আগামী বছর সরকারি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালে তফসিলি ব্যাংক ২৮ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, উৎসব, দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকছে। ব্যাংক হলিডে মিলিয়ে ২০২৬ সালে ২৮ দিন ছুটি পাবেন সরকারি ব্যাংকাররা।
সরকারি ব্যাংকের ছুটির তালিকা ২০২৬
| ক্রমিক | ছুটির নাম/পর্বের নাম | দিনের নাম ও তারিখ | ছুটির পরিমাণ |
| ০১ | শব-ই-বরাত* | ০৪ ফেব্রুয়ারি, বুধবার | ০১ দিন |
| ০২ | শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারি, শনিবার | ০১ দিন |
| ০৩ | শব-ই-কদর* | ১৭ মার্চ, মঙ্গলবার | ০১ দিন |
| ০৪ | ঈদ-উল-ফিতর এবং জুমাতুল বিদা* | ১৯ থেকে ২৩ মার্চ, বুধ-সোমবার | ০৫ দিন |
| ০৫ | স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ, বৃহস্পতিবার | ০১ দিন |
| ০৬ | চৈত্র সংক্রান্তি (পার্বত্য জেলাসমূহের জন্য) | ১৩ এপ্রিল, সোমবার | ০১ দিন |
| ০৭ | বাংলা নববর্ষ | ১৪ এপ্রিল, মঙ্গলবার | ০১ দিন |
| ০৮ | মে দিবস এবং বুদ্ধ পূর্ণিমা* | ০১ মে, শুক্রবার | ০১ দিন |
| ০৯ | ঈদ-উল-আজহা* | ২৬ থেকে ৩১ মে, মঙ্গল-রবিবার | ০৬ দিন |
| ১০ | আশুরা* | ২৬ জুন, শুক্রবার | ০১ দিন |
| ১১ | ব্যাংক হলিডে | ০১ জুলাই, বুধবার | ০১ দিন |
| ১২ | জুলাই গণঅভ্যুত্থান দিবস | ০৫ আগস্ট, বুধবার | ০১ দিন |
| ১৩ | ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)* | ২৬ আগস্ট, বুধবার | ০১ দিন |
| ১৪ | জন্মাষ্টমী | ০৪ সেপ্টেম্বর, শুক্রবার | ০১ দিন |
| ১৫ | দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী) | ২০ ও ২১ অক্টোবর, মঙ্গল-বুধবার | ০২ দিন |
| ১৬ | বিজয় দিবস | ১৬ ডিসেম্বর, বুধবার | ০১ দিন |
| ১৭ | যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) | ২৫ ডিসেম্বর, শুক্রবার | ০১ দিন |
| ১৮ | ব্যাংক হলিডে | ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার | ০১ দিন |
| মোট ছুটি | ২৮ দিন |
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
মোট ছুটি: ২০২৬ সালে ব্যাংকগুলোতে সাপ্তাহিক ছুটি ব্যতীত মোট ২৮ দিন ছুটি থাকবে।
নির্ভরশীলতা: স্টার (*) চিহ্নযুক্ত ছুটিগুলো চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।
পার্বত্য জেলা: চৈত্র সংক্রান্তির ছুটিটি শুধুমাত্র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য।
সরকারি ব্যাংকের ছুটির ক্যালেন্ডার ইমেজ

