বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আওতায় বিভিন্ন শ্রেণির পদে সরাসরি নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট ৩০০টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে। রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদভিত্তিক নিয়োগের বিবরণ
১. অধ্যাপক
পদসংখ্যা: ৩৫টি
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
বেতনস্কেল: ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা (গ্রেড–৩)
২. সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ১১৩টি
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
বেতনস্কেল: ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা (গ্রেড–৪)
৩. সিনিয়র কনসালট্যান্ট
পদসংখ্যা: ৩১টি
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
বেতনস্কেল: ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা (গ্রেড–৫)
৪. সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ১২১টি
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
বেতনস্কেল: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে নির্ধারিত BPSC Form-D পূরণ করে অনলাইনে আবেদন ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
সময়সূচি
অনলাইনে আবেদন ও ফি জমাদান শুরু: ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২টা
আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর, মৃত্যু, পদত্যাগ বা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
২. একবার আবেদন ফি জমা দেওয়ার পর আর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না।
৩. সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহের অঙ্গীকার করলে তিনি অযোগ্য বিবেচিত হবেন।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের এই সুযোগটি সংশ্লিষ্ট যোগ্য প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার সম্ভাবনা।













Application Deadline: 08 March 2026
৪২ তম বিশেষ বিসিএস পরীক্ষার সার্কুলার ২০২৩ ( ৪০০০ টি শূন্য পদ )
৪২ তম বিসিএস পরীক্ষার ফলাফল
৪২ তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের পরেও পদের সল্পতার কারণে কিছু পদের সুপারিশ করা হয়েছে। ০৯ম গ্রেডে বেতন দেয়া হবে।

৪২ তম বিশেষ বিসিএস পরীক্ষা
Application Start: 07 December 2023 (10 AM)
Application Deadline: 27 December 2023 (6 PM)
Application Fee Submission Last Date: 30 December 2023 (6 PM)
Online Application Form: bpsc.teletalk.com.bd

