গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড ১৬ তম বেতনের একটি সরকারি পদ হলো ‘স্বাস্থ্য সহকারী’। মূলত সরকারিভাবে শিশুদের টিকা দেয়া কাজ হলেও মাঠ পর্যায়ে স্বাস্থ্য সচেনতা, প্রাথমিক চিকিৎসা করা স্বাস্থ্য সহকারীর প্রদাহ্ন কাজ। অর্থাৎ যেকোন জেলার জেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রম করে থাকে স্বাস্থ্য সহকারীগন।
স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পোস্টটি করা হয়েছে যেসব চাকরি প্রার্থী শুধুমাত্র স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে থাকেন তাদের জন্য। সর্বশেষ Sastho Sohokari নিয়োগ সার্কুলার অনুসারে স্বাস্থ্য সহকারী পদের জন্য আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আপনার আবেদন পত্র জমা দিতে হবে।
স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ‘র আলোকে পদের বিস্তারিত
পদের নামঃ স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যাঃ ১১৯ টি
আবেদন যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
জাতীয় গ্রেডঃ ১৬ তম
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা মাসিক
সুযোগ সুবিধাঃ সরকার কর্তৃক সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
স্বাস্থ্য সহকারী নিয়োগ এর আবেদন প্রণালী
আবেদন ফরম পূরণ নিচের দেয়া তারিখে সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত
০১. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত নিয়মাবলি/শর্তাবলি:
ক) আবেদনের ওয়েবসাইট ও সময়সীমা: নির্ধারিত ওয়েবসাইটে (http://csnarsingdi.teletalk.com.bd) গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে. আবেদন শুরু এবং ফি জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে. নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র সাবমিট করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে.
খ) ছবি ও স্বাক্ষরের মাপ: অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে. ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট (KB) এবং স্বাক্ষরের সাইজ ৬০ কিলোবাইট (KB) হতে হবে.
গ) তথ্যের সঠিকতা: অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগেই সব তথ্যের সঠিকতা প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত করবেন.
ঘ) প্রিন্ট কপি সংরক্ষণ: প্রার্থী অনলাইন আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি ভবিষ্যৎ প্রয়োজন সাপেক্ষে সংরক্ষণ করবেন.
ঙ) এসএমএস ও ফি প্রদান পদ্ধতি:
আবেদন সফলভাবে সাবমিট করার পর একটি User IDসহ Applicant’s copy পাওয়া যাবে, যা প্রিন্ট বা সংরক্ষণ করতে হবে.
এই User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে.
প্রথম এসএমএস প্রেরণের নিয়ম:
CSNARSINGDI <space> User IDলিখে16222নম্বরে পাঠাতে হবে. ফিরতি এসএমএসে পিন নম্বরসহ কত টাকা ফি কাটবে তা জানানো হবে.দ্বিতীয় এসএমএস প্রেরণের নিয়ম:
CSNARSINGDI <space> YES <space> PINলিখে16222নম্বরে পাঠাতে হবে. ফি সফলভাবে জমা হওয়ার পর একটি কনফার্মেশন ও পাসওয়ার্ড পাওয়া যাবে.চ) প্রবেশপত্র প্রাপ্তি: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হয়. প্রার্থীরা http://csnarsingdi.teletalk.com.bd বা csnarsingdi.gov.bd ওয়েবসাইট থেকে User ID এবং Password দিয়ে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন. লিখিত, মৌখিক বা অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র বাধ্যতামূলক.
ছ) ইউজার আইডি বা পিন নম্বর ভুলে গেলে পুনরুদ্ধার: টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠিয়ে ইউজার আইডি বা পিন নম্বর পুনরুদ্ধার করা যায়.
অন্যান্য শর্তাবলী
বিজ্ঞপ্তি ও নির্দেশিকা ভালোভাবে পড়ে তা মেনে চলতে হবে. আবেদনপত্রে কোনো অসত্য তথ্য দিলে বা ভুল করলে প্রার্থীতা বাতিল বা আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে.
নিয়োগ পরীক্ষার ধাপসমূহ:
প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের নির্ধারিত ক্রমানুসারে লিখিত, ব্যবহারখিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে. মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হয়.
মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় মূল ও সত্যায়িত কপিসহ যেসব কাগজপত্র সাথে রাখতে হয়:
ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সাময়িক সনদ, প্রত্যয়নপত্র বা অভিজ্ঞতা সনদ.
খ) জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ.
গ) জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ.
ঘ) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি.
ঙ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ.
চ) প্রযোজ্য ক্ষেত্রে কোটার সপক্ষে যথাযথ প্রমাণপত্র (যেমন: মুক্তিযোদ্ধা সনদ, এতিমখানা বা শারীরিক প্রতিবন্ধী সনদ ইত্যাদি).
ছ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র (NOC) এবং অনলাইন আবেদনপত্র ও Admit Card-এর রঙিন প্রিন্ট কপি.
নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত:
অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষার যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে.
পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্যগত ছাড়পত্র:
সসন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র চাকরিতে নিয়োগের অন্যতম শর্ত হিসেবে বিবেচিত হবে. এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হতে পারে, এবং ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হলে তার নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে.
তদবির বা সুপারিশে অযোগ্যতা:
যেকোনো প্রকার তদবির বা প্রার্থীর সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে.
নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন বা বাতিলের অধিকার:
উপরের শর্তে উল্লেখ হয়নি এমন বিষয়ে সর্বশেষ জারিকৃত বিধি-বিধান অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে. নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন বা পুরো বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন
স্বাস্থ্য সহকারী চাকরি প্রার্থীর বয়সসীমা
সার্কুলারভেদে স্বাস্থ্য সহকারী চাকরি প্রার্থীর প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য কোন এফিডেভিট গ্রহণ যোগ্য নয়।
Health Assistant Job Circular 2026 Bangladesh



Application Deadline: 30 October 2026
📢 আমাদের ফেসবুক পেজে লাইক দিন!
আমাদের নতুন পোস্ট ও আপডেট পেতে ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ❤️
👍 Like Our Facebook Page
Khulna zelar civil sargon er circular kobe dibe?