ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (৪১ টি পদে)

ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ ২০২৫, PTD Job Circular 2025 প্রকাশ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে স্থায়ী, অস্থায়ী, প্রকল্পভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখতে পারেন।

ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চাকরি সরকারি বিধি মোতাবেক নিয়োগ হয়ে থাকে। এবার ০৪ ধরণের ৪১ পদে নিয়োগ দেয়া হবে। আবেদন করত পারবেন আগামী ১৪ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে।

ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি ,ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চাকরির খবর পাবেন সবার আগে আমাদের অয়েবসাইটে। সরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরির খবর যা কে এফ প্ল্যানেট এর সরকারি জব সার্কুলার ক্যাটাগরিতে পাবেন।

তাছাড়া বেসরকারি,এনজিও, মেডিসিন কোম্পানি জব, ইঞ্জিনিয়ারিং জব ক্যাটাগরি তো আছেই। চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করে নিয়োগের প্রস্তুতি শুরু করে দিন। ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সরকারি মন্ত্রণালয়ের চাকরি মধ্যে অন্যতম একটি। বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ নিচে দেয়া হলোঃ

  • বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/- থেকে ১০,২০০-২৪,৬৮০/-
  • আবেদনের সময়সীমাঃ ১৪ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত
  • যোগ্যতাঃ জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক,সমমান
  • পদ সংখ্যাঃ ৪১ টি পদে ; ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ ২০২৫ নিচে ছবি আকারে দেয়া হলোঃ

Dak o Tele Jogajog Ministry Job Circular 2025

Aplication Deadline: 14 October 2025

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: আবেদন প্রক্রিয়া ও জরুরি নির্দেশনা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ সুযোগ এসেছে। ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আপনি অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। নিচে আবেদনের নিয়মাবলী, শর্তাবলী, এবং প্রয়োজনীয় তথ্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

 

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আবেদন করতে আগ্রহী হন, তাহলে https://ptd.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ও আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৫

বয়সসীমা:

  • সাধারণ আবেদনকারীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • বয়স নির্ধারণের ক্ষেত্রে, নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শর্তাবলী পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিন।

 

অনলাইনে আবেদন করার পদ্ধতি

  1. ছবি ও স্বাক্ষর আপলোড: * অনলাইন আবেদনপত্রে আপনার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। * ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
  2. তথ্য যাচাইকরণ: * আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্যই পরবর্তী সকল কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে। তাই, আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে আপনি নিজে শতভাগ নিশ্চিত হয়ে নিন।
  3. আবেদন ফি জমাদানের পূর্বে করণীয়: * আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে কোনো প্রকার পরিবর্তন বা পরিমার্জন গ্রহণযোগ্য হবে না। * তাই, ফি জমা দেওয়ার পূর্বে, আপনাকে Applicant’s copy ডাউনলোড করে আপনার ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত আছে কিনা তা ভালোভাবে নিশ্চিত করতে হবে। এই কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।

 

অনলাইনে ফি জমা দেওয়ার পদ্ধতি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে যেকোনো Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি SMS পাঠিয়ে পরীক্ষার ফি জমা দিতে হবে।

  • ১-৩ নং পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং Teletalk সার্ভিস চার্জ ১২ টাকা (ভ্যাটসহ, অফেরতযোগ্য) মোট ১১২ টাকা
  • ৪ নং পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং Teletalk সার্ভিস চার্জ ৬ টাকা (ভ্যাটসহ, অফেরতযোগ্য) মোট ৫৬ টাকা
  • অনগ্রসর প্রার্থীদের জন্য (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং Teletalk সার্ভিস চার্জ ৬ টাকা (ভ্যাটসহ, অফেরতযোগ্য) মোট ৫৬ টাকা

SMS পাঠানোর নিয়ম:

  • প্রথম SMS: PTD <space> User ID লিখে 16222 নম্বরে পাঠান।
    • উদাহরণ: PTD ABCDEF
  • দ্বিতীয় SMS: PTD <space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে পাঠান।
    • উদাহরণ: PTD Yes 12345678

এই প্রক্রিয়াটি ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।

 

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য আপনাকে কিছু কাগজপত্র সহ মূল সার্টিফিকেট ও সেগুলোর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।
  • নাগরিকত্বের সনদপত্র
  • চারিত্রিক সনদপত্র
  • ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ
  • Applicant’s Copy বা আবেদনের মূল কপি।
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র
  • মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের জন্য মুক্তিযোদ্ধার সনদপত্র

সত্যায়ন: মৌখিক পরীক্ষার জন্য জমা দেওয়া সকল সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধিনস্থ নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ

  1. বাংলাদেশ ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 
  2. বাংলাদেশ ডাক বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
  3. বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী বিটিসিএল নিয়োগ
  4. পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন
  5. বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
  6. পোস্ট মাস্টার জেনারেল দপ্তর, ঢাকা মেট্রোপলিটন নিয়োগ ২০২৫
  7. টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড টেশিস নিয়োগ ২০২৫  
  8. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৫  
  9. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
  10. বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিলেট নিয়োগ ২০২৫  
  11. পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল নিয়োগ খুলনা
  12. ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগ নিয়োগ
  13. ডাক ও টেলিযোগাযোগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
  14. পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল, রাজশাহী 

15 thoughts on “ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (৪১ টি পদে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com