বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম বিদ্যাপিট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ হয়েছে।হাবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি, HSTU Job Circular অনুসারে ১৩ ধরনের পদে নিয়োগ দিতে যাচ্ছে। বাংলাদেশের দিনাজপুরে বাঁশেরহাটে অবস্থিত এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের শীর্ষস্থানীয় উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। আবেদন পক্রিয়াসহ বিস্তারিত দেখুন নিচ থেকেঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| কি চাকরি? | সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি |
| বিশ্ববিদ্যালয়ের নাম | হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| পদসংখ্যা | ২৪ টি পদ |
| কত ধরনের | ১৩ ধরনের |
| জাতীয় বেতন স্কেল | ০৯,১০,১১,১৫,১৮,২০ গ্রেড |
| বয়সসীমা | ১৮-৩৫ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেনি,এসএসসি,এইচএসসি, স্নাতক/স্নাতকোত্তর/পিএইচডি |
| আবেদনের শেষ তারিখ | ০৩,১৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদন করতে হবে | ডাকযোগে |
| ওয়েবসাইট | https://hstu.ac.bd |
আরো যেসব সার্কুলার দেখতে পারেনঃ
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি
- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শর্তাবলি
- আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ওয়েবসাইট (www.hstu.ac.bd) হতে নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র, পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদির ও গেজেটভুক্ত সত্যায়িত কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে।
- ১৩/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না) আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
- আবেদনপত্রের সাথে আবেদন ফি বাবদ পদের নাম, সিরিয়াল নং (যদি থাকে) উল্লেখপূর্বক ক্রমিক নং ১ থেকে ৩ পর্যন্ত ১০০০/- (এক হাজার) টাকা এবং ক্রমিক নং ৪ থেকে ১৩ পর্যন্ত ৫০০/- (পাঁচশত) টাকা আবেদনপত্রের সাথে রেজিস্ট্রার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর বরাবর (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্তি দিতে হবে।
- আবেদনপত্র আগামী ১৩/০৭/২০২৬ খ্রি. তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে অথবা ব্যক্তিগতভাবে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে হবে।
- চাকরিরত প্রার্থীদের আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের অন্যান্য সকল ক্ষেত্রে সরকারি বিধি প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে আবেদনপত্রের উপযুক্ত প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।
- প্রার্থী যোগ্যতার সংশ্লিষ্ট বিভাগ/শাখায় কর্মরতগণ অগ্রাধিকার পাবেন এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স শিথিলযোগ্য হবে।
- নির্ধারিত যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা কোনো প্রকার বিবেচনা করা হবে না।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
- কোনো পরীক্ষায় পাস নম্বর বা জিপিএ/সিজিপিএ ২.৫০-এর নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষ (হাবিপ্রবি) সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
- কোনো ধরনের তদবির/সুপারিশ/প্রভাব খাটানো প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
বিঃ দ্রঃ পরীক্ষার বিস্তারিত সময়সূচি রেজিস্ট্রার শাখার নোটিশ বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd)-এ জানানো হবে।
Hajee Mohammad Danesh Science and Technology University Job Circular 2026

Application Deadline: 16 July 2026
ডিপ্লোমা পর্যায়ের এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনিস্টিটিউট (AETI) হিসেবে ১৯৭৬ সালে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়টি। পরে ১৯৮৮ সালে সেটি স্নাতক পর্যায়ে কৃষি কলেজে রূপান্তর হয়। ১৯৯৯সালের ১১ সেপ্টেম্বর কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। উত্তরবঙ্গে অবস্থিত এই ইউনিভার্সিটিএ বর্তমানে ক্যাম্পাসের আয়তন ৮৫ একর। ঢাকা -দিনাজপুর মহাসড়ক পাশের ক্যাম্পাসটি অবস্থিত ৷ দিনাজপুর শহর হতে ক্যাম্পাস এর দূরত্ব মাত্র ১০ কিলোমিটার।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬,হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় এ চাকরি, দানেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ, HSTU Job Circular 2026
