গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১৭টি ক্যাটাগরির পদে মোট ৭৪৬ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
এনএসআই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। সরকারি এই প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, বয়সসীমা ও বেতন স্কেল আলাদা। এনএসআই নিয়োগ সার্কুলার ২০২৬-এর আবেদন শুরু, শেষ তারিখ, আবেদন ফি এবং অনলাইনে আবেদন করার নিয়মসহ বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
NSI Job Circular 2026
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, ফিল্ড অফিসার, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। সর্বমোট ৭৪৬টি শূন্যপদের বিপরীতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
| প্রতিষ্ঠানের নাম | জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) |
| অধিদপ্তর | প্রধানমন্ত্রীর কার্যালয় |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বিজ্ঞপ্তির ধরন | নিয়োগ বিজ্ঞপ্তি |
| পদ ক্যাটাগরি | ১৭টি |
| মোট শূন্যপদ | ৭৪৬টি |
| শিক্ষাগত যোগ্যতা | পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইনে |
| আবেদন শুরুর তারিখ | ০৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮:০০টা |
| আবেদনের শেষ তারিখ | ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮:০০টা |
| আবেদন ফি | পদ অনুযায়ী ৫০, ১০০ ও ২০০ টাকা (ভ্যাট ও কমিশনসহ) |
| আবেদনের ওয়েবসাইট | ndr.teletalk.com.bd |
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম ও শূন্যপদের সংখ্যা
নিচে পদভিত্তিক নাম, গ্রেড, শূন্যপদ এবং বেতন স্কেলের তথ্য দেওয়া হলো:
| ক্রমিক | পদের নাম | গ্রেড | শূন্যপদ | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ১ | সহকারী পরিচালক | ৯ | ১৫৮ | ২২,০০০–৫৩,০৬০ টাকা |
| ২ | টেলিফোন ইঞ্জিনিয়ার | ৯ | ১ | ২২,০০০–৫৩,০৬০ টাকা |
| ৩ | সহকারী প্রোগ্রামার | ৯ | ১ | ২২,০০০–৫৩,০৬০ টাকা |
| ৪ | ফিল্ড অফিসার | ১০ | ৯৩ | ১৬,০০০–৩৮,৬৪০ টাকা |
| ৫ | কম্পিউটার অপারেটর | ১৩ | ৪ | ১১,০০০–২৬,৫৯০ টাকা |
| ৬ | সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর | ১৩ | ৩ | ১১,০০০–২৬,৫৯০ টাকা |
| ৭ | অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার | ১৩ | ৭ | ১১,০০০–২৬,৫৯০ টাকা |
| ৮ | কম্পিউটার টেকনিশিয়ান | ১৪ | ১ | ১০,২০০–২৪,৬৮০ টাকা |
| ৯ | ফটোগ্রাফার | ১৪ | ২ | ১০,২০০–২৪,৬৮০ টাকা |
| ১০ | সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | ১৪ | ২০ | ১০,২০০–২৪,৬৮০ টাকা |
| ১১ | ওয়্যারলেস অপারেটর | ১৫ | ২৩ | ৯,৭০০–২৩,৪৯০ টাকা |
| ১২ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৬ | ৫৪ | ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| ১৩ | গাড়িচালক | ১৬ | ১২ | ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| ১৪ | ফিল্ড স্টাফ | ১৭ | ২৮৮ | ৯,০০০–২১,৮০০ টাকা |
| ১৫ | ডেসপাচ রাইডার | ১৮ | ২ | ৮,৮০০–২১,৩১০ টাকা |
| ১৬ | ডার্করুম অ্যাসিস্ট্যান্ট | ১৮ | ১ | ৮,৮০০–২১,৩১০ টাকা |
| ১৭ | অফিস সহায়ক | ২০ | ৭৬ | ৮,২৫০–২০,০১০ টাকা |
| সর্বমোট | — | ৭৪৬ | — | |
এনএসআই নিয়োগ ২০২৬-এর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা চাওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ যোগ্যতাগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।
১. সহকারী পরিচালক
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
২. টেলিফোন ইঞ্জিনিয়ার
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৩. সহকারী প্রোগ্রামার
- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. ফিল্ড অফিসার
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
- পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে।
- পুরুষ ও নারী উভয় প্রার্থীর বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি (সম্প্রসারিত) হতে হবে।
৫. কম্পিউটার অপারেটর
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৬. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৮০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ৫০ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৭. অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৮. কম্পিউটার টেকনিশিয়ান
- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৯. ফটোগ্রাফার
- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
- ডার্করুমের কাজ, কেমিক্যাল ব্যবহার এবং ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
১০. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
- সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ৪৫ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১১. ওয়্যারলেস অপারেটর
- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে।
- মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
- টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১৩. গাড়িচালক
- স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
১৪. ফিল্ড স্টাফ
- স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে।
- পুরুষ ও নারী উভয় প্রার্থীর বুকের মাপ ৩১–৩৩ ইঞ্চি (সম্প্রসারিত) হতে হবে।
১৫. ডেসপাচ রাইডার
- স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট
- স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
১৭. অফিস সহায়ক
- স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: উপরে যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট পদের সব শর্ত ভালোভাবে দেখে নিন।
এনএসআই চাকরির বয়সসীমা
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ০১/০১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ ও প্রযোজ্য বিধি অনুযায়ী বয়সসীমা নির্ধারিত হবে। যেসব পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য, সেসব ক্ষেত্রে বিজ্ঞপ্তির নির্দিষ্ট শর্ত প্রযোজ্য হবে।
এনএসআই নিয়োগে আবেদন ফি
পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফি-এর সঙ্গে বিধি মোতাবেক ভ্যাট ও কমিশন যুক্ত হবে।
- ১ থেকে ৪ নম্বর ক্রমিকের পদের জন্য: ২০০ টাকা।
- ৫ থেকে ১৩ নম্বর ক্রমিকের পদের জন্য: ১০০ টাকা।
- ১৪ থেকে ১৭ নম্বর ক্রমিকের পদের জন্য: ৫০ টাকা।
NSI Job Circular 2026 Apply Online – অনলাইনে আবেদন করার নিয়ম
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর আবেদন অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে এনএসআইয়ের আবেদন সংক্রান্ত ওয়েবসাইট http://ndr.teletalk.com.bd ভিজিট করুন।
- ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে ইচ্ছুক পদের নাম নির্বাচন করুন।
- আবেদন ফরমে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- নির্দেশনা অনুযায়ী সাম্প্রতিক ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
- ফরমে দেওয়া সব তথ্য ভালোভাবে যাচাই করুন।
- সব তথ্য সঠিক থাকলে আবেদনপত্র Submit করুন।
- আবেদন Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
- আবেদন সফলভাবে Submit করার পর User ID-সহ Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করুন।
- Applicant’s Copy-তে দেওয়া User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিন।
আবেদন করার ওয়েবসাইট: ndr.teletalk.com.bd
টেলিটক SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
অনলাইনে আবেদন Submit করার পর Applicant’s Copy-তে পাওয়া User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে দুইটি SMS পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে।
প্রথম SMS:
NDR User ID
উদাহরণ:
NDR NCRPQBCR
এটি ১৬২২২ নম্বরে পাঠান।
ফিরতি SMS-এ প্রার্থীর নাম, আবেদন ফি এবং একটি ৮ সংখ্যার PIN নম্বর জানানো হবে। ফি পরিশোধ করতে দ্বিতীয় SMS পাঠাতে হবে।
দ্বিতীয় SMS:
NDR YES PIN
উদাহরণ:
NDR YES 12345678
এটি ১৬২২২ নম্বরে পাঠান।
ফি সফলভাবে জমা হলে ফিরতি SMS-এ অভিনন্দন বার্তা, পদের নাম, User ID এবং Password জানানো হবে। ভবিষ্যতের জন্য User ID ও Password সংরক্ষণ করুন।
এনএসআই নিয়োগে আবেদন শুরুর ও শেষ তারিখ
| বিষয় | তারিখ ও সময় |
|---|---|
| অনলাইনে আবেদন শুরু | ০৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮:০০টা |
| আবেদন জমা দেওয়ার শেষ সময় | ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮:০০টা |
| আবেদন জমার পর ফি প্রদানের সময় | পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে |
| ফি জমার সর্বশেষ সময় | ২৬ ডিসেম্বর ২০২৬, রাত ৮:০০টা |
যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র Submit করবেন, কেবল তারাই পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যথাসময়ে আবেদন সম্পন্ন করুন।
এনএসআই নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য
আবেদন ও ফি জমা সফলভাবে সম্পন্ন হলে প্রার্থীদের User ID ও Password সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার সময়সূচি সংক্রান্ত নির্দেশনা পরবর্তী সময়ে আবেদন ওয়েবসাইট বা SMS-এর মাধ্যমে জানানো হতে পারে। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর ছবি
নিচে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তির মূল দুই পৃষ্ঠার ছবি দেওয়া হলো। আবেদন করার আগে ছবিগুলো দেখে পদের যোগ্যতা, বেতন স্কেল, আবেদন ফি ও অন্যান্য শর্ত যাচাই করে নিন।


Application Deadline: 23 December 2026
অনলাইনে আবেদনের ওয়েবসাইট: ndr.teletalk.com.bd
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সচরাচর জিজ্ঞাসা
১. এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ মোট কতটি পদ রয়েছে?
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬টি শূন্যপদ রয়েছে।
২. এনএসআই নিয়োগে কোন কোন পদে আবেদন করা যাবে?
সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, ফিল্ড অফিসার, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ারসহ মোট ১৭টি পদের জন্য আবেদন করা যাবে।
৩. এনএসআই চাকরির আবেদন কবে শুরু হবে?
অনলাইনে আবেদন শুরু হবে ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ৮:০০টা থেকে।
৪. এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর আবেদনের শেষ তারিখ কবে?
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮:০০টা।
৫. এনএসআই চাকরিতে আবেদনের বয়সসীমা কত?
০১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিশেষ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
৬. এনএসআই চাকরির আবেদন ফি কত টাকা?
পদ অনুযায়ী আবেদন ফি ৫০, ১০০ অথবা ২০০ টাকা। এর সঙ্গে বিধি মোতাবেক ভ্যাট ও কমিশন যুক্ত হবে।
৭. এনএসআই নিয়োগে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট কোনটি?
এনএসআই নিয়োগে অনলাইনে আবেদন করতে ndr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই নিয়োগে ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও অন্যান্য নির্দেশনা ভালোভাবে পড়ে নিন। আবেদন সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নির্ধারিত টেলিটক ওয়েবসাইট অনুসরণ করুন।
অনলাইন আবেদন: ndr.teletalk.com.bd