আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ০৩ মে ২০২৬ তারিখে প্রকাশ হয়েছে। Financial institutions division fid job circular অনুসারে ০৫ ধরনের ৩১ টি পদে নিয়োগ দেয়া হবে। শুধুমাত্র অনলাইনে আবেদন শুরু হবে ১৪ মে আর আবেদন শেষ হবে ১১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।আগ্রহী চাকরি প্রার্থী শুধুমাত্র টেলিটকের অনলাইন সাইট http://fid.teletalk.com.bd ব্যাবহার করে আবেদন করতে হবে। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে fid gov BD Job Circular এ আগ্রহী হয়ে থাকলে পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্য
| মন্ত্রণালয়ের নাম | অর্থ মন্ত্রণালয় (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) |
| চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
| নিয়োগ শিরোনাম ইংরেজি | fid gov BD Job Circular |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ০৩ মে ২০২৬ |
| কত ক্যাটাগরি? | ০৫ ধরনের |
| পদের সংখ্যা | ৩১ টি পদ |
| বয়স হতে হবে | ১৮-৩২ বছর (জেনারেল) |
| বেতন স্কেল | ৮,২৫০-২০,০১০/- থেকে ১১,০০০-২৬,৫৯০/- |
| বেতন গ্রেড | ১৩,১৪,২০ |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক,উচ্চ মাধ্যমিক,মাধ্যমিক |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন ফি | ২২৩/১১২ টাকা |
| আবেদন শুরু | ১৪ মে ২০২৬ |
| আবেদন শেষ | ১১ জুন ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | http://fid.teletalk.com.bd |
➫ অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ দেখুন
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়োগের পদের বিস্তারিত
| ক্রমিক | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল ও গ্রেড |
| ১. | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ১৬টি | ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
| ২. | ক্যাশিয়ার | ০১টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৩. | ক্যাটালগার | ০১টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৪. | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০৩টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ৫. | অফিস সহায়ক | ১০টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
আবেদনের শর্ত ও নিয়মাবলী
০১. আবেদনের সুযোগ: সকল জেলার প্রার্থীগণ এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
০২. নিয়োগ বিধিমালা: এই নিয়োগের ক্ষেত্রে সরকারি পদের ধরন অনুযায়ী নির্দিষ্ট নিয়োগ বিধিমালা (যেমন: সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড/নন-গেজেটেড বিধিমালা-২০১৪, গ্রন্থাগার বিধিমালা-২০১৪ ইত্যাদি) অনুসরণ করা হবে।
০৩. বয়সসীমা (০১ মে ২০২৬ তারিখ অনুযায়ী):
সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
তবে ১ ও ৪ নং ক্রমিকে বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৪. কর্মরত প্রার্থীদের নিয়ম: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
০৫. মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র (মূল কপি ও ১ সেট সত্যায়িত কপি):
(ক) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ।
(খ) জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত Application Form এবং Admit Card।
(গ) কোটার ক্ষেত্রে (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা এতিম) যথাযথ কর্তৃপক্ষের সনদ।
(ঘ) পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি।
০৬. তথ্য গোপন সংক্রান্ত: আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনে উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন করে পরবর্তীতে প্রকাশ পেলে বা ভুল প্রমাণিত হলে তার নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
আবেদন শুরুর তারিখ: ১৪ মে ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ১১ জুন ২০২৬, বিকাল ০৪:০০ টা।
ওয়েবসাইট: https://fid.teletalk.com.bd
অনলাইনে আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
বিস্তারিত নিয়মাবলী
০১. ছবি ও স্বাক্ষর আপলোড: আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ pixel) এবং স্বাক্ষর (৩০০x৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
০২. তথ্যের সঠিকতা: আবেদন সাবমিট করার আগে সব তথ্য শতভাগ সঠিক কিনা তা প্রার্থীকে নিশ্চিত হতে হবে। কারণ এই তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে।
০৩. প্রিন্ট কপি সংরক্ষণ: সফলভাবে আবেদন শেষে আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে, যা মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে।
০৪. পরীক্ষার ফি জমা (SMS পদ্ধতি): টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২টি SMS করে ফি জমা দিতে হবে।
১-৪ নং পদের জন্য: ১১২/- টাকা (ফি ১০০ + সার্ভিস চার্জ ১২)।
৫ নং পদের জন্য: ৫৬/- টাকা (ফি ৫০ + সার্ভিস চার্জ ৬)।
০৫. প্রবেশপত্র প্রাপ্তি: প্রবেশপত্র ইস্যু করা হলে প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে। https://fid.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
০৬. হেল্পলাইন: আবেদনে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা
alljobs.query@teletalk.com.bdঠিকানায় ইমেইল করা যাবে।০৭. ডিক্লারেশন (ঘোষণা): প্রার্থীকে এই মর্মে ঘোষণা দিতে হবে যে আবেদনপত্রের সকল তথ্য সত্য। অসত্য প্রমাণিত হলে বা কোনো জালিয়াতি ধরা পড়লে নিয়োগের যেকোনো পর্যায়ে আবেদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
০৮. শেষ সময়ের অপেক্ষা না করা: শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
০৯. বিধি-বিধান অনুসরণ: নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত বিধি (যদি থাকে) অনুসরণ করা হবে।
১০. পদ সংখ্যা পরিবর্তন: কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তিটি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১১. টিএ/ডিএ: পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
১২. কর্তৃপক্ষের সিদ্ধান্ত: নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩. অতিরিক্ত তথ্য: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান কার্যকর হবে।
FID Gov BD Job Circular 2026



Application Deadline: 11 June 2026
🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতেঃ
👉KFPlanet ফেসবুক পেজ লাইক দিন 📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন ➣Telegram Channel ফলো করুন ➣
