জাতীয় চাকরি বাতায়ন (সরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন এক ওয়েবসাইটে)

সম্প্রতি জাতীয় চাকরি বাতায়ন নামে সরকারি একটি ওয়েবসাইট চালু হচ্ছে। জাতীয় চাকরি বাতায়নের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর সহ সরকারি সকল প্রতিষ্ঠান ,কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন এক ওয়েবসাইটে। আবার সেখান থেকে আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীর কথা মাথায় রেখে ওয়ার্ল্ড ব্যাংক চাকরি বাতায়নে অর্থায়ন করতেছেন। সাধারণ অবস্থায় সরকারি চাকরি প্রার্থী তরুণ প্রজন্ম বিভিন্ন ওয়েবসাইট অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন app এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে থাকেন।  এছাড়া জাতীয় সংবাদপত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে বিচ্ছিন্নভাবে।

জাতীয় চাকরি বাতায়ন কিভাবে কাজ করবে?

  • জাতীয় চাকরি বাতায়নে একজন প্রার্থী সাইন আপ করতে পারবেন অর্থাৎ সে তার নিজের প্রোফাইল একাউন্ট খুলতে পারবেন।  সেখান থেকেই সামান্য ফি দিয়ে পছন্দ মতো চাকরিতে আবেদন করতে পারবেন এবং সেখানে নিয়ে তিনি তার আবেদন ফরমটি আবেদনটি গ্রহণ হয়েছে কিনা, কিংবা বাতিল হয়েছে কিনা জানতে পারবেন। এছাড়া তার প্রোফাইল থেকে নিয়োগ পরীক্ষা সম্বন্ধে জানতে পারবেন।
  • সব থেকে মজার ব্যাপার হল এইচএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রোফাইলে যুক্ত করা যাবে এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেটি ভেরিফাই করবে। তবে ককেউ চাইলে এখানে জিপিএ বেশি দিতে পারবেন না।  বিশ্ববিদ্যালয় স্নাতক,স্নাতকোত্তর পর্যায়ের রেজাল্ট গুলো এখানে আপডেট করতে পারবেন না তবে ভবিষ্যতের সফটওয়্যার আপডেট হলে এড করতে পারবেন।
  • বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি তাদের স্ব স্ব একাউন্ট দ্বারা প্রকাশ করতে পারবে। আবার ঐ অ্যাকাউন্ট ব্যাবহার করে ইনস্ট্যান্ট আবেদন কত পড়লো দেখতে পারবেন।  আবেদন ফর্মের তথ্য যাচাই বাছাই করে যোগ্য চাকরিপ্রার্থী নিশ্চিত করা যাবে।  নির্বাচিত প্রার্থীদের সাথে ই–মেইল বা মোবাইলে এসএমএস পাঠানোর অপশন থাকবে।

জাতীয় চাকরি বাতায়নের উদেশ্য?

সাধারণত ১০ম গ্রেড থেকে ১৭ তম গ্রেড বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গুলা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয় যার ফলে অনেক চাকরি প্রার্থীর কাছে বিজ্ঞপ্তি গুলো পৌঁছায় না আবার অনেকে জানতে পারেন না কোথায় কি নিয়োগ হচ্ছে। ফলে চাকরির খবর ও নিয়োগ সার্কুলার বিষয়ক ওয়েবসাইট জাতীয় চাকরি বাতায়নের মাধ্যমে সরকারি সকল নিয়োগ সার্কুলার একটি ওয়েবসাইটে পাওয়া যাবে।

জাতীয় চাকরি ওয়েবসাইটের মধ্যে সার্কুলার সাজানো গোছানো থাকবে, নিয়োগ প্রার্থীরা নিজেরা প্রোফাইল তৈরি করে পছন্দমত চাকরিতে আবেদন করতে পারবে। জাতীয় চাকরি বাতায়নের মাধ্যমে যেকোন প্রতিষ্ঠান, চাকরি প্রার্থীদের প্রতি নির্দেশনা পাঠানো সহজ হয়ে যাবে।

 

📢 আমাদের ফেসবুক পেজে লাইক দিন!

আমাদের নতুন পোস্ট ও আপডেট পেতে ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ❤️

👍 Like Our Facebook Page

One thought on “জাতীয় চাকরি বাতায়ন (সরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন এক ওয়েবসাইটে)”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

For Any kind of Queries: info@kfplanet.com / kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com