জাতীয় ক্রীড়া পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা শর্তাদি পূরণসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://nsc.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তিটির গুরুত্বপূর্ণ সময়সীমা ও অন্যান্য তথ্য
| বিষয় | তথ্য |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৬ আষাঢ় ১৪৩৩ / ৩০ জুন, ২০২৬ |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময় | ০১ জুলাই, ২০২৬ (সকাল ১০:০০ টা) |
| অনলাইনে আবেদন শেষ হওয়ার তারিখ ও সময় | ৩০ জুলাই, ২০২৬ (বিকাল ৫:০০ টা) |
| আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা | আবেদন Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে |
| আবেদনের ওয়েবসাইট | https://nsc.teletalk.com.bd |
| বয়সসীমা (০১/০৭/২০২৬ তারিখে) | ১৮ থেকে ৩২ বছর |
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগে পদের নাম, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রম | পদের নাম | বেতন স্কেল (২০১৫) | শূন্য পদ | শিক্ষাগত যোগ্যতা |
| ০১ | প্রশাসক, ধানমন্ডি অঞ্চল | ২২,০০০-৫৩,০৬০/- | ০১টি | স্নাতক ডিগ্রি (৫ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার) |
| ০২ | সহকারী স্থপতি | ২২,০০০-৫৩,০৬০/- | ০১টি | স্থাপত্য প্রকৌশলে স্নাতক (৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার) |
| ০৩ | প্রশিক্ষক, গ্রেড-৩ | ১৬,০০০-৩৮,৬৪০/- | ২৬টি | স্নাতকসহ খেলাধুলার ডিপ্লোমা |
| ০৪ | উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) | ১৬,০০০-৩৮,৬৪০/- | ০৮টি | সিভিল প্রকৌশলে ডিপ্লোমা |
| ০৫ | উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল/যান্ত্রিক) | ১৬,০০০-৩৮,৬৪০/- | ০৮টি | ইলেক্ট্রিক্যাল/যান্ত্রিক/পাওয়ার ডিপ্লোমা |
| ০৬ | উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি) | ১৬,০০০-৩৮,৬৪০/- | ০১টি | আর্কিটেক্ট প্রকৌশলে ডিপ্লোমা |
| ০৭ | সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার | ১৬,০০০-৩৮,৬৪০/- | ০২টি | অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যানসহ স্নাতক |
| ০৮ | গ্রন্থাগারিক | ১৬,০০০-৩৮,৬৪০/- | ০১টি | স্নাতকসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা |
| ০৯ | রিপোর্টার | ১২,৫০০-৩০,২৩০/- | ০২টি | স্নাতক ডিগ্রি (ক্রীড়া লেখকদের অগ্রাধিকার) |
| ১০ | ইনস্ট্রাক্টর | ১২,৫০০-৩০,২৩০/- | ০১টি | স্নাতকসহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা |
| ১১ | সার্ভেয়ার | ১০,২০০-২৪,৬৮০/- | ০১টি | ৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাস |
| ১২ | কার্যসহকারী | ৮,৮০০-২১,৩১০/- | ০৩টি | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) |
| ১৩ | সহকারী স্যানিটারি ইন্সপেক্টর | ৮,৮০০-২১,৩১০/- | ০১টি | ২ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট |
| ১৪ | মালী | ৮,২৫০-২০,০১০/- | ০১টি | ফুলের বাগান সম্পর্কে অভিজ্ঞতা |
আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি
- আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে: ক. সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর বয়স ০১/০৭/২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।
- বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- সকল প্রার্থী পূর্বে বর্ণিত পদের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য, ফলাফল, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- আবেদনপত্রের সাথে কোন সনদ/সনদের ছায়ালিপি সংযুক্ত করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ/সনদের মূল কপি উপস্থাপন করতে হবে।
- চাকরির আবেদন ফর্মে (Applicant’s Copy) প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য বিবেচিত হলে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
- নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
- সরকারি ও আধা-সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- বিদেশি ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সমতাভরণ সনদ দাখিল করতে হবে।
- প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোন সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
- লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ড. জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগের জন্য আবেদনপত্র পূরণের নিয়মাবলি ও শর্তাবলি
- পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://nsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: (i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-০৭-২০২৬ সকাল ১০.০০ টা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০-০৭-২০২৬ বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্থান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
- Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান
- Online-এ আবেদনপত্র (Applicants Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরসহ একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
- Applicant’s Copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ক্রমে ১ থেকে ৮ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকাসহ (দুইশত তেইশ) টাকা, ৯ থেকে ১০ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ১১ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা ও ১২ থেকে ১৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন।
- বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।
- ” প্রথম SMS: NSC User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: NSC ABCDEF and send to 16222 Reply: Applicant’s Name, TK. 223/168/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NSC YES PIN and send to 16222.
- দ্বিতীয় SMS: NSC YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: NSC YES 12345678 Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for NSC Application for (post name) User ID (ABCDEF) and password (XXXXXXX)
- প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://nsc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
- SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
- শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। (i) User ID জানা থাকলে: NSC Help User User ID & Send to 16222 Example: NSC Help User ABCDEF & Send to 16222 (ii) PIN Number জানা থাকলে: NSC Help PIN PIN Number & Send to 16222 Example: NSC Help PIN 12345678 & Send to 16222 ঝ. বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ এর ওয়েবসাইট www.nsc.gov.bd এ (বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য) দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.nsc.gov.bd ওয়েবসাইটে জানা যাবে।
- ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণার বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
- Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
National Sports Council Job Circular 2026


