ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি কিছু দক্ষ জনবল নিয়োগ দিবে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (NMI) সরকারি চাকরির আবেদনের সময়সীমা, আবেদনের নিয়ম, ইমেজ নোটিশ, প্রতিটি পদের আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক পদে যোগ্য ও প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ই অক্টোবর ২০২৬ এবং প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| নিয়োগের শিরোনাম | ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি |
| জবের ধরণ | সরকারী চাকরী |
| বিজ্ঞপ্তির প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৬ |
| বিজ্ঞপ্তির উৎস | জাতীয় দৈনিক পত্রিকা |
| মোট পদ সংখ্যা | ০১ টি |
| কত ক্যাটাগরি | ০১ টি |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি পাশ |
| বয়স সীমা | ১৮-৩২ বছর |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
| আবেদন ফি | ২০০ টাকা |
| আবেদন শুরু | ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ সময় | ১৮ অক্টোবর ২০২৬ |
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়োগ আবেদন ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী যোগ্যতা অনুসারে যে কোন পদে আবেদন ফেলুন। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি সহ যে কোন নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য জানতে আমাদের সাইট প্রতিদিন ভিজিট করতে পারেন।
আবেদনের নিয়ম
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদন করতে চান তবে ডাকযোগে আবেদন করতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ২০০ টাকা জমা দিয়ে মুলকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
আবেদন পত্রে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সহ সকল প্রকার তথ্য দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬।
আবেদন পাঠানোর ঠিকানা
অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, দক্ষিণ হালিশহর বন্দর, চট্টগ্রাম ৪১০০
National Maritime Institute of Chittagong Job Circular 2026

Application Deadline: 18 October 2026
Visit Official Website: www.nmi.gov.bd
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী
nmi.gov.bd লিংক থেকে চাকরির আবেদন ফরম ডাউনলোড করে আবেদনপত্রে সকল তথ্য উল্লেখপূর্বক অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, দক্ষিণ হালিশহর, বন্দর, চট্টগ্রাম-৪১০০ এর বরাবরে রেজিস্টার্ড ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম এবং আবেদনকারী যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে আগ্রহী সেই ঠিকানা স্পষ্টাক্ষরে লিপিবাদ্ধ করে ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি আকারের ১টি খামে ২০/- (বিশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।
প্রার্থীর বয়স ১৭/০৯/২০২৬ তারিখে- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ১৮/১১/২০২৪ তারিখে গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী ১৮-৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং সকল শিক্ষা সনদের ফোটোকপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফোটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফোটোকপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ২ (দুই) কপি রঙিন ছবি ১শ শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হব
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে (অগ্নিম কপি গ্রহণযোগ্য নয়)।
মৌখিক পরীক্ষায় প্রার্থীগণকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতািসহ সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি সারাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৮/১০/২০২৬ খ্রি। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩/০৭/২০২৪ তারিখের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪.১৪১ এর মাধ্যমে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে।
প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান হলে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণাক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নিকট হতে প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
প্রার্থীদেরকে আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা এ-চালানের মাধ্যমে (১(‘>২০২৬৩২৩০১-১১০০০০০০-১১২০১৩০০-১৪৪১২৯৯ অন্যান্য আদায় নং কোডের বিপরীতে) Principal, National Maritime Institute, Chattogram এর অনুকূলে যেকোনো ব্যাংকে জমা করে এ চালানের মূলকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এক্ষেত্রে পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দাখিল করা হলে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অনুকূলে বাজেয়াপ্ত হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়োগ সংক্রান্ত যে কোনো সংযোজন ও বিয়োজন কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারবে।
