বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন নিয়োগ ২০২৬ সার্কুলার [SSC পাস]

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৬ সার্কুলারঃ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ ২০২৬ এর নতুন সার্কুলার নিয়ে পোস্টটি সাজানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে সাধারণ ট্রেড,ট্রেড-২ বিশেষ পেশা,সাধারণ (জিডি),কারিগরি পদে সৈনিক নিয়োগ হয়ে থাকে। আবেদনের শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা, আবেদনের সময় ও ভর্তির সকল কাগজত্রের তালিকা, পরীক্ষা কেন্দ্রের তালিকা ও ঠিকানাসহ সকল তথ্য নিচে ধারবাহিকভাবে আলোচনা করা হয়েছে।

এসএসসি পাসে বাংলাদেশের ৬৪ জেলা থেকে বাংলাদেশ আর্মির সৈনিক নেয়া হবে। SMS ও Online এর মাধ্যমে আবেদন করে আপনাকে নির্দিষ্ট তারিখে স্বাস্থ্য, শারীরিক লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ০৪ টি ধাপ পার করে আপনার স্বপ্নের চাকরি জীবন শুরু করতে পারবেন। ০৪ মার্চ ২০২৬ তারিখে সর্বশেষ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হয়।

পোস্টের সূচী এক পলকে দেখুন!

বাংলাদেশ সেনাবাহিনী পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার মোবাইলের মেসেজ ও অনলাইনের মাধ্যমে সৈনিক পদে নিয়োগ ২০২৬ সার্কুলারে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ আবেদন শুরু হবে ০৪ মার্চ ২০২৬ ও আবেদনের শেষ হবে আগামী ০৭ এপ্রিল ২০২৬ তারিখ। হাতে সময় রেখে আগেভাগে আবেদন করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

আগ্রহী নিয়োগ প্রার্থী টেলিটক সিম ব্যাবহার করে প্রথমে রেজিস্ট্রেশনের কাজ সেরে ফেলতে হবে। আবেদনের ফি হিসেবে ২০০ টাকা কেটে নিবে আপনার ব্যালেন্স থেকে। সফলভাবে রেজিস্ট্রেশন হলে আপনি একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যাবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।

সেনাবাহিনী সৈনিক পদে নতুন নিয়োগ সার্কুলার ২০২৬ সংক্ষেপে তথ্য

বাহিনীর নামবাংলাদেশ সেনাবাহিনী
পদের নামসৈনিক পদে
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/সমমান পাশ
জিপিএ২.৫ GPA পেতে হবে
বয়সসীমা১৭ থেকে ২২ বছর ,০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
আবেদন শুরু০৪/০৩/২০২৬
আবেদন শেষসীমা০৭/০৪/২০২৬
অনলাইনে আবেদনের লিংকhttp://sainik.teletalk.com.bd

Bangladesh Army Soldier (Sainik) Job Circular 2026

Bangladesh Army Soldier (Sainik) Job Circular 2026

Application Deadline: 07 April 2026

Better View For Our Visitors

 

 

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক (খেলোয়াড়) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদ: সৈনিক (খেলোয়াড়)
লিঙ্গ: নারী ও পুরুষ উভয়ই
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (পুরুষ ও মহিলা) খেলোয়াড় হিসেবে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রে দক্ষতা ও দেশের প্রতি নিষ্ঠা নিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

আবেদনের যোগ্যতা

  • শিক্ষাগত: এসএসসি পাশ (বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন)

  • বয়সসীমা: ১৮–৩০ বছর

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। নির্বাচন প্রক্রিয়া কঠোর এবং নিরপেক্ষভাবে পরিচালিত হবে।

নিয়োগের অযোগ্যতা

  • সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত প্রার্থী।

  • সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃত/বহিষ্কৃত প্রার্থী।

  • ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি।

আবেদন পদ্ধতি

আবেদনপত্র অফলাইন পদ্ধতিতে ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে ট্রায়াল/বাছাইয়ে অংশ নিতে হবে। বিস্তারিত তথ্য ও ফর্মের জন্য ওয়েবসাইট দেখুন অথবা হোয়াটসঅ্যাপ-এ যোগাযোগ করুন।

আবেদন ও যোগাযোগের ঠিকানা

  • ই-মেইল: joinascb@gmail.com

  • যোগাযোগ নম্বর: ০১৭৬৯-০৫১৭৩৬

  • আবেদনের সময়: ২৫ জুলাই ২০২৬ – ০৫ আগস্ট ২০২৬

আবেদন করুন এবং দেশসেবার এই মহান সুযোগ গ্রহণ করুন!

সেনাবাহিনীর সৈনিকের ট্রেড-২ বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬  

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলার ট্রেড-২ (বিশেষ পেশা) প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ২ এর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। বিশেষ পেশার সৈনিক পদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আর আবেদন শেষ হবে ৩০ মার্চ ২০২৬ তারিখে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ পেশায় সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলারে সব জেলার পুরুষ ও মেয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ২ নিয়োগ ২০২৬ : পুরুষ ও মহিলা পদের নাম ও যোগ্যতা

কুক ইউনিট, কুক মেস, কুক হাসপাতাল, ইকুপমেন্ট এন্ড বুট রিপেয়ার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইনটার এণ্ড টেইলার 
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

সেনাবাহিনীর সাধারণ ট্রেড ও টেকনিক্যাল ট্রেডে নিয়োগ ২০২৬  

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলার সাধারণ ট্রেড, টেকনিক্যাল ট্রেড প্রকাশ পেয়েছে। সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৬ (সাধারণ ট্রেড ও টেকনিক্যাল ট্রেড সার্কুলার বিজ্ঞপ্তি) ১৪ ডিসেম্বর ২০২৬ এ প্রকাশিত হয়েছে। যার আবেদনের শেষসীমা ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলারে সব জেলার পুরুষ ও মেয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নামঃ  সাধারণ ট্রেড GD
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

পদের নামঃ টেকনিক্যাল ট্রেড TT 
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদের সার্কুলার

  • পদের নামঃ এমওডিসি সৈনিক
  • ০৩ টি ট্রেডের নামঃ (০১) সাধারণ (GD) (০২) করণিক (CLK) এবং (০৩) আর্মোরার (ARMR) ট্রেডে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.০০ থেকে ৩.০০ পেয়ে উত্তীর্ণ।
  • উচ্চতাঃ ০৫ ফুট ০৬ ইঞ্চি পুরুষ প্রার্থী
  • বয়সসীমাঃ ১৬ মার্চ ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।।
  • জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)
  • বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (ডিভর্সিও আবেদন করতে পারবেন না)
  • সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে শিক্ষাগত যোগ্যতা

  1. সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
  2. করণিক ট্রেড (CLK): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
  3. আর্মোরার ট্রেড (ARMR): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।

 

7 thoughts on “বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন নিয়োগ ২০২৬ সার্কুলার [SSC পাস]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com