সরকারি ব্যাংকের ছুটির তালিকা ২০২৬ (মোট ছুটি ২৮ দিন)

আগামী বছর সরকারি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালে তফসিলি ব্যাংক ২৮ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ২০২৬  সালের ছুটির তালিকা অনুযায়ী, উৎসব, দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকছে। ব্যাংক হলিডে মিলিয়ে ২০২৬ সালে ২৮ দিন ছুটি পাবেন সরকারি ব্যাংকাররা।

সরকারি ব্যাংকের ছুটির তালিকা ২০২৬

ক্রমিকছুটির নাম/পর্বের নামদিনের নাম ও তারিখছুটির পরিমাণ
০১শব-ই-বরাত*০৪ ফেব্রুয়ারি, বুধবার০১ দিন
০২শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২১ ফেব্রুয়ারি, শনিবার০১ দিন
০৩শব-ই-কদর*১৭ মার্চ, মঙ্গলবার০১ দিন
০৪ঈদ-উল-ফিতর এবং জুমাতুল বিদা*১৯ থেকে ২৩ মার্চ, বুধ-সোমবার০৫ দিন
০৫স্বাধীনতা ও জাতীয় দিবস২৬ মার্চ, বৃহস্পতিবার০১ দিন
০৬চৈত্র সংক্রান্তি (পার্বত্য জেলাসমূহের জন্য)১৩ এপ্রিল, সোমবার০১ দিন
০৭বাংলা নববর্ষ১৪ এপ্রিল, মঙ্গলবার০১ দিন
০৮মে দিবস এবং বুদ্ধ পূর্ণিমা*০১ মে, শুক্রবার০১ দিন
০৯ঈদ-উল-আজহা*২৬ থেকে ৩১ মে, মঙ্গল-রবিবার০৬ দিন
১০আশুরা*২৬ জুন, শুক্রবার০১ দিন
১১ব্যাংক হলিডে০১ জুলাই, বুধবার০১ দিন
১২জুলাই গণঅভ্যুত্থান দিবস০৫ আগস্ট, বুধবার০১ দিন
১৩ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)*২৬ আগস্ট, বুধবার০১ দিন
১৪জন্মাষ্টমী০৪ সেপ্টেম্বর, শুক্রবার০১ দিন
১৫দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী)২০ ও ২১ অক্টোবর, মঙ্গল-বুধবার০২ দিন
১৬বিজয় দিবস১৬ ডিসেম্বর, বুধবার০১ দিন
১৭যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন)২৫ ডিসেম্বর, শুক্রবার০১ দিন
১৮ব্যাংক হলিডে৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার০১ দিন
মোট ছুটি২৮ দিন

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

  • মোট ছুটি: ২০২৬ সালে ব্যাংকগুলোতে সাপ্তাহিক ছুটি ব্যতীত মোট ২৮ দিন ছুটি থাকবে।

  • নির্ভরশীলতা: স্টার (*) চিহ্নযুক্ত ছুটিগুলো চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

  • পার্বত্য জেলা: চৈত্র সংক্রান্তির ছুটিটি শুধুমাত্র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য।

সরকারি ব্যাংকের ছুটির ক্যালেন্ডার ইমেজ

সরকারি ব্যাংকের ছুটির তালিকা ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com