বিভিন্ন সরকারি অফিস সমুহে প্রায়ই নিয়োগ দিয়ে থাকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। অনেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিতে চান , তবে পরীক্ষার কেমন হবে সে সম্পর্কে অনেকের কোন ধারনা থাকে না । আমরা এই অনুচ্ছেদে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান। আমরা আরও আলোচনা করব কিভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় , কিভাবে প্রস্তুতি নিবেন সব বিষয় গুলি খুব গোছালো ভাবে তুলে ধবর। যে সকল শিক্ষার্থী এই পদের প্রশ্ন ও সমাধান ভাল করে জানতে চান তারা আমদের এই অনুচ্ছেদটি দেখতে পারেন। কম শিক্ষাগত যোগ্যতায় সহজেই এসব চাকরী তে আবেদন করা যায় বলে এই সব চাকরীর বিপরীতে প্রচুর লোকজন আপ্লাই করে।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন
আমরা চেষ্টা করছি বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান করতে । এই পদে যোগ্যতা কম প্রয়োজন হয় ফলে প্রচুর পরিমানে আবেদন করে থাকে । সম্প্রতি সময়ের কিছু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
সারা বছরই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট পদে লোকবল নিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি দিয়ে থাকে। বাংলাদেশের প্রায় সব অফিসে এই পদের জন্য লোকবলের প্রয়োজন হয়। ফলে এই নিয়োগ পরীক্ষায় ব্যাপক প্রতিযোগিতা হয়ে থাকে; কিন্তু বেশির ভাগ প্রার্থীরই এই পদের জন্য বাড়তি প্রস্তুতি থাকে না। ভাল প্রস্তুতি নিলে এই পদে চাকরি পাওয়া সহজ হয়।
যেভাবে পরীক্ষা হয়ঃ
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সব সরকারি চাকরির পরীক্ষার নিয়ম অনুসারে প্রিলিমিনারি পরীক্ষা হয়। ৮০ থেকে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হন সে সকল প্রাথীকে কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতা প্রমাণের জন্য ব্যাবহারিক পরীক্ষা দিতে হয়। কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতায় উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষা বা ভাইভা বোর্ডের মুখোমুখি হতে হয়।
শিক্ষাগত যোগ্যতা
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হলো তৃতীয় অথবা চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ। সাধারণত ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস হতে হয় এই পদে আবেদন করতে। তবে উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিও চেয়ে থাকে। ব্যাবহারিক পরীক্ষার সময় যাচাই করে টাইপিংয়ে প্রতি মিনিটে ২০-৩০ শব্দ লিখতে পার কি না।
পরীক্ষার প্রস্তুতি
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার প্রস্তুতি দুই ধরনের নেওয়ার দরকার হয়। প্রথমত, প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটারের তাত্ত্বিক বিষয়, যা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির মতোই। দ্বিতীয়ত, ব্যাবহারিক পরীক্ষার জন্য কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতা অর্জন করতে হয়। দুই ধরনের প্রস্তুতি খুব ভাল করে নিতে হবে , না হলে পরিক্ষায় ভাল করা সম্ভব না ।
কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতা প্রস্তুতি
বাসায় যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে খুব সহজেই আপনি এ দক্ষতাগুলো অর্জন করতে পারবেন। টাইপিংয়ে গতি বাড়ানোর জন্য আপনাকে প্রচুর নিয়মিত টাইপ করতে হবে। আপনি কয়েকটি টেকনিক অনুসরণ করতে পারেন। বিভিন্ন চাকরির প্রস্তুতির গ্রুপগুলোতে পোস্টও করে লিখতে পারেন। প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাবটা এক্সেলে রাখতে পারেন। এতে আয়-ব্যয়ের হিসাবটা রেকর্ড করা হয়ে যাবে, আর আপনার এক্সেলও শেখা হবে। টাইপিংয়ে গতি বাড়ানোর জন্য আপনাকে প্রচুর নিয়মিত টাইপ করতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার সমাধান
নিচের দেয়া প্রশ্ন দেখে আপনি সহজেই অনুমান করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কেমন প্রশ্ন আসে। কারণ আমরা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে কিছু নমুনা প্রশ্ন বাছাই করে এনেছি।
বাংলা অংশের সমাধান,
- ‘ভাবুক’ এর সন্ধি বিচ্ছেদ হলাে-
A. ভৈ + উক B. ভৌ + উক C. ভৈ + অক D. ভাে + উক। উত্তর- B - ‘টপ+টপ > টপাটপ’ ধ্বনি পরিবর্তনে এটি কীসের উদাহরণ?
A. আদিস্বরাগম। B. মধ্য স্বরাগম C. অসমীকরণ D. বিপ্রকর্ষ . উত্তর- C - নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
A. হাতেখড়ি B. একচোখা C. কানাকানি D. কানে-খাটো. উত্তর- C - অনুসর্গ হলাে এক ধরনের—-
A. সমাপিকা ক্রিয়া B. অসমাপিকা ক্রিয়া C. সর্বনাম D. অব্যয় উত্তর- D - কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ——-
A. নাবিক B. দৌহিত্র C. তৈল D. নায়ক উত্তর- C - Syntax এর অর্থ হলাে——-
A. ধ্বনিতত্ত্ব B. রূপতত্ত্ব C. বাক্যতত্ত্ব D. অর্থতত্ত্ব উত্তর- C - কুল + নীন = কুলীন কোন প্রত্যয়?
A. সংস্কৃত তদ্ধিত প্রত্যয় B. বাংলা তদ্ধিত প্রত্যয় C. বিদেশী তদ্ধিত প্রত্যয় D. কৃৎ প্রত্যয় উত্তর- A - কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি.লিট উপাধি দেয়?
A. ১৯২৩ B. ১৯৩০ C. ১৯৩৬ D. ১৯৪০ উত্তর- C - দুখিরাম রুই ও ছিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছােট গল্পের?
A. শাস্তি B. দিদি C. মেঘ ও রৌদ্র D. মাস্টার মশায় উত্তর- A - ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A. ১৯২৬ B. ১৯৩০ C. ১৯৩৬ D. ১৯৪০ উত্তর- A
ইংরেজি অংশের সমাধান
1. Which book do you want? Here ‘which is—-
A. Relative Pronoun B. Interrogative Pronoun C. Relative Adjective D. Interrogative Adjective
Ans: D
2. A rolling stone gathers no moss. Here ‘rolling’ is—
A. Gerund B. Verbal noun C. Participle D. Adjective
Ans: C
3. Adjective of “circle’ is——
A. Circular B. Circulative C. Circulation D. Encircle
Ans: A
4. Choose the noun form of ‘hinder’
A. hindaranco B. hindrance C. hinderunse D. none
Ans: B
5. You are Nazrul, I see.
A. a B. a C. the D. no article
Ans: A
6. The intellectual cannot live the margin of society.
A. against B. for C. beyond D. before
Ans: C
7. This book is mine. Here ‘mine’ is—-
A. Pronoun B. Adjective C. Preposition D. Adverb
Ans: A
8. Gradually I am getting used to English.
A. speaking B. speak C. to speak D. to speaking
Ans: D
9. “Handy” means—–
A. convenient B. useful C. comfortable D. light
Ans: B
10. “Do away with it- the passive form is
A. Let it be done away with. B. Let it is done away with.
C. Let it be to do away with. D. Let it be to have done away with.
Ans: A
সাধারণ জ্ঞান সমাধান
1. বাংলাদেশে কত কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল” প্রণয়ন করা হয়?
A. ২০১০ B. ২০১১ C. ২০১২ D. ২০১৩ Ans- C
2. বাংলাদেশে ই-পাসপাের্ট এ কত ধরনের নিরাপত্তা সংযুক্ত করা হয়েছে?
A. ৪০ B. ৩৫ C. ৩৮ D. ৪১ Ans- C
3. বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
A, ৫০ B, ৪৪। C. ৪২ D. ৮৮ B
4. কোন সালে ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka হয়?
A. ১৯৮২ B. ১৯৮৩ C. ১৯৮০ D. ১৯৮৪ Ans- A
5. বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘুর্ণিঝড় ‘আক্ষান’ এর নামকরণ করে কোন দেশ?
A. বাংলাদেশ B, থাইল্যান্ড C, ভারত। D, মিয়ানমার। Ans- B
6. কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট’?
A, আইভরি কোস্ট B. সিয়েরা লিওন। C. বাইবেরিয়া D. বেনিন Ans- A
7. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিক কৰ্তব্যসমূহ আলােচিত হয়েছে?
A. ৩১ B. ২১ C, ৪১ D. ১১ Ans- B
8. সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহবান করতে হয়?
A. ১৫ দিন B, ৩০ দিন C. ৬০ দিন D. ১০ দিন Ans-B
9. দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোন জেলায় অবস্থিত?
A. নীলফামারী B. মুন্সিগঞ্জ C. নারায়নগঞ্জ D. পাবনা। Ans- A
10. শেখ হাসিনা সফটওয়্যার টেকনােলজি পার্ক কোথায় অবস্থিত?
A. ঢাকা B, যশাের C. ফরিদপুর D. গাজীপুর Ans- B
আমাদের এই অনুচ্ছেদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সব তথ্য গুলি সুন্দর করে আপনাদের জন্য তুলে ধরেছি। যে সকল প্রাথী এই পদের জন্য আবেদন করতে চান তারা আমাদের এই সাইট টি দেখতে পরেন.

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্নের সমাধান
very good sistem