০৮ ক্যাটাগরির মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার স্বপ্নদর্শীদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর (FLID) নিয়ে এলো এক চমৎকার সুযোগ। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ‘FLID Job Circular 2026’ প্রকাশ করেছে। যোগ্যতা অনুযায়ী দেশের নারী-পুরুষ উভয় প্রার্থীই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে শর্তাবলী সঠিকভাবে মেনে আবেদন সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের (http://flid.teletalk.com.bd) মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৩০ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত। নির্দিষ্ট ফি জমা দিয়ে সঠিক তথ্য ও সঠিক মাপের ছবি/স্বাক্ষর আপলোড করার মাধ্যমে আবেদনটি সফলভাবে সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত যোগ্যতা, শূন্য পদের সংখ্যা এবং টেলিটক প্রিপেইড নম্বর থেকে ফি জমাদানের নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য এক নজরে পেতে আমাদের ওয়েবসাইট kfplanet.com নিয়মিত ভিজিট করুন।

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নিয়োগের শিরোনামমৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
জবের ধরনঃসরকারি চাকরি 
বিজ্ঞপ্তি প্রকাশ২৭ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তির উৎসজাতীয় দৈনিক পত্রিকা ও অফিশিয়াল সাইট
মোট পদ সংখ্যা১৯ টি পদে
 কত ক্যাটাগরি০৮ ক্যাটাগরির পদে
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/উচ্চ মাধ্যমিক/ অষ্টম শ্রেনী
বয়সসীমা সর্বোচ্চ ১৮-৩০  বছর বয়স হতে হবে।
আবেদনপত্র দেয়ার মাধ্যমসম্পুর্ন অনলাইনে
আবেদন ফি১০০ টাকা/৫০ (সার্ভিস চার্জসহ)
আবেদন ফি জমাদানটেলিটক এসএমএস
আবেদন শুরু হবে৩০ জুলাই, সকাল ১০ টা 
আবেদনের শেষ তারিখ৩০ আগস্ট ২০২৬, বিকাল ০৫ টা 
অনলাইনে আবেদনের লিংক flid.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট  http://flid.gov.bd

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগের নিয়মাবলী ও শর্তাবলী

শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে

  • i. সকল (মেধাভিত্তিক/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী/ তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

  • ii. সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

  • iii. অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

  • iv. অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে।

  • v. প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

  • vi. পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ওয়েবসাইটে (www.flid.gov.bd) পাওয়া যাবে।

  • vii. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথায়থ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করে কোন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ বা চাকরিপ্রাপ্ত হলে তার প্রার্থীতা বাতিলসহ চাকরি হতে যে কোন পর্যায়ে অব্যাহতি প্রদান/অপসারণ/বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত (ক্রমিক “ক” হতে “জ” পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে:

  • (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স বৈধ, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও প্রশিক্ষণ সনদপত্র;

  • (খ) অনলাইন আবেদনপত্রের হার্ডকপি;

  • (গ) ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙিন সত্যায়িত ছবি;

  • (ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

  • (ঙ) জাতীয় পরিচয়পত্র;

  • (চ) সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ;

  • (ছ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy);

  • (জ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।

নিয়োগের অন্যান্য শর্তাবলি

  1. নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ এবং কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ/আংশিক বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। উল্লেখ্য যে, এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
  2. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নং সহকারী চিত্রশিল্পী, অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর, ফটোগ্রাফার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গায়ক ও গাড়ী চালক পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
  3. সরকারের সর্বশেষ অধ্যাদেশ/বিধি/আদেশ/প্রজ্ঞাপন মোতাবেক পদ্ধতি অনুসরণপূর্বক নিয়োগ প্রদান করা হবে।
  4. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
  5. আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ সকল তথ্য স্বীকৃত শিক্ষাবোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে।
  6. যে কোন তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোন প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হলে এবং অসম্পূর্ণ আবেদন/তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে।

অনলাইনে আবেদনের ধাপ

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://flid.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  • (i) Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০-০৭-২০২৬ সকাল ১০:০০ ঘটিকা।

  • (ii) Online-এ আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময় ৩০-০৮-২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা।

  • (iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীরা Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন। উক্ত ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ প্রদানে ব্যর্থ হলে প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

খ. Online-এর আবেদন ফরমে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online আবেদন ফরমে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

Online-এ আবেদন ফরম (Application Form) সঠিকভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) এবং ০৮ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্রটি কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

  • প্রথম SMS: FLID <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

  • দ্বিতীয় SMS: FLID <space> YES <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://flid.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

Fisheries and Livestock Information Department Job Circular 2026

 

আবেদনের মাধ্যম: আবেদনপত্র আগামী ০৫/০৬/২০২৬ খ্রি. তারিখের মধ্যে উপ-পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, বিএফডিসি ভবন, ২৩-২৪ কারওয়ান বাজার, ঢাকা এর বরাবরে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহন করা হবে না।

আবেদনের নিয়ম ও শর্ত

১. চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রার্থী কর্তৃক স্বহস্তে/কম্পিউটার টাইপে পূরণ করে নিজ স্বাক্ষরে আবেদন করতে হবে। আবেদন ফরম এ দপ্তরের ওয়েবসাইটে (www.flid.gov.bd) পাওয়া যাবে।

২. আবেদন ফরমে ০১/০৫/২০২৬ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে এবং উক্ত তারিখে সাধারণ প্রার্থী এবং মুক্তিযযাদ্ধার পুত্র-কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়স ১৮ থেকে অনুর্ধ্ব ৩০ বছর। মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে অনুর্ধ্ব ৩২ বছর।

৩. আবেদনপত্র আগামী ০৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে উপ-পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, বিএফডিসি ভবন, ২৩-২৪ কারওয়ান বাজার, ঢাকা -এর বরাবরে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযােগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৪. বিধি মােতাবেক জেলা কোটাসহ বিদ্যমান অন্যান্য কোটা অনুসরণ করা হবে।

৫. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহন করা হবে।

৬. ২ ও ৭ নং ক্রমিকে বর্ণিত পদ ব্যতিত অন্য সকল পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যােগ্য বিবেচিত হবেন। আবেদনপত্রের সাথে আবেদন ফরমে ব্যবহৃত ১ কপি রঙ্গিন ছবি ছাড়াও প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ৪(চার) কপি রঙ্গিন ছবি, আবেদনকারীর নাম ও পত্র যােগযােগের ঠিকানা (বর্তমান ঠিকানা) সম্বলিত ১০(দশ) টাকার ডাক টিকেট সংযুক্ত ১৫x ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম এবং পরীক্ষার ফি-বাবদ প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে উপ-পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য। দপ্তর, বিএফডিসি ভবন, ২৩-২৪ কারওয়ান বাজার, ঢাকা বরাবরে কোড নং ১-৪৪৩৭-০০০০-২০৩১ তে ক্রমিক নং ১-৬ এর জন্য ১০০/-(একশত) টাকা এবং ক্রমিক নং ৭ এর জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিয়ে ট্রেজারী চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

৭. আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ (প্রযােজ্য ক্ষেত্রে) সহ বিভিন্ন কোটায় আবেদনকারীদের কোটার স্বপক্ষে প্রমাণ হিসেবে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৮. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৯. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/অনুমােদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

১০. আবেদনপত্র প্রেরণের খামের বাম পার্শ্বের উপরের অংশে অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

১১. সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

১২. অস্পষ্ট/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত/একই খামের মধ্যে একাধিক আবেদনপত্র অথবা আবেদনপত্রের গায়ে কোন প্রকার সুপারিশ লিপিবদ্ধ থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৩. আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত,মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) অংশগ্রহণের জন্য ডাকা হবে।

১৪. লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় যাতায়াতের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আপনি এই ওয়েবপেজে এসেছেন কারন নিচের বিষয়গুলি আপনার সার্চের সাথে সাদৃশ্য ছিলোঃ 

flid.gov.bd, Fisheries and Livestock Information Department flid.gov.bd job circular 2026, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ,মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ,মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে নিয়োগ,মৎস্য মন্ত্রণালয়,মৎস্য অধিদপ্তর নোটিশ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com