠিক নির্দেশনা দিবে কেএফপ্ল্যানেট। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশসহ সকল বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয় আমাদের সাইটে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সেরা ও প্রধান বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় ২০২৬-২৭ সেশনে ভর্তির যোগ্যতা ও নিয়মাবলী চূড়ান্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে, ডিইউ ভর্তি ফরম পূরণ শুরু হবে ১১ নভেম্বর থেকে এবং শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স, সম্মান বা আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে বিভক্ত। শিক্ষার্থীরা আলাদাভাবে প্রতিটি ইউনিটে ভর্তি পক্রিয়া সম্পন্ন করতে হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বড় সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি হতে চাই, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য এখানে দেয়ার চেষ্টা করা হয়েছে। ঢাবি বা ডিউ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ, ভর্তির প্রয়োজনীয় তথ্য, ডিউ আবেদনপত্রের শেষ তারিখ, আবেদনপত্র,প্রবেশপত্র ডাউনলোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির ফলাফল ২০২৬ পাবেন ইউনিভার্সিটি ভর্তি তথ্য ক্যাটাগরিতে।
ঢাবি ভর্তি পরীক্ষা ২০২৬ সার্কুলার তথ্য
| ডিইউ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ | ০২ আগস্ট ২০২৬ |
| বিজ্ঞপ্তির শিরোনাম | ঢাকা বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি |
| ভর্তির শিক্ষাবর্ষ | ২০২৬-২০২৭ |
| ইউনিট সংখ্যা ও নাম | ০৫ টি-বিজ্ঞান, কলা, ব্যাবসা,চারু,আইবিএ |
| আবেদনের মাধ্যম | অনলাইনে আবেদন পক্রিয়া সম্পন্ন করতে হবে |
| আবেদনের ওয়েবসাইট লিংক | admission.eis.du.ac.bd |
| ভর্তি আবেদনের ফি | ১০০০/= (এক হাজার টাকা |
| অনলাইনে আবেদন শুরু | ১১/১১/২৬ ( দুপুর ১২ টা ) |
| অনলাইন অ্যাপ্লিকেশন সমাপ্তি | ২৫/১১/২০২৬ (রাত ১১.৫৯ টা) |
| প্রবেশপত্র ডাউনলোড শুরু | পরে জানানো হবে |
| ভর্তি পরীক্ষার তারিখ | ০৫,১২,১৯,২২,২৬ ডিসেম্বর ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে। আবেদন করার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। এবারের ভর্তি পরীক্ষা ৫টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচির টেবিল
| ইউনিট | ভর্তি পরীক্ষার তারিখ | পরীক্ষার সময় | পরীক্ষা কেন্দ্র |
|---|---|---|---|
| আইবিএ ইউনিট | ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার | সকাল ১০:০০টা – দুপুর ১২:০০টা | ঢাকা |
| বিজ্ঞান ইউনিট | ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার | সকাল ১১:০০টা – দুপুর ১২:৩০টা | ঢাকা ও ৮টি বিভাগীয় শহর |
| কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার | সকাল ১১:০০টা – দুপুর ১২:৩০টা | ঢাকা ও ৮টি বিভাগীয় শহর |
| চারুকলা ইউনিট | ২২ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার | সকাল ১১:০০টা – দুপুর ১২:৩০টা | ঢাকা |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার | সকাল ১১:০০টা – দুপুর ১২:৩০টা | ঢাকা ও ৮টি বিভাগীয় শহর |
বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষার মানবণ্টন, বিষয় ও সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষা থেকে ১০০ নম্বর এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০ নম্বর থাকবে।
| ইউনিট | MCQ | লিখিত/বর্ণনামূলক/অঙ্কন | পরীক্ষার সময় | মোট |
|---|---|---|---|---|
| বিজ্ঞান ইউনিট | ৬০ | ৪০ নম্বর লিখিত | ৪৫ + ৪৫ মিনিট | ১০০ |
| কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ৬০ | ৪০ নম্বর লিখিত | ৪৫ + ৪৫ মিনিট | ১০০ |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | ৬০ | ৪০ নম্বর লিখিত | ৪৫ + ৪৫ মিনিট | ১০০ |
| চারুকলা ইউনিট | ৪০ | ৬০ নম্বর অঙ্কন | ৩০ + ৬০ মিনিট | ১০০ |
| আইবিএ ইউনিট | ৭০ | ৩০ নম্বর বর্ণনামূলক | ৯০ + ৩০ মিনিট | ১০০ |
নোট: চারুকলা ইউনিটের পরীক্ষায় সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশ থাকবে। আইবিএ ইউনিটে MCQ ও বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
ঢাকা ভার্সিটিতে অনার্স ভর্তির আবেদনের যোগ্যতা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করতে হলে শিক্ষার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিটভেদে ন্যূনতম যোগ্যতা নিচে দেওয়া হলো:
- বিজ্ঞান ইউনিট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) GPA-এর যোগফল ন্যূনতম ৮.০ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে।
- বিজ্ঞান ইউনিটে মানবিক ও বাণিজ্য শাখা: উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে GPA-এর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: GPA-এর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান শাখা: GPA-এর যোগফল ন্যূনতম ৮.০ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে।
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাণিজ্য শাখা: GPA-এর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
- ব্যবসায় শিক্ষা ইউনিট: GPA-এর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
- ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞান শাখা: GPA-এর যোগফল ন্যূনতম ৮.০ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে।
- ব্যবসায় শিক্ষা ইউনিটে মানবিক শাখা: GPA-এর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
- চারুকলা ইউনিট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় GPA-এর যোগফল ন্যূনতম ৬.৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
বিশেষ তথ্য: ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের পাশাপাশি মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের জন্য ২০ নম্বর যোগ করা হবে। ফলে চূড়ান্ত মূল্যায়ন হবে মোট ১২০ নম্বরে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি সার্কুলার ২০২৬
(আপডেট ইমেজ প্রকাশের সাথে সাথে আপডেট করা হবে)

