সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ হবে, ১০০ টি পদে নিয়োগ দেয়া হবে!

সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ১০০ টি পদে পুরুষ ও মহিলা চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। বোয়েসেলের কুয়েত নার্স নিয়োগ এর মাধ্যমে কুয়েতের বিভিন্ন সরকারী হসপিটালে কুয়েতের কোম্পানির ব্যাবস্থাপনায়  জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যে সকল বেকার ভাইবোনেরা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য কুয়েতের নার্সিং সার্কুলার।

BOESL Job Circular 2025 দেখে নিন, আর বাংলাদেশের ডিপ্লোমা বা বিএসসি নার্সরা দেশের বাইরে নিজের ক্যারিয়ার গড়ুন। আপনার যোগ্যতা থাকলে দ্রুত আবেদন করে ফেলুন। কুয়েতের সরকারি সিটি গ্রুপ কোম্পানি, কুয়েত ও এডভ্যান্স টেকনোলোজি কোম্পানি এর ব্যবস্থাপনায় নিম্নে বর্ণিত পদসমূহে নিয়োগ দেওয়া হবে। কুয়েতে নার্স নিয়োগে যে যোগ্যতা চেয়েছে সেটা থাকলে দ্রুত আবেদন করার জন্য প্রস্তুতি নিয়ে নিন।

সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ বাংলাদেশের মহিলা ও পুরুষের জন্য অনেক বড় একটি সুযোগ।  কুয়েতের বিভিন্ন হাসপাতালে সরকারিভাবে ১০০ টি পদে পুরুষ/নারী নার্স নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত।

নিয়োগের শিরোনামসরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ
প্রতিষ্ঠানের নামকুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়
জবের ধরণকুয়েতের সরকারী হসপিটালে চাকরী
বিজ্ঞপ্তি প্রকাশ১৭ আগস্ট ২০২৫
মোট পদসংখ্যা১০০ জন
কত ক্যাটাগরি০২ টি
আবেদন শুরু ১৮ আগস্ট ২০২৫
আবেদন করার শেষ সময়২০ আগস্ট ২০২৫ 
আবেদনের লিংকনিচে গুগুলের লিংক দেয়া আছে

পদসমুহের বিস্তারিত

পদের নামঃ বিএসসি পুরুষ নার্স
পদ সংখ্যাঃ ২০ টি
বেতনঃ ১,২৭,০০০ টাকা + (ওভারটাইম)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট/ প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী।সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ বিএসসি মহিলা নার্স
পদ সংখ্যাঃ ৩০ টি
বেতনঃ ১,২৭,০০০ টাকা + (ওভারটাইম)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট/ প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী।সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ ডিপ্লোমা পুরুষ নার্স
পদ সংখ্যাঃ পুরুষ ১০ জন
বেতনঃ ১,১১,০০০ টাকা + (ওভারটাইম)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট/ প্রতিষ্ঠিত থেকে ব্যাচেলর ডিগ্রী/ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ ডিপ্লোমা মহিলা নার্স
পদ সংখ্যাঃ মহিলা ৪০ জন
বেতনঃ ১,১১,০০০ টাকা + (ওভারটাইম)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট/ প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী/ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শর্তবলী সমূহ

  • যেকোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে।
  • চাকুরিতে যোগদানের পর শিক্ষানবীশকাল ০৩ (তিন) মাস।
  • দৈনিক ০৮ (আট)ঘণ্টা ডিউটি সপ্তাহে ৬ (ছয়) দিন এবংবাৎসরিক ছুটি ৩০(ত্রিশ) দিন।
  • নার্স হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সরকারি নার্স হিসেবে কর্মরত প্রার্থীদের লিয়েন ছুট প্রাপ্তির যোগ্যতা অর্জিত হলেই আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত নির্বাচনের পরে লিয়েন ছুটি প্রার্থীকে নিজেই ব্যবস্থা করতে হবে।
  • প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা,খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  • চাকুরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন (০৩)বছর সন্তোষজনক চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।

BOESL Kuwait Nurse Job Circular 2025

Application Deadline: 20 August 2025 

Application Link: https://brms.boesl.gov.bd

কুয়েতে সরকারি হাসপাতালে অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি থেকে নিয়োগ 

4 thoughts on “সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ হবে, ১০০ টি পদে নিয়োগ দেয়া হবে!

  1. i am Medical Technologist as:Diploma in Medical Faculty(DMF)and Intensive Care Assistant(ICA).i have 23yrs of experience as ICA from Combined Military Hospital(CMH)Dhaka,Bangladesh Army.i want to go Kuwait for serve kuwaity people,thanks a lot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com