৮ম শ্রেণী পাসে বারপার্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো! (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা উন্নয়ন ইন্সটিটিউট বারপার্ট কিছু শুন্য পদে জনবল নিয়োগ করবে। যথাযথ শিক্ষাগত যোগ্যতা, আগ্রহ ও বাংলাদেশি নাগরিক হলে নিচের দেয়া শর্তমতে আবেদন করতে পারেন।

বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা উন্নয়ন ইন্সটিটিউট নিয়োগ ২০২৫ 

কোন মন্ত্রণালয়ের অধীনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে
বিজ্ঞপ্তি প্রকাশ ১১ অক্টোবর ২০২৫
আবেদন শুরু১০/১০/২৪
আবেদন শেষ  ৩১/১০/২৪ 
বেতন গ্রেডগ্রেড ০৯,১৬,২০
আবেদনের যোগ্যতাজেএসসি, এসএসসি, স্নাতক, মাস্টার্স 
আবেদনের মাধ্যমডাকযোগে
বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর 
মোট পদ১০
মোট ক্যাটাগরি ০৮ টি 
ওয়েবসাইট https://mefwd.gov.bd

আবেদনের শর্তাবলি

১. আবেদনপত্রে পদটির নাম, প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্বামী/স্ত্রীর নাম (যদি থাকে), জন্মতারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ও মোবাইল নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

২. সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স (যদি প্রযোজ্য হয়), জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

৩. একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

৪. সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-সরকারি প্রতিষ্ঠানের প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি (নো অবজেকশন সার্টিফিকেট)সহ আবেদন করতে হবে।

৫. বয়সের প্রমাণ হিসেবে এসএসসি/সমমান সনদের জন্মতারিখ গ্রহণযোগ্য হবে। বয়স ০১/১০/২০২৫ তারিখে গণনা করা হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়স ও শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পূরণ করতে হবে।

৬. মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্র দেখাতে হবে।

৭. আবেদনপত্র পাঠাতে হবে পরিচালক, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, বারিধারা, লালমাটিয়া, ঢাকা-১২৩০ এই ঠিকানায়, ৩১/১০/২০২৫ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

৮. অসম্পূর্ণ বা ভুল তথ্যসহ আবেদন বাতিল বলে গণ্য হবে।

৯. একই প্রার্থী একাধিকবার আবেদন করলে তার পরবর্তী আবেদন গ্রহণযোগ্য হবে না।

১০. লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না।

১১. শুধুমাত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকেই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

১২. নিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ, পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের হাতে থাকবে।

১৩. নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বারপার্ট জনবল নিয়োগ ২০২৫

Application Deadline: 31 October 2025

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com