৫০ পদে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ!

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কতিপয় শূন্য পদে নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থিদের নিকট থেকে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর আওতাধীন নিম্নে উল্লেখিত শূন্য পদসমূহ স্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী ও যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সরকারী প্রতিষ্ঠানটি ০১ টি পদে ৫০  জনকে নিয়োগ দেবে। আবেদন করতে হবে ডাকজোগের মাধ্যমে তবে নিদিষ্ট ওয়েবসাইটে থেকে আবেদন ফরম বের করে পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬। সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নিয়োগ শিরোনামবাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে নিয়োগ
জবের ধরণসরকারি চাকরি
বিজ্ঞপ্তি প্রকাশ০৪ জানুয়ারি ২০২৬
বিজ্ঞপ্তির উৎসদৈনিক জাতীয় পত্রিকা
মোট পদসংখ্যা৫০ টি
কত ক্যাটাগরি০১ টি
শিক্ষাগত যোগ্যতাসিনিয়র স্টাফ নার্স
বয়স সীমা৩২ বছর
আবেদনের মাধ্যমডাকযোগে
আবেদন ফি১০০০/-
আবেদন শুরু  ০৬ জানুয়ারি ২০২৬ 
আবেদনের শেষ তারিখ  ২০ জানুয়ারি ২০২৬ 
আবেদন ফরমwww.dsh.org.bd

Bangladesh shishu hospital job circular 2025

Application Deadline: 20 January 2026

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম সাইট হতে ডাউনলোড করতঃ তা যথাযথভাবে পূরণ করে আগামী ২০-০১-২০২৬ ইং তারিখের মধ্যে (অফিস সময় সকাল ৯ ঘটিকা হতে বেলা ২ ঘটিকা) সরাসরি/ডাকযোগে বিজ্ঞপ্তিতে দেয়া সাক্ষরকারীর ঠিকানায় পৌছাতে হবে।

আবেদন পদ্ধতি ও সময়সীমা

  • আবেদন ফরম পাওয়া যাবে: www.bshi.gov.bd ওয়েবসাইটে।

  • নির্ধারিত ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে।

  • পূরণকৃত আবেদন ফরম আগামী ২০/০১/২০২৬ তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) সরাসরি বা ডাকযোগে নিয়োগকারী কর্তৃপক্ষের ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনপত্রের সাথে সংযুক্তি

আবেদন ফরমের সাথে নিম্নলিখিত সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে—

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট

  • সদ্য তোলা ৩ (তিন) কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি

  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ

  • ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন/পৌরসভা চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ

  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র

আবেদনের শর্তাবলি

১. নাগরিকত্ব
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. কোটা সংরক্ষণ
সরকারি বিধি মোতাবেক নিম্নবর্ণিত কোটা সংরক্ষণ করা হবে—

  • মেধাভিত্তিক: ৩০%

  • মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য: ৫%

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: ১%

  • শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ: ১%

৩. পেশাগত অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে)
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ প্রাপ্তির পর থেকে ন্যূনতম ৬ (ছয়) মাসের চাকরির অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে।

সনদে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, সিলমোহর ও তারিখ থাকতে হবে।

৪. কোটা দাবির ক্ষেত্রে অতিরিক্ত সনদ
মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে।

৫. পরীক্ষার ফি
প্রার্থীদের পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এর অনুকূলে
১,০০০/- (এক হাজার) টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (বাংলাদেশের যেকোনো তফসিলি ব্যাংক থেকে) আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

৬. পদের নাম উল্লেখ
খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন বা অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৭. নিয়োগ সংক্রান্ত ক্ষমতা
নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা, পদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৮. তথ্য যাচাই সংক্রান্ত বিধান
নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পর কোনো শর্তের অসত্যতা বা ভুল তথ্য প্রমাণিত হলে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

০৯. পরীক্ষার ধরন
যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

১০. পরীক্ষা সংক্রান্ত ব্যয়
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com