বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৬ সার্কুলারঃ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ ২০২৬ এর নতুন সার্কুলার নিয়ে পোস্টটি সাজানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে সাধারণ ট্রেড,ট্রেড-২ বিশেষ পেশা,সাধারণ (জিডি),কারিগরি পদে সৈনিক নিয়োগ হয়ে থাকে। আবেদনের শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা, আবেদনের সময় ও ভর্তির সকল কাগজত্রের তালিকা, পরীক্ষা কেন্দ্রের তালিকা ও ঠিকানাসহ সকল তথ্য নিচে ধারবাহিকভাবে আলোচনা করা হয়েছে।
এসএসসি পাসে বাংলাদেশের ৬৪ জেলা থেকে বাংলাদেশ আর্মির সৈনিক নেয়া হবে। SMS ও Online এর মাধ্যমে আবেদন করে আপনাকে নির্দিষ্ট তারিখে স্বাস্থ্য, শারীরিক লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ০৪ টি ধাপ পার করে আপনার স্বপ্নের চাকরি জীবন শুরু করতে পারবেন। ১৪ আগস্ট ২০২৬ তারিখে সর্বশেষ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার মোবাইলের মেসেজ ও অনলাইনের মাধ্যমে সৈনিক পদে নিয়োগ ২০২৬ সার্কুলারে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ আবেদন শুরু হবে ১৫ আগস্ট ২০২৬ ও আবেদনের শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ। হাতে সময় রেখে আগেভাগে আবেদন করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
আগ্রহী নিয়োগ প্রার্থী টেলিটক সিম ব্যাবহার করে প্রথমে রেজিস্ট্রেশনের কাজ সেরে ফেলতে হবে। আবেদনের ফি হিসেবে ২০০ টাকা কেটে নিবে আপনার ব্যালেন্স থেকে। সফলভাবে রেজিস্ট্রেশন হলে আপনি একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যাবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
সেনাবাহিনী সৈনিক পদে নতুন নিয়োগ সার্কুলার ২০২৬ সংক্ষেপে তথ্য
| বাহিনীর নাম | বাংলাদেশ সেনাবাহিনী |
| পদের নাম | সৈনিক পদে |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/সমমান পাশ |
| জিপিএ | ৩.০ GPA পেতে হবে |
| বয়সসীমা | ১৭ থেকে ২৩ বছর ,০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| আবেদন শুরু | ১৫/০৮/২০২৬ |
| আবেদন শেষসীমা | ৩০/০৯/২০২৬ |
| অনলাইনে আবেদনের লিংক | http://sainik.teletalk.com.bd |
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-১ (টেকনিক্যাল পেশা)-এ নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-১ (টেকনিক্যাল পেশা)-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার পুরুষ প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ১৫ আগস্ট ২০২৬ এবং আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
আবেদনের আগে প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডের প্রশিক্ষণ এবং আবেদন পদ্ধতি ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
সৈনিক পদে আবেদনের যোগ্যতা
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৭ বছরের কম এবং ২৩ বছরের বেশি হওয়া যাবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা
টেকনিক্যাল ট্রেড-১-এর জন্য প্রার্থীকে—
- এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম GPA ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট ন্যূনতম ৩ মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন করার যোগ্যতা থাকতে হবে।
- যে ট্রেডে আবেদন করবেন, সেই ট্রেডের নির্ধারিত যোগ্যতা অবশ্যই পূরণ করতে হবে।
অর্থাৎ শুধু এসএসসি পাস করলেই সব টেকনিক্যাল ট্রেডে আবেদন করা যাবে না; সংশ্লিষ্ট ট্রেডের প্রশিক্ষণ/যোগ্যতাও থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
টেকনিক্যাল ট্রেডে সৈনিক পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে ন্যূনতম শারীরিক মান নির্ধারণ করা হয়েছে।
| শারীরিক মান | ন্যূনতম যোগ্যতা |
| উচ্চতা | ১.৬৫ মিটার বা ৫ ফুট ৫ ইঞ্চি |
| বিশেষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/সম্প্রদায় | ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি |
| ওজন | ন্যূনতম ৪৯.৯০ কেজি |
| বুক | স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি |
| দৃষ্টিশক্তি | ৬/৬ স্বাভাবিক দৃষ্টি |
এ ছাড়া প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং ন্যূনতম ৩৫ মিটার সাঁতার জানতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন—
- জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- অবিবাহিত হতে হবে।
- স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- মাদক পরীক্ষা ও অন্যান্য নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে।
- সেনাবাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত/অপসারিত প্রার্থী আবেদন করতে পারবেন না।
- ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন না।
- মানসিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত/বহিষ্কৃত বা স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করার নিয়ম
আবেদন প্রক্রিয়াটি মূলত এসএমএস এবং অনলাইন—দুই ধাপে সম্পন্ন করতে হবে।
ধাপ ১: প্রথম এসএমএস
টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
টেকনিক্যাল ট্রেডের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ফরম্যাট:
SAINIK <space> SSC BOARD-এর প্রথম ৩ অক্ষর <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> TT <space> TRADE CODE
উদাহরণ:
SAINIK KHU 236098 2018 25 TT DVR
এখানে KHU হলো এসএসসি বোর্ডের কোড, 236098 রোল নম্বর, 2018 পাসের বছর, 25 জেলা কোড এবং DVR হলো ড্রাইভার ট্রেডের কোড।
তবে প্রার্থী যে ট্রেডে আবেদন করবেন, সেই ট্রেডের নির্ধারিত কোডই ব্যবহার করতে হবে।
TTTI প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য
টিটিটিআই (TTTI) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য আলাদা কোড ব্যবহার করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী TTTI-সংক্রান্ত তথ্যসহ প্রথম এসএমএস পাঠাতে হবে।
ধাপ ২: দ্বিতীয় এসএমএস ও ফি প্রদান
প্রথম এসএমএসের তথ্য যাচাই করার পর যোগ্য প্রার্থীকে টেলিটক থেকে একটি PIN Number দেওয়া হবে।
এরপর ৩০০ টাকা ফি প্রদানের সম্মতি জানিয়ে ১৬২২২ নম্বরে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে।
ফরম্যাট:
SAINIK <space> YES <space> PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER
উদাহরণ:
SAINIK YES 894098 01XXXXXXXXX
এই এসএমএস পাঠানোর পর নির্ধারিত আবেদন ফি কেটে নেওয়া হবে।
ধাপ ৩: অনলাইনে আবেদন ফরম পূরণ
দ্বিতীয় এসএমএস সফলভাবে সম্পন্ন হলে টেলিটক থেকে প্রার্থীকে User ID ও Password দেওয়া হবে।
এরপর sainik.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে User ID ও Password দিয়ে লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। টেলিটকের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ পোর্টালে আবেদন ও অ্যাডমিট কার্ডের আলাদা ব্যবস্থা রয়েছে।
অনলাইন ফরম পূরণের সময় প্রার্থীর—
- ৩০০×৩০০ পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে।
- ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ KB-এর মধ্যে রাখতে হবে।
- সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদন সম্পন্ন করার পর User ID ও Password সংরক্ষণ করতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন ফি
প্রতি আবেদনের জন্য মোট ৩০০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে—
- ভর্তি পরীক্ষার ফি — ২০০ টাকা
- অনলাইন রেজিস্ট্রেশন ফি — ১০০ টাকা
অর্থাৎ আবেদন সম্পন্ন করতে মোবাইলে কমপক্ষে ৩০০ টাকা ব্যালেন্স থাকা প্রয়োজন।
প্রবেশপত্র সংগ্রহ
অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরবর্তীতে প্রিন্ট করার সুযোগ নাও থাকতে পারে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। টেলিটক পোর্টালে User ID ও Password ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যবস্থা রয়েছে।
পরীক্ষার স্থান ও সময় কীভাবে জানা যাবে?
প্রার্থীর পরীক্ষার স্থান ও তারিখ গোপনীয়তার কারণে প্রবেশপত্রে উল্লেখ না-ও থাকতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ৭২ ঘণ্টা আগে টেলিটক এসএমএসের মাধ্যমে পরীক্ষার স্থান ও সময় জানানো হবে।
প্রয়োজনে হেল্পলাইন এসএমএসের মাধ্যমেও তথ্য জানা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য—
- শিক্ষাগত যোগ্যতার মূল সনদ/মার্কশিট।
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
- শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্মতারিখসংবলিত প্রশংসাপত্র।
- সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের সনদ।
- ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে প্রযোজ্য ড্রাইভিং লাইসেন্সের কপি।
- অভিভাবকের সম্মতিপত্র।
- নাগরিকত্ব ও চারিত্রিক সনদ।
- জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের কপি, যদি থাকে।
- বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ডের কপি।
- প্রয়োজনীয় সত্যায়িত ছবি।
- সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক।
- লিখিত পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী।
প্রার্থীদের অবশ্যই মূল কাগজপত্র ও বিজ্ঞপ্তিতে চাওয়া কপিগুলো যথাযথভাবে প্রস্তুত রাখতে হবে।
সৈনিক নিয়োগের নির্বাচন পদ্ধতি
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগে একাধিক ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী রয়েছে—
স্বাস্থ্য পরীক্ষা → শারীরিক পরীক্ষা → লিখিত পরীক্ষা → সাক্ষাৎকার → সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডের ব্যবহারিক পরীক্ষা → চূড়ান্ত নির্বাচন।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তাসহ নির্ধারিত বিষয় থেকে পরীক্ষা নেওয়া হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সেনাসদরের সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
গুরুত্বপূর্ণ সতর্কতা
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের ক্ষেত্রে অর্থের বিনিময়ে চাকরি বা ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেন, প্রতারণা বা মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা করলে চাকরির যেকোনো পর্যায়ে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
তাই কোনো দালাল বা প্রতারকের মাধ্যমে আবেদন না করে বিজ্ঞপ্তিতে দেওয়া অফিশিয়াল পদ্ধতিতে আবেদন করা উচিত।
টেকনিক্যাল ট্রেডের নাম ও কোড
বিজ্ঞপ্তির ট্রেড-১ তালিকায় বিভিন্ন কারিগরি পেশার জন্য আলাদা ট্রেড কোড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
- ড্রাইভার — DVR
- মেকানিক — MN
- টেলিভিশন রিপেয়ারিং টেকনিশিয়ান — TBV
- রেডিও/টেলিকমিউনিকেশন-সংশ্লিষ্ট ট্রেড — OCU
- রেডিও অ্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান — RCT
- ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান — CIT
প্রার্থী যে ট্রেডে আবেদন করতে চান, এসএমএস পাঠানোর সময় সেই ট্রেডের সঠিক Trade Code ব্যবহার করতে হবে।
Bangladesh Army Soldier (Sainik) Job Circular 2026

Application Deadline: 30 September 2026
Better View For Our Visitors


বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক (খেলোয়াড়) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদ: সৈনিক (খেলোয়াড়)
লিঙ্গ: নারী ও পুরুষ উভয়ই
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (পুরুষ ও মহিলা) খেলোয়াড় হিসেবে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রে দক্ষতা ও দেশের প্রতি নিষ্ঠা নিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত: এসএসসি পাশ (বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন)
বয়সসীমা: ১৮–৩০ বছর
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। নির্বাচন প্রক্রিয়া কঠোর এবং নিরপেক্ষভাবে পরিচালিত হবে।
নিয়োগের অযোগ্যতা
সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত প্রার্থী।
সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃত/বহিষ্কৃত প্রার্থী।
ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি।
আবেদন পদ্ধতি
আবেদনপত্র অফলাইন পদ্ধতিতে ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে ট্রায়াল/বাছাইয়ে অংশ নিতে হবে। বিস্তারিত তথ্য ও ফর্মের জন্য ওয়েবসাইট দেখুন অথবা হোয়াটসঅ্যাপ-এ যোগাযোগ করুন।
আবেদন ও যোগাযোগের ঠিকানা
ই-মেইল: joinascb@gmail.com
যোগাযোগ নম্বর: ০১৭৬৯-০৫১৭৩৬
আবেদনের সময়: ২৫ জুলাই ২০২৫– ০৫ আগস্ট ২০২৫
আবেদন করুন এবং দেশসেবার এই মহান সুযোগ গ্রহণ করুন!
সেনাবাহিনীর সৈনিকের ট্রেড-২ বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলার ট্রেড-২ (বিশেষ পেশা) প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ২ এর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। বিশেষ পেশার সৈনিক পদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আর আবেদন শেষ হবে ৩০ মার্চ ২০২৬ তারিখে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ পেশায় সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলারে সব জেলার পুরুষ ও মেয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ২ নিয়োগ ২০২৬ : পুরুষ ও মহিলা পদের নাম ও যোগ্যতা
কুক ইউনিট, কুক মেস, কুক হাসপাতাল, ইকুপমেন্ট এন্ড বুট রিপেয়ার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইনটার এণ্ড টেইলার
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
সেনাবাহিনীর সাধারণ ট্রেড ও টেকনিক্যাল ট্রেডে নিয়োগ ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলার সাধারণ ট্রেড, টেকনিক্যাল ট্রেড প্রকাশ পেয়েছে। সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৬ (সাধারণ ট্রেড ও টেকনিক্যাল ট্রেড সার্কুলার বিজ্ঞপ্তি) ১৪ ডিসেম্বর ২০২৬ এ প্রকাশিত হয়েছে। যার আবেদনের শেষসীমা ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলারে সব জেলার পুরুষ ও মেয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নামঃ সাধারণ ট্রেড GD
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
পদের নামঃ টেকনিক্যাল ট্রেড TT
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদের সার্কুলার
- পদের নামঃ এমওডিসি সৈনিক
- ০৩ টি ট্রেডের নামঃ (০১) সাধারণ (GD) (০২) করণিক (CLK) এবং (০৩) আর্মোরার (ARMR) ট্রেডে।
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.০০ থেকে ৩.০০ পেয়ে উত্তীর্ণ।
- উচ্চতাঃ ০৫ ফুট ০৬ ইঞ্চি পুরুষ প্রার্থী
- বয়সসীমাঃ ১৬ মার্চ ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।।
- জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (ডিভর্সিও আবেদন করতে পারবেন না)
- সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে শিক্ষাগত যোগ্যতা
- সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
- করণিক ট্রেড (CLK): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
- আর্মোরার ট্রেড (ARMR): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।


2.67
নাহ। আপনি আবেদন করতে পারবেন না। ৩.০ হলে আবেদন করতে পারবেন।
সৈনিক পদে