বাংলাদেশ তাঁত বোর্ডে ১৭ ধরনের ৫৬ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করতে পারবেন আগামী ২৪ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর সকল তথ্য আমরা ধারাবাহিকভাবে বর্ননা করার চেষ্টা করেছি।
তাঁতিদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, মূলধন যোগান, গুনগত মানসম্পন্ন তাঁতবস্ত্র উৎপাদন, বাজারজাতকরণের সুবিধা সৃষ্টির মাধ্যমে তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা বাংলাদেশ তাঁত বোর্ডের লক্ষ্য। বাংলাদেশ তাঁত বোর্ড আইন’২০১৩ এর মাধ্যমে তাঁত শিল্প আরো গতিময় করা হয়। বাংলাদেশ তাঁত বোর্ডে বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত সচিব। বাংলাদেশ তাঁত বোর্ডেরপ্রধান কার্যালয় বিটিএমসি ভবন (৫ম তলা) ৭-৯ কাওরান বাজার, ঢাকাতে অবস্থিত।
বাংলাদেশ তাঁত বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আমরা পাঠকের চাহিদার মূল্য দিয়ে থাকি তাই তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-চাকরির খবর আসবে,তা প্রকাশ করা হবে এই এক পেজে। এ ছাড়াও আমরা সকল সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করি সবার আগে। সরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরির খবর যা কে এফ প্ল্যানেট এর সরকারি জব সার্কুলার ক্যাটাগরিতে পাবেন। তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশের কিছুক্ষনের মধ্যেই আমাদের টিম বিজ্ঞপ্তি পৌছায় দিবে আপনার হাতের মুঠোয়। দেরি না করে আজই এপ্লিকেশন করে রাখুন ও চাকরির প্রস্তুতি শুরু করে দিন।
| সরকারি প্রতিষ্ঠানের নাম | Bangladesh Handloom Board BHB |
| তাঁত বোর্ডে পদের ক্যাটাগরি | ১৭ ধরনের |
| মোট পদ | ৫৬ টি |
| বেতন স্কেল | ৮,২৫০-২০,০১০/- ১১,০০০-২৬,৫৯০/- থেকে ২২,০০০-৫৩,০৬০/- |
| যোগ্যতা | অষ্টম শ্রেনি, এসএসসি, এইচএসসি, স্নাতক |
| বয়সের যোগ্যতা | ১৮ থেকে ৩২ বছর |
| আবেদন শুরুর তারিখ | ২৫ সেপ্টেম্বর ২০২৫ |
| আবেদনপত্র পাঠানোর শেষ সময় | ২৪ অক্টোবর ২০২৫ |
| তাঁত বোর্ডের ওয়েবসাইট | http://www.bhb.gov.bd |
বাংলাদেশ তাঁত বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৫




Application Deadline: 24 October 2025
বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ ২০২৫ – আবেদন করার নিয়মাবলি
যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে Online আবেদন করতে পারবেন। এখানে আবেদন পদ্ধতি, সময়সীমা, যোগ্যতা এবং ফি প্রদানের নিয়মাবলি বিস্তারিত দেওয়া হলো।
আবেদন করার নিয়ম
১. আগ্রহী প্রার্থীরা bhb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।
২. আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. একই দিনে সব পদে পরীক্ষা হতে পারে, তাই একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা
আবেদন শেষ: ২৪ অক্টোবর ২০২৫ বিকাল ৫:০০ টা
আবেদন ফি প্রদানের সময়: আবেদন ফর্ম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
বয়সসীমা
০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
চাকরিজীবীদের জন্য শর্ত
সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় সেই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
অনলাইনে আবেদনের নির্দেশনা
১. আবেদন ফর্মে রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৮০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে।
২. আবেদন করার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে।
৩. আবেদনপত্র জমা দেওয়ার পর একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে, যা মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে।
আবেদন ফি প্রদানের নিয়ম
আবেদন জমা দেওয়ার পর Applicant’s Copy তে দেওয়া User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে।
১-৯ নং পদে: ২০০ টাকা + ২৩ টাকা সার্ভিস চার্জ = ২২৩ টাকা
১০ নং পদে: ১৫০ টাকা + ১৮ টাকা সার্ভিস চার্জ = ১৬৮ টাকা
অনগ্রসর প্রার্থী (ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ): ৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জ = ৫৬ টাকা
SMS ফরম্যাট
প্রথম SMS:
BHB <space> User ID→ 16222দ্বিতীয় SMS:
BHB <space> YES <space> PIN→ 16222
প্রবেশপত্র ডাউনলোড
যোগ্য প্রার্থীদের মোবাইল SMS ও bhb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের তথ্য জানানো হবে। তাই আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বর সবসময় সচল রাখতে হবে।


আমি অফিস সহায়ক পদে চাকরি করতে ইচ্ছুক।আমি ২০২২ সালে এইস এস সিতে ৪.৬৭ পেয়ে পাস করেছি।
I want to know about question pattern of this recruit mcq/written.