মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭ (বিজ্ঞান,ব্যাবসা ও মানবিক)

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ প্রকাশ পেয়েছে ০১ সেপ্টেম্বর। ঢাকার মিরপুরের মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য মনিপুর কলেজ অনেক ভাল একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ধরা হয়। মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর অনেক শিক্ষার্থীর আশা থাকে ভাল একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার।

উচ্চ মাধ্যমিক পর্যায়ের মনিপুর কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির সকল তথ্য এখানে আপডেট করা হবে। মনিপুর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি অতি সম্প্রতি অনলাইনে প্রকাশ করা হয়েছে। বাংলা ও ইংরেজি দুইটি ভিন্ন মাধ্যমে ভর্তি করা হবে। মনিপুর কলজ ক্যাম্পাস  খুব সুন্দর ও মনোরম পরিবেশ বিদ্যামান।

উক্ত কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্থে online এর মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ০২ সেপ্টেম্বর ২০২৬ হতে শুরু হবে। সুবিধার কথা মাথায় রেখে মূলত আমাদের আজকের পোস্টটি করা হয়েছে। যাতে করে খুব সহজে আমাদের এখান থেকে আপনি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভর্তি সংক্রান্ত সকল তথ্য জেনে নিতে পারেন।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভর্তির গুরুত্ব পূর্ণ তথ্য

কলেজের নামMonipur High School And College
মনিপুর কলেজের EIIN নাম্বার108181
কলেজের ধরণবেসরকারি কলেজ
ভর্তি শ্রেণীএকাদশ শ্রেণী
আবেদনের মাধ্যমঅনলাইনে
যে ভাষায় ভর্তিবাংলা ও ইংরেজি
আবেদন শুরু০২ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন খরচ১৫০ টাকা
আবেদনের লিংকxiclassadmission.gov.bd

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভর্তি সার্কুলার ২০২৬

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করতে হবে। মনিপুর কলেজে ভর্তি বিষয়ক কার্যক্রম অনলাইনের মাধ্যমে করা হবে। সঠিক সব তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভর্তি যোগ্যতা ২০২৬

দেশসেরা কলেজগুলোর একটি মনিপুর কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের যোগ্যতা খুব বেশি না। একটু ভাল রেজাল্ট করলে আপনিও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি যোগ্যতা আরও সুন্দর করে নিচে দেওয়া হলঃ

 বিভাগ নূন্যতম সিজিপিএ 
বিজ্ঞান (বাংলা ও ইংরেজি ভার্সন)৪.০০
ব্যবসায় শিক্ষা৩.০০
মানবিক শিক্ষা২.৫০

অনলাইনের মাধ্যমে আবেদন করবেন যেভাবে

আবেদনকারীকে website (www.xiclassadmission.gov.bd)-এ গিয়ে Apply Online এ Click করে প্রয়োজনীয় তথ্য লিখে ১০টি কলেজের জন্য (পছন্দক্রম উল্লেখপূর্বক) আবেদন করা যাবে। মনিপুর কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অত্র কলেজকে অবশ্যই ০১ নম্বরে রাখতে হবে।

এসএমএস এর মাধ্যমে আবেদন

টেলিটক মোবাইল ব্যবহার করে সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। মনিপুর কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে ১ম আবেদনটি অত্র কলেজের জন্য করতে হবে।

বিশেষ সুবিধা সমূহ

  • বাইরে বা মফস্বল থেকে যে সব শিক্ষার্থী ভর্তি হবে তাদের জন্য আবাসিক ব্যবস্থা ও পরিবহনের সুবিধা আছে।
  • ছেলে ও মেয়েদের বাংলা ও ইংরেজি মাধ্যমের ক্লাস গুলি আলদা ভাবে নেওয়া হয়।
  • মোট ছয়টি লিফট রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য।
  • ছাত্র ছাত্রীদের জন্য আইটি সেন্টার রয়েছে।
  • ছাত্র ছাত্রীদের জন্য মেডিকেল সেন্টার রয়েছে।
  • গ্রন্থাগার ও বিজ্ঞান ল্যাব রয়েছে মনিপুর কলেজ ক্যাম্পাসে।

Monipur High School And College Admission Circular 2026

Monipur High School And College Admission Circular

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ

  1. সুদক্ষ পরিচালনা: শিক্ষানুরাগী ও সুদক্ষ পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত।

  2. অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী: অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে মানসম্মত পাঠদান।

  3. প্রজেক্টর ও প্রযুক্তিভিত্তিক পাঠদান: শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তি নির্ভর পাঠদান।

  4. ধারাবাহিক মূল্যায়ন: নিয়মিত ক্লাস, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, ক্লাস টেস্ট এবং কুইজ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন নিশ্চিতকরণ।

  5. অভিভাবক সমাবেশ: সার্বক্ষণিক অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, অভিভাবক সমাবেশ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

  6. প্রক্টোরিয়াল সিস্টেম: প্রক্টোরিয়াল সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান।

  7. আবাসিক সুবিধা: নান্দনিক ও আধুনিক হোস্টেল ভবনে কোলাহলমুক্ত উন্নত পরিবেশে স্বল্প খরচে থাকা-খাওয়ার সুবিধা।

  8. শিক্ষকের অধীনে রাতে পড়াশোনা: ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থানরত শিক্ষার্থীদের প্রতিদিন রাতে শিক্ষকের তত্ত্বাবধানে বাধ্যতামূলক পাঠে নিমগ্ন রাখার ব্যবস্থা।

  9. পৃথক শিফটে ক্লাস: প্রভাতী শিফটে ছাত্রীদের এবং দিবা শিফটে ছাত্রদের ক্লাস পরিচালনা।

  10. নিরাপত্তা ও সুপেয় পানি: কালিন ও সুপেয় মিনারেল ওয়াটার, জেনারেটর এবং সিসি ক্যামেরা (CCTV) সুবিধা।

  11. মেধাভিত্তিক পুরস্কার: মেধাভিত্তিক পুরষ্কার প্রদান।

  12. বিশেষ (Special) ক্লাস: নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাসের সু-ব্যবস্থা।

  13. স্মার্ট অ্যাপ (MUBC Apps): নিয়মিত শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি, অনুপস্থিতি ও অ্যাসাইনমেন্ট এবং সকল পরীক্ষার ফলাফল MUBC Apps-এর মাধ্যমে অভিভাবকদের তাতক্ষণিকভাবে অবহিতকরণ।

  14. অনলাইন ফি প্রদান: ভর্তি ফি, মাসিক বেতনসহ সকল প্রকার ফি MUBC Apps-এর মাধ্যমে অনলাইনে সহজেই পরিশোধের সুবিধা।

  15. বিশাল অডিটোরিয়াম: বিশাল গ্যালারি সিস্টেমের আন্তর্জাতিক মানের অডিটোরিয়াম সুবিধা।

  16. শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ: শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ।

  17. গ্রন্থাগার ও প্রাকটিক্যাল ল্যাব: সুপরিসর গ্রন্থাগার ও বিষয়ভিত্তিক বিজ্ঞানাগার।

  18. ছাত্রাবাস ও ছাত্রীনিবাস: শিক্ষার্থীদের জন্য পৃথক আধুনিক ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস ব্যবস্থা।

  19. আইটি ও ল্যাঙ্গুয়েজ ক্লাব: আইটি সেন্টার, ডিবেটিং ক্লাব, স্পোর্টস ও জিম ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।

  20. ইনডোর ও আউটডোর সুবিধা: হেলথ জিম, ইনডোর গেমস, মেডিকেল সেন্টার, সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব এবং সুবিশাল খেলার মাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Any kind of Queries: kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com