এইচএসসি ফলাফল ২০২৬ পাওয়ার পর কোন সন্দেহ বা বিভ্রান্তি থাকলে এইচএসসি খাতা চ্যালেঞ্জ করে পুনরায় ফলাফল যাচাই এর জন্য আবেদন করতে পারেন। এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ পোস্টের মাধ্যমে আবেদন প্রণালী এবং ফলাফল সম্পর্কে সম্পুর্ন ধারণা পাবেন। এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন ধাপে ধাপে দেখানো হবে। এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ অ্যাপ্লিকেশন অনলাইন ও টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে করা যাবে।
এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৬
- এইচএসসি রেজাল্ট চ্যালেঞ্জের আবেদন শুরুঃ ০১ নভেম্বর ২০২৬
- এইচএসসি রেজাল্ট চ্যালেঞ্জের আবেদনের শেষ তারিখঃ ০৭ নভেম্বর ২০২৬
- এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখুন
- এইচএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ (সকল বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখুন)
অনলাইনে আবেদন পদ্ধতি
- এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে সরাসরি আবেদন কর যাবে।
- https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইট ব্যাবহার করে আবেদন করতে পারবেন।
- অনলাইনের ওয়েবসাইটটি ০১ নভেম্বর থেকে ০৭ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সচল থাকবে।
১. প্রাথমিক প্রবেশ ও তথ্য পূরণ
প্রথমে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
নির্ধারিত স্থানে আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
বোর্ড ড্রপ ডাউন থেকে আপনার সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করতে হবে।
এরপর “সাবমিট” বাটনে ক্লিক করতে হবে।
২. মোবাইল নম্বর প্রদান
পরবর্তী স্ক্রিনে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৩. বিষয় নির্বাচন ও ফি প্রদান
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাওয়া যাবে।
এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষার জন্য কাঙ্ক্ষিত বিষয়গুলো নির্বাচন করতে হবে।
এরপর “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করতে হবে।
ফি-এর পরিমাণ: প্রতিটি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে।
৪. ফি পরিশোধের পদ্ধতি
পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর মোট পরিমাণ দেখা যাবে।
বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট (DBB Rocket), উপায়, সোনালী সেবা ইত্যাদির মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো জানতে উপরোক্ত পোর্টালের “হেল্প” বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।
৫. আবেদন জমা প্রদান (Submit)
সফলভাবে ফি পরিশোধ করার পর পুনরায় আবেদনের পোর্টালে ফিরে আসতে হবে এবং “জমা দিন” বাটনে ক্লিক করতে হবে।
৬.পরামর্শ ও বিশেষ নির্দেশাবলী:
একাধিক বিষয় যুক্ত করা: ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরেও যদি আরও বিষয় যুক্ত করতে চান, তবে একইভাবে তা করা যাবে। সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদন পরিবর্তন বা প্রত্যাহার: ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, তবে “মুছে ফেলুন” বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
সতর্কতা: একবার ফি জমা দিয়ে দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
ম্যানুয়াল আবেদন: ম্যানুয়ালি বা হাতে লিখে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ০৯ টি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ইমেজ

➽➽ এইচএসসি পাস করার সরকারি ও বেসরকারি , ফ্রি ও পেইড প্রশিক্ষণ কোর্স শুরু করুন, ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে
এইচএসসি (বিএমটি) কারিগরি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ইমেজ
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার চ্যালেঞ্জ করার নিয়ম ইমেজ

শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর
- DHA – Dhaka Board
- BAR – Barisal Board
- SYL – Sylhet Board
- COM – Comilla Board
- CHI – Chittagong Board
- RAJ – Rajshahi Board
- JES – Jessore Board
- DIN – Dinajpur Board
- MAD – Madrasah Board
- TEC- Technical Board
এইচএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল দেখুন এখান থেকে
সকল বোর্ডের এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল pdf
- কারিগরী বোর্ড এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- বরিশাল বোর্ডের এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ – ডাউনলোড করুন
- সিলেট বোর্ড এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- কুমিল্লা বোর্ড এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- মাদ্রাসা বোর্ড আলিম ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- ঢাকা বোর্ড এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- দিনাজপুর বোর্ড এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- রাজশাহী বোর্ড এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- যশোর বোর্ড এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
- ময়মনসিংহ বোর্ড এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৬ ডাউনলোড করুন
📢 আমাদের ফেসবুক পেজে লাইক দিন!
আমাদের নতুন পোস্ট ও আপডেট পেতে ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ❤️
👍 Like Our Facebook Page
রেজাট দরকার
কয়েকদিনের মধ্যে চলে আসবে।