বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, ০৪ মার্চ জাতীয় নিউজ পেপারে প্রকাশ হয়েছে। পুরুষ সার্জেন্ট ও মহিলা সার্জেন্ট উভয় আবেদন করতে পারবেন। সার্জেন্ট চাকরির আবেদনের জন্য ০২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আর শারীরিক পরীক্ষা এপ্রিল ২০২৬ থেকে মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে৷ তারিখ পরে জানানো হবে।
সার্জেন্ট বাংলাদেশ পুলিশের একটি বাহিনী। সার্জেন্টরা ট্রাফিক আইনের প্রয়োগ করে এবং দেশের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য মৌলিক ভুমিকা পালন করে। তারা পরিবহন ব্যবস্থা নিরাপদ রেখে জনসাধারণের সেবা করতে বদ্ধপরিকর।অলাইনে আবেদন করার পর সকল সার্জেন্ট সরাসরি শারীরিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। সার্জেন্টদের সরাসরি নিয়োগ পদ্ধতি বাংলাদেশ পুলিশ সদর দপ্তর দ্বারা পরিচালিত হয়।
পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২৬ এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
| সার্কুলার প্রকাশ | ০৪ মার্চ ২০২৬ |
| নিয়োগ শিরোনাম | বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২৬ |
| বেতন স্কেল | ১৬,০০০-৩৮,৬৪/- |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক, অনার্স |
| প্রার্থীর বয়স | ১৯-২৭ বছর |
| প্রার্থীর ধরন | পুরুষ ও নারী |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| আবেদন শুরু হবে | ০৮ মার্চ ২০২৬ |
| আবেদনের সময়সীমা | ০২ এপ্রিল ২০২৬ |
| আবেদন পক্রিয়া | অনলাইনে করতে হবে |
| আবেদনের লিংক | police.teletalk.com.bd |
বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ 2026
সমগ্র বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ দেয়া হবে। সাধারণত ১৯ থেকে ২৭ বছর বয়স হলেই আপনি বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের জন্য আবেদন করতে পারবেন। আর পড়াশোনা করতে হবে স্নাতক, অনার্স বা সমমান পর্যন্ত। পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২৬ এর আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, পরীক্ষাসহ যাবতীয় তথ্য আমাদের পোস্টে পেয়ে যাবেন।
বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদের জন্য আপনাকে মোটরসাইকেল চালনায় দক্ষ ও লাইসেন্স থাকতে থাকতে হবে। এছাড়া আপনাকে কম্পিউটার ব্যাবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার বেসিক ধারণা থাকতে হবে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলেও আবেদন করতে পারবেন না।
সার্জেন্ট নিয়োগ যোগ্যতা ২০২৬
শারীরিক যোগ্যতা (উচ্চতা): পুরুষদের সাধারণ প্রার্থীদের জন্য ৫’৮’’ (পাঁচ ফুট আট ইঞ্চি) 5’6’’ (পাঁচ ফুট ছয় ইঞ্চি) মুক্তিযোদ্ধা কোটায়। আর মহিলাদের জন্যঃ ৫’৪” (পাঁচ ফুট চার ইঞ্চি) সব প্রার্থীর জন্য
সার্জেন্ট নিয়োগের বয়সের যোগ্যতা
সার্জেন্ট নিয়োগের জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২০২৬ সালের ০২ এপ্রিল তারিখে ১৯ থেকে ২৭ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় সর্বোচ্চ বয়স ৩২ বছর। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নোটিশ অনুযায়ী ২০২৬ সালের ০২ এপ্রিল ২০২৬ তারিখে যাঁদের বয়স ২৭ হয়নি, সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
বাংলাদেশ পুলিশের নিয়োগের জন্য আপনাকে কমপক্ষে স্নাতক বা অনার্স সমমান পাস হতে হবে। আগ্রহী প্রার্থীদের মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে ও লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারের উপর বেসিক দক্ষতা থাকতে হবে। উল্লেখ্য যে, ২০২৬ সালের সার্জেন্ট নিয়োগের আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলেও আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের শারীরিক যোগ্যতা
| বিবরণ | পুরুষ প্রার্থী | নারী প্রার্থী |
| প্রার্থীর উচ্চতা | ০৫ ফুট ০৮ ইঞ্চি | ০৫ ফুট ০৪ ইঞ্চি |
| বুকের মাপ স্বাভাবিক | ৩২ ইঞ্চি | উল্লেখ নেই |
| বুকের মাপ সম্প্রসারিত | ৩৪ ইঞ্চি | উল্লেখ নেই |
| ওজন | বয়স ও উচ্চতার সাথে ক্যাল্কুলেশন করে | বয়স ও উচ্চতার সাথে ক্যাল্কুলেশন করে |
| দৃষ্টি শক্তি | ৬/৬ | ৬/৬ |
আবেদন করার পক্রিয়া
আগামী ০৮ মার্চ থেকে https://police.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে। এরপর কয়েকটি ধাপ অনুসরণ করে প্রার্থী নির্বাচন করা হবে। আবেদন করতে পারবেন আগামী ০২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।
Bangladesh Police Sergeant Job circular 2026

Better View For KFPlanet visitors


Application Start: 08 March 2026
Application Deadline: 02 April 2026
