জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার সময় সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করেছে। ২৪ আগস্ট ২০২৫ তারিখে শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। ভিসিটরস অনলাইনে বিভিন্নভাবে খুঁজে থাকে যেমন, অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৫, অনার্স ১ম বর্ষের রুটিন ২০২৫, অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচী ২০২৫, NU Honours 1st year Exam Routine 2025.
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারন দর্শানো ছাড়াই অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে। রুটিন বিষয়ক সকল আপডেট নিউজ আমাদের অনার্স 1st Year পরীক্ষার সময়সূচি পোস্টে আপডেট করা হবে।
অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৫
মনে রাখবেন ২০২৫সালের রুটিন হলেও একাডেমিক হিসাবে ২০২৫ সালের ১ম বর্ষের পরীক্ষা। যেহেতু এটিই আপনার জীবনে প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা , সুতরাং চেষ্টা করবেন পরীক্ষা বিষয়ক সকল তথ্য গুলি সুন্দর ভাবে জানতে। সঠিক তথ্য জানলে পরীক্ষা দেওয়া আপনার জন্য আরও সহজ হয়ে যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ জুলাই ২০২৫ তারিখে অনার্স ১ম বর্ষের রুটিনটি প্রকাশ করা হয়। সালের অনার্স সম্মান প্রথম বর্ষের অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের অনার্স ১ম বর্ষে পরীক্ষার সময়সূচী ২০২৫ পোস্টটি করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে পরীক্ষার সময়সূচী ২০২৫
| রুটিন প্রকাশ | ১৫ জুলাই ২০২৫ |
| পরীক্ষা শুরু হবে | ২৪ আগস্ট ২০২৫ |
| পরীক্ষা শেষ হবে | ১৫ অক্টোবর ২০২৫ |
| পরীক্ষার কোড নং | ২২০১ |
| পরীক্ষার শুরুর সময় | দুপুর ১ টা |
| পরীক্ষার সময় কাল | প্রশ্নে উল্লেখিত সময় |
NU Honors 1st Year Exam Routine 2025


অনার্স ১ম বর্ষের পরীক্ষার কিছু নির্দেশনা সমূহ
- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ছাড়াই পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচী পরিবর্তন করতে পারবেন।
- সময়সূচী অনুযায়ী সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারী থেকে প্রশ্নপত্রের ট্রাংক উত্তোলন ৰা গ্রহণ করা যাবে না।
- পরীক্ষার্থীদের প্রবেশপত্রে ডিজিটাল স্বাক্ষরে দেওয়া হবে।
- সংশ্লিষ্ট কলেজ পরীক্ষার্থীদের প্রবেশপত্র Print করে পরীক্ষার্থীদের এবং স্বাক্ষর লিপি Print করে কেন্দ্রে সরবরাহ করা হবে। এ সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info/honours এবং nuh204@gmail.com তে পাওয়া যাবে।
- তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানাে হবে।
- প্রত্যেকের স্ব-স্ব কলেজে যােগাযােগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।
- কলেজ কর্তৃপক্ষ আসন বিন্যাসের জন্য এক কপি পরীক্ষার্থী বিবরণী ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত পরীক্ষার্থী প্রতি ১৫০/- টাকার মধ্যে ১৫০/- টাকা নিজ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য রেখে পরীক্ষার্থী প্রতি ৩০০/- টাকা হারে মােট টাকা পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
- ইনকোর্স, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়ার থেকে ডাউনলােড করে অনলাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং তার প্রিন্ট কপিসহ পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, প্রথম বর্ষ অনার্স শাখায় তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১০ (দশ) কার্যদিবসের এর মধ্যেই হাতে হাতে জমা দিতে হবে।
অনার্স ১ম বর্ষের সংশোধিত রুটিন ২০২৫
(এখনো সংশোধন হয় নাই)
