ঢাকা সিটি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ

ঢাকা সিটি কলেজ বাংলাদেশের বাংলাদেশের একটি প্রাচীনতম বেসরকারি কলেজ। সম্প্রতি ঢাকা সিটি কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ অনলাইনে ও জাতীয় পত্রিকায় প্রকাশ করেছে। এসএসসি পাস শিক্ষার্থী ঢাকা সিটি কলেজে ভর্তির আবেদন করতে চাইলে আমাদের ওয়েব সাইট থেকে নির্দেশনা দেখুন।

ঢাকা সিটি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে সরকারি নীতিমালা অনুযায়ী বাংলা ও ইংরেজি মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ০২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

ঢাকা সিটি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

কলেজের নামঢাকা সিটি কলেজ
কোথায় লোকেশনঢাকার ধানমন্ডিতে
আবেদন শুরু০২ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যমঅনলাইনে
আবেদনের লিংকবিজ্ঞপ্তিতে
ফলাফল ১ম,২য় ও ৩য় পর্যায়১৬,১৯ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি শুরু২০ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি শেষ২২ সেপ্টেম্বর ২০২৬
ক্লাস শুরু২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৬

ঢাকা সিটি কলেজে ভর্তির জন্য এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত জি.পি.এ প্রাপ্ত ছাত্র ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন শুরু হবে ০২ সেপ্টেম্বর থেকে আর শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০২৬। দেশের সকল কলেজের একাদশ শ্রেণির ভর্তি ২০২৬-২০২৭ সকল তথ্য আমাদের KFPlanet ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিঃদ্রঃ অনলাইনে নূন্যতম ৫ টি কলেজ ও সর্বোচ্চ ১০ টি কলেজ পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তবে ঢাকা সিটি কলেজ ভর্তি হতে চান তবে অনলাইনে আবেদনের সময় পছন্দের শীর্ষে এই কলেজের নাম দিতে হবে।

ঢাকা সিটি কলেজ বা DCC অনার্স এবং মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রদান করে। কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

ঢাকা সিটি কলেজ ভর্তি যোগ্যতা ও আসন সংখ্যা (২০২৬–২০২৭)

দেশের সেরা সিটি কলেজগুলোর মধ্যে ঢাকা সিটি কলেজ অন্যতম। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা খুব সহজ। একটু ভাল রেজাল্ট করলে আপনিও ভর্তি হতে পারবেন। ভর্তি যোগ্যতাসহ বিভাগ ভিত্তিক সুন্দর করে নিচে দেওয়া হলঃ

বিভাগ (Group)শিফট (Shift)ভার্সন (Version)ন্যূনতম জিপিএ (GPA)আসন সংখ্যা (Seats)
বিজ্ঞানপ্রভাতি (Morning)বাংলা৪.০০ (উচ্চতর গণিতসহ)১৩৬০
ইংরেজি৪.০০ (উচ্চতর গণিতসহ)১৫০
দিবা (Day)বাংলা৪.৫০ (উচ্চতর গণিতসহ)১০৫০
ইংরেজি৪.৫০ (উচ্চতর গণিতসহ)৮০
ব্যবসায় শিক্ষাপ্রভাতি (Morning)বাংলা৩.২৫৭০০
ইংরেজি৩.২৫১৫০
দিবা (Day)বাংলা৩.৫০৬০০
ইংরেজি৩.৫০৮০
মানবিকপ্রভাতি (Morning)বাংলা৩.০০১৫০
দিবা (Day)বাংলা৩.২৫৮০

বিশেষ দ্রষ্টব্য:

  • প্রভাতি শাখা: শুধুমাত্র ছাত্রীদের জন্য (ক্লাস শুরু: সকাল ০৭:৪০ মি.)।

  • দিবা শাখা: শুধুমাত্র ছাত্রদের জন্য (ক্লাস শুরু: সকাল ১০:০০ টা)।

 

একাদশ শ্রেনিতে ঢাকা সিটি কলেজ ভর্তি তথ্য ও শর্তাবলী

ভর্তিচ্ছু অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র প্রয়োজনবোধে বাংলা ও ইংরেজি শাখায় আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে, মেধাক্রম অনুসারে শিক্ষা বোর্ড কর্তৃক নির্বাচিত হবার পর তা কোন ত্রুমেই পরিবর্তন করা যাবে না।

  • ভর্তির অনলাইনে আবেদন গ্রহণঃ ০২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।
  • ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ভর্তিঃ ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার (শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত) (প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে ৪:০০ ঘটিকা পর্যন্ত)।
  • ক্লাস শুরুঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • কলেজের শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরমে পছন্দক্রম priority তালিকায় ঢাকা সিটি কলেজকলেজকে ১ নম্বরে রাখতে হবে৷
  • কলেজের ওয়েব সাইট dhakacitycollege.edu.bd এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য, নিয়মাবলি ও ফলাফল জানা যাবে
  • কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ব্যয় সংক্রান্ত যাবতীয় বিবরণ কলেজের ওয়েব সাইটে সংযুক্ত করা আছে।
  • বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ন শিক্ষার্থী বিজ্ঞানও ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে।

Dhaka City College HSC XI Admission Circular 2026-2027 

city.webp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Any kind of Queries: kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com