বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখা। বিমান বাহিনী প্রধানের নাম এয়ার চীফ মার্শাল আবু এসরার ,বিবিপি, এনডিসি, এসিএসসি। বাংলাদেশ বিমান বাহিনীর সদর সপ্তর ঢাকা সেনা নিবাসে অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনীতে সিভিল পদে প্রতি বছরে এক বা দু বার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে থাকে। আর সামরিক পদে নিয়োগ প্রায় সব চলমান থাকে। বিমান বাহিনী সামরিক নিয়োগ সার্কুলার এখান থেকে দেখুন।
৩০ আগস্ট জাতীয় দৈনিকসহ বিমান বাহিনীর অফিসিয়াল সাইটে ৩৪২ টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায়। বেসামরিক পদগুলার জন্য সমগ্র বাংলাদেশ থেকে জনবল নেয়া হবে। বিমান বাহিনীর সিভিল পদে জন্য এতদিন অপেক্ষা করে থাকেন অথবা যোগ্যতা থাকে তাহলে নিচের দেয়া বিজ্ঞপ্তি অনুসরণ করে দ্রুত আবেদন করতে পারেন।আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| জব টাইপ | সরকারি বাহিনিতে চাকরি |
| বেতন স্কেল | ৮,২৫০-২০,০১৪০/- থেকে ১৪,১২০-৩৩,৯৭০/-টাকা পর্যন্ত |
| পদ সংখ্যা | ৪৫ ধরনের ৩৪২ পদে |
| পড়াশোনার যোগ্যতা | জেএসসি,এসএসসি,এইচএসসি |
| আবেদন শুরু | ০২ আগস্ট ২০২৬ |
| আবেদনের সময়সীমা | ২২ আগস্ট ২০২৬ |
| বিমান বাহিনীর অফিসিয়াল সাইট | Bangladesh Air Force Official Site |
- বাংলাদেশ বিমান বাহিনীর সকল কোর্স ও নিয়োগ সার্কুলার একসাথে
- বাংলাদেশ বিমান বাহিনী বাফা কোর্স সার্কুলার
- বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- SSC পাসে বিমান বাহিনীর এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
বিমান বাহিনী বেসামরিক আবেদনের নিয়ম ও শর্তাবলি
১. বয়সসীমা
প্রার্থীর বয়স ০১ আগস্ট ২০২৪ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
২. সরকারি/স্বায়ত্তশাসিত প্রার্থীর অনুমতি
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে।
৩. মৌখিক পরীক্ষার সময় দাখিলযোগ্য কাগজপত্র
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:
ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূলকপি;
খ। পূরণকৃত Online Application Form ও Admit Card সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের ০১ (এক) সেট ফটোকপি এবং ০৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি;
গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঘ। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র;
ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
চ। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
ছ। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি;
জ। নৈশ প্রহরী পদের প্রার্থীদের নৈশ প্রহরী হিসেবে গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ০১ (এক) সেট ফটোকপি।
৪. বিধি-বিধান অনুসরণ
নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে।
৫. পদ সংখ্যা পরিবর্তন
কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৬. নিয়োগ সংক্রান্ত গ্যারান্টি
এ নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না এবং কোন কারণ দর্শানো ব্যতীত এ বিজ্ঞপ্তি বাতিল হতে পারে।
৭. তথ্য গোপন বা অসত্য তথ্য
আবেদনকারী তথ্য গোপন করলে এবং পরবর্তীতে তা শনাক্ত হলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে; অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশের মাধ্যমে কোনো বৈধ সুযোগ বা দাবি গ্রহণ করা হবে না।
৮. পরীক্ষার ধাপ ও যোগ্যতা
সকল পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
৯. Online-এ আবেদনের নিয়মাবলি
ক। আগ্রহী প্রার্থীরা https://joinairforce-civ.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা:
(১) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২ আগস্ট ২০২৪ সকাল ০৯:০০ ঘটিকা।
(২) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২ আগস্ট ২০২৪ তারিখ ১৭:০০ ঘটিকা।
(৩) আবেদনের পর Application ID ও Password দিয়ে Login করে Application Form এবং Admit Card ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে।
(৪) আবেদনের সকল তথ্য সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। পরবর্তীতে কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।
(৫) Online-এ আবেদনপত্র সাবমিটের আগে তথ্য যাচাইয়ের জন্য Preview The Application অপশনটি ব্যবহার করতে পারবেন।
খ। ফি জমাদান:
১ নং পদের জন্য ১০০/- টাকা, ২ হতে ২৫ নং পদের জন্য ১৫০/- টাকা, এবং ২৬ হতে ৪৬ নং পদের জন্য ৫০/- টাকা অনলাইনে জমা দিতে হবে।
গ। ছবির মাপ ৩০০ × ৩০০ Pixel (সর্বোচ্চ 100KB) এবং স্বাক্ষরের মাপ ৩০০ × ৮০ Pixel (সর্বোচ্চ 60KB) হতে হবে।
ঘ। SMS-এ প্রাপ্ত Application ID ও Password ব্যবহার করে পরীক্ষার রোল, সময়, তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে এবং Admit Card ডাউনলোড করা যাবে।
ঙ। Admit Card পরবর্তীতে সকল পরীক্ষার জন্য সংরক্ষণ করতে হবে।
চ। Application ID বা Password ভুলে গেলে Reset Password অপশনের মাধ্যমে উদ্ধার করা যাবে, অথবা helpdesk_civ@baf.mil.bd ইমেইলে যোগাযোগ করা যাবে।
ছ। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের Yes নির্বাচন করতে হবে এবং সঠিক জেলা নির্বাচন নিশ্চিত করতে হবে।
বিমান বাহিনী বেসামরিক নিয়োগে অন্যান্য শর্তাবলী
১০. হেল্পলাইন ও সহায়তা
Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে 01789980680 নম্বরে কল করে (সকাল ০৯:০০ হতে রাত ২০:০০ টা পর্যন্ত, সরকারি ছুটির দিনসমূহ ব্যতীত) অথবা helpdesk_civ@baf.mil.bd ইমেইলে যোগাযোগ করা যাবে।
অতিরিক্ত দিকনির্দেশনা
১১. ফলাফল সংক্রান্ত তথ্য
বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইট (www.baf.mil.bd) এবং অনলাইনে আবেদন করার পোর্টাল (https://joinairforce-civ.baf.mil.bd)-এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি ও ফলাফল পাওয়া যাবে।
১২. পরীক্ষার তারিখ ও স্থান পরিবর্তন
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে পরীক্ষার সময় ও কেন্দ্র পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
১৩. টিএ/ডিএ (TA/DA)
লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪. কর্তৃপক্ষের সিদ্ধান্ত
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Air Force besamorik Job Circular 2026


Application Deadline: 22 August 2026
বাংলাদেশে নয়টি বিমান ঘাঁটি রয়েছে। চলুন দেখে আসি কোনটা কোথায়ঃ
- ঢাকাতে বি এ এফ ঘাঁটি বাশার
- ঢাকাতে বি এ এফ ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা
- চট্টগ্রামে বি এ এফ ঘাঁটি জহুরুল হক
- যশোরে বি এ এফ ঘাঁটি মতিউর রহমান,
- টাঙ্গাইলে বি এ এফ ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর,
- কক্সবাজারে বি এ এফ ঘাঁটি
- মৌলভীবাজারে বি এ এফ স্টেশন
- বগুড়াতে বি এ এফ স্টেশন
- লালমনিরহাটে বি এ এফ স্টেশন
আমরা পাঠকের কথা মাথায় রেখে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের সকল নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর আমরা প্রকাশ করি। এ ছাড়াও আমরা সকল সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করি সবার আগে। সরকারি-বেসরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরির খবর যা কে এফ প্ল্যানেট এর সরকারি জব সার্কুলার ক্যাটাগরিতে পাবেন। চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করুন।
বিমান বাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষার নোটিশ
বিমান বাহিনী বেসামরিক পদের রেজাল্ট

আমি গত 28 জুন মাসে আবেদন করেছি ম্যাচওয়েটার পদে কিন্তু আমার এখনো কোনো রিপ্লাই দেয় নাই ,, আমি তাদের হেল্প নাম্বারে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা কোন উত্তর দেয়নি এখন আমার করনীয় কি
আবেদন যে করেছেন, সেটার application ID and Password আছে?
ভাই বাবচু পরীক্ষা কি লিখত হবে না সরাসরি ভাইবা হবে প্লিজ দয়া করে জানাবেন
লিখতে হবে।
এটা কি পুরাতন সার্কুলারে রেজাল্ট না নতুন সার্কুলারের রেজাল্ট, স্যার একটু কেয়ার করে জানাবেন। ৩ য় শ্রেণীর চাকরি রেজাল্ট দিবে কবে একটু জানাবেন।