মরক্কো কাজের ভিসা বাংলাদেশ: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় মরক্কোতে পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মরক্কোয় বিভিন্ন পেশায় দক্ষ ও অভিজ্ঞ পুরুষ কর্মীদের আকর্ষণীয় বেতনে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছে। ইংরেজি পড়ুন পোস্ট
বিশেষ দ্রষ্টব্য: বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই, তাই আগ্রহী প্রার্থীরা কোনো প্রকার মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি নিজে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে মরক্কো বোয়েসেল জব সার্কুলার তথ্য
পদের নাম, সংখ্যা, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা
বোয়েসেল সার্কুলার অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে:
১. Electrical Design Engineer
পদসংখ্যা: ০২টি
মাসিক বেতন: ৯৬০ ইউএস ডলার
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি (BSC) বা এমএসসি (MSC) ডিগ্রিধারী।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং AutoCAD Electrical, SolidWorks Electrical, EPLAN ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
২. Electrical Site Engineer
পদসংখ্যা: ০৩টি
মাসিক বেতন: ৯৬০ ইউএস ডলার
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি (BSC) বা এমএসসি (MSC)।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সাইট ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের দক্ষতা।
৩. Electrical Technician
পদসংখ্যা: ০৪টি
মাসিক বেতন: ৪৭০ ইউএস ডলার
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সর্বনিম্ন ডিপ্লোমা ডিগ্রিধারী।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
৪. BMS Engineer / GRMS Engineer
পদসংখ্যা: ০২টি
মাসিক বেতন: ৯৬০ ইউএস ডলার
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, অটোমেশন বা বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি (BSC) বা এমএসসি (MSC)।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং BMS ও GRMS আর্কিটেকচার ডিজাইন ও প্রোগ্রামিংয়ের দক্ষতা।
৫. HVAC Engineer
পদসংখ্যা: ০২টি
মাসিক বেতন: ৯৬০ ইউএস ডলার
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল, এইচভিএসি বা এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রিধারী।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং AutoCAD, Revit MEP, Carrier HAP ব্যবহারের দক্ষতা।
৬. HVAC Technician
পদসংখ্যা: ০৪টি
মাসিক বেতন: ৪৭০ ইউএস ডলার
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল, এইচভিএসি বা এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
৭. Sprinkler Technician
পদসংখ্যা: ০৩টি
মাসিক বেতন: ৪৭০ ইউএস ডলার
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বা প্লাম্বিং-এ ডিপ্লোমা ডিগ্রিধারী।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং স্প্রিংকলার সিস্টেম ইনস্টলেশন ড্রয়িং পড়ার ও প্রয়োগ করার দক্ষতা।
চাকরির প্রধান শর্তাবলি
প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩ বছর থাকতে হবে।
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
চাকরির চুক্তি ৩ বছর (নবায়নযোগ্য)।
শিক্ষানবিসকাল ৩ মাস।
প্রয়োজনীয় বাসস্থানসহ থাকা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
খাবারের খরচ নিজ ব্যবস্থাপনায়।
চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চুক্তিশেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে।
মরক্কোর শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্তাবলি প্রযোজ্য হবে।
অন্যান্য তথ্যাবলি ও খরচ সংক্রান্ত বিবরণ
সার্ভিস চার্জ: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৪৭,০৫০/- টাকা প্রদান করতে হবে। এছাড়া আনুষঙ্গিক অন্যান্য ফি (মেডিকেল ফি, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা স্ট্যাম্পিং ফি, ভিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট ফি, নন-জুডিশিয়াল স্ট্যাম্প) সংশ্লিষ্ট দফতর/সংস্থায় প্রদান করতে হবে।
জামানত: চূড়ান্তভাবে নির্বাচিত এবং মরক্কো গমেনের সকল কার্যক্রম শেষে প্রতিটি প্রার্থীকে জামানত বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার পে-অর্ডার জমা দিতে হবে। চুক্তি অনুযায়ী সফলভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার পর প্রার্থী ১,০০,০০০/- টাকার পে-অর্ডার ফেরত পাবেন।
মরক্কো বোয়েসেল ইমেজ সার্কুলার




যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের সব তথ্যাদি পূর্ণপূর্বক ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্ট এবং রঙিন ছবিসহ একটি পিডিএফ (PDF) ফাইল তৈরি করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। পিডিএফ ফাইলটি অবশ্যই ১ (এক) মেগাবাইট এর মধ্যে হতে হবে।
আবেদন শুরুর তারিখ: ০১ নভেম্বর ২০২৬, সকাল ৯:০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ০৫ নভেম্বর ২০২৬, বিকাল ৪:০০ ঘটিকা (উক্ত সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে)
অনলাইন আবেদন লিংক: এখানে ক্লিক করে আবেদন করুন
সতর্কতা: চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে। প্রয়োজনে প্রবাসী বন্ধু কল সেন্টার ১৬১৩৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
📢 আমাদের ফেসবুক পেজে লাইক দিন!
আমাদের নতুন পোস্ট ও আপডেট পেতে ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ❤️
👍 Like Our Facebook Page