চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CSTU (চাঁবিপ্রবি জব সার্কুলার)

০৭ ধরনের ১১ টি পদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ হয়েছে। এইচএসসি স্নাতক, স্নাতকোত্তর,সমমান পাস করেই চাঁবিপ্রবির বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অনলাইন সাইট https://jobs.cstu.ac.bd ব্যাবহার করে আবেদন করতে হবে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য আগ্রহী হয়ে থাকলে পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১ জনকে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করেছে। অধ্যাপক, প্রভাষক,কর্মকর্তা, কর্মচারী পদের জন্য বেতন গ্রেড হবে ০৬,০৭,০৯,১৬ । জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন স্কেল হবে ৮,২৫০-২০,১০/- থেকে ৫৬,৫০০-৭৪,৪০০/- টাকা মাসিক। এছাড়া সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি’র যাবতীয় তথ্য

বিশ্ববিদ্যালয়ের নাম Chandpur Science and Technology University CSTU 
চাকরির ক্যাটাগরিসরকারি প্রতিষ্ঠানে চাকরি
নিয়োগ শিরোনাম ইংরেজিChandpur Science and Technology University Job Circular
বিজ্ঞপ্তি প্রকাশ১৭ সেপ্টেম্বর ২০২৬
কত ক্যাটাগরি?০৭ ধরনের
পদের সংখ্যা১১ টি পদ
বয়স হতে হবে১৮-৩২ বছর
বেতন স্কেল৮,২৫০-২০,১০/- থেকে ৫৬,৫০০-৭৪,৪০০ (পদভদে)
বেতন গ্রেড০৬,০৭,০৯,১৬ (পদভদে)
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন ফি১০০,২০০,৬০০ টাকা
আবেদন শুরু১৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ০১ অক্টোবর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.cstu.ac.bd

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ও নির্দেশনা

  • আবেদনকারীকে https://jobs.cstu.ac.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রের Scanned pdf copy ও আবেদন ফি সহ ১৯/০৯/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ০১/১০/২০২৬ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে

  • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.cstu.ac.bd অথবা www.jobs.cstu.ac.bd) এর Notice সেকশন থেকে যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে

  • প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের সাথে নির্দিষ্ট কিছু কাগজপত্রের Scanned pdf copy সংযুক্ত করতে হবে, যার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), প্রকাশনা ও অন্যান্য কাগজপত্র, ৩০০x৩০০ পিক্সেল ও অনূর্ধ্ব ২০০ কিলোবাইট সাইজের ছবি (jpg file), ৩০০x১০০ পিক্সেল ও অনূর্ধ্ব ২০০ কিলোবাইট সাইজের স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র এবং চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্র

  • ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না

  • ক্রেডিট কার্ড/অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ০১ থেকে ০৪ নং পদের জন্য আবেদন ফি ২০০/- (দুইশত) টাকা, ০৫ থেকে ০৬ নং পদের জন্য আবেদন ফি ১০০/- (একশত) টাকা এবং ০৭ নং পদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা পরিশোধ করতে হবে (অনগ্রসর নাগরিক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এর জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা, সার্ভিস চার্জ ব্যতীত)

  • আগ্রহী প্রার্থীকে আগামী ০১/১০/২০২৬ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে

  • Online-এ আবেদন পত্র Submit করার পর Online-এ Generated আবেদনপত্র Print করে ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) এর হার্ড কপি, পদের বিপরীতে সার্কুলার উল্লেখিত সেট করে জমা দিতে হবে।

  • সেটসহ পূর্ণাঙ্গ আবেদন আগামী ০৫/১০/২০২৬ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে “রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস : হোল্ডিং নং: ০৯৩৭-০২, খলিশাদুলি, ওয়াপদা গেট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর- ৩৬০০” এর বরাবর পৌঁছাতে হবে; অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে

  • অত্র বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- চাঁবিপ্রবি/রেজি./নিয়োগ/কর্মকর্তা-কর্মচারী/২০২৬/১২২৭, তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই

  • প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ ই-মেইল, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে; পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না

  • সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে

  • অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। 

অন্যান্য সার্কুলারগুলা দেখে নিতে পারেনঃ 

  1. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি
  2. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি
  3. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
  4. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
  5. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি
  6. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
  7. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

 

Chandpur Science and Technology University Job Circular 2026

6d2f8279-510420-P-16-mr.png

Application Deadline: 01 October 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Any kind of Queries: kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com