কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন ২০২৪ প্রকাশ!

কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন কমার্স ফাইনাল পরীক্ষার রুটিন এপ্রিলের শেষের দিকে প্রকাশ হয়েছে। ২০২৪ সালের ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের দ্বাদশ এবং একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা নিচের সময়সূচী অনুসারে অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কতৃপক্ষ পরীক্ষার দিন ও তারিখ পরিবর্তন করতে পারবেন।

ডিপ্লোমা ইন কমার্স ফাইনাল পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হবে ৩০ জুন ২০২৪ থেকে চলবে ২৮ জুলাই ২০২৪ । দ্বাদশ শ্রেনীর পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে-দুপুর ০১ টা এবং একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে দুপুর ০১ টা থেকে ০৫ টা পর্যন্ত।

কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন ২০২৪

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার শুরুর তারিখ, ব্যবহারিক পরীক্ষার শুরুর তারিখ সহ পরীক্ষা শুরুর সময় , কত সময় ধরে পরীক্ষা হবে সকল তথ্য নিচে দেয়া হলো।

পরীক্ষার রুটিনডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন ২০২৪
পরীক্ষাএকাদশ ও দ্বাদশ ফাইনাল পরীক্ষা
পরীক্ষার সাল২০২৪
রুটিন প্রকাশএপ্রিল ২০২৪
যে সকল পরীক্ষা হবেলিখিত , ব্যবহারিক, বাস্তব প্রশিক্ষণ
লিখিত পরীক্ষা শুরুর তারিখ৩০ জুন ২০২৪
লিখিত পরীক্ষা শেষ হবে১৮ জুলাই ২০২৪  
ব্যবহারিক পরীক্ষা শুরুর তারিখ  ১৯ জুলাই ২০২৪
ওয়েবসাইটhttp://bteb.gov.bd

BTEB Diploma in Commerce Exam Routine 2024

  • পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
  • উল্লিখিত পরীক্ষার দিনে কোন কারণবশত সাধারণ ছুটি ঘোষিত হলে এ দিনের পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তীতে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার্থীকে নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সম্বলিত লিখো কোড তথ্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
  •  প্রত্যেক পরীক্ষার্থী তার প্রবেশপত্রে বর্ণিত বিষয় বা বিষয় সমূহ ব্যতিত অন্য কোন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
  • পরীক্ষার্থীগণ পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে।
  • পরীক্ষার্থীগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে নিজ প্রবেশপত্র সংগ্রহ করবে ।
  •  পরীক্ষা চলাকালীন সময়ে শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন
  • পরীক্ষা চলাকালীন সময়ে কোন হল পরিদর্শক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

kfplanet pdf download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com