২০২৬-২৭ একাডেমিক সেশনে সরকারী পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি বিটিইবি প্রকাশ করেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন এসএসসি পাস করার পর। যেকোন বিভাগ থেকে এসএসসি পাস করলেই আপনি সরকারি পলিটেকনিক ভর্তির আবেদন করতে পারবেন।
সরকারি পলিটেকনিক কলেজগুলির জন্য BTEB ভর্তির আবেদন শুরু হচ্ছে ২৯ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া স্বপ্নবাজ শিক্ষার্থী অনলাইনে আবেদন করার আগে সকল নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ুন।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
| সার্কুলার প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০২৬ |
| ভর্তির আবেদন শুরু | ২৯ আগস্ট ২০২৬ |
| আবেদনের শেষ সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদনের মাধ্যম | অনলাইনে |
| আবেদনের লিংক | http://btebadmission.gov.bd |
| ফলাফল প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
| অনলাইনে ভর্তি নিশ্চায়নের তারিখ | ২৯/০৯/২৬ থেকে ০৮/১০/২৬ পর্যন্ত |
| ক্লাস শুরু | ১১ অক্টোবর ২০২৬ |
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২৬
পর্যায়ভিত্তিক সরকারি পলিটেকনিক ভর্তি আবেদন
সরকারি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পর্যায়ভিত্তিক ভর্তি পরীক্ষার ফলাফলের পর পর্যায়ভিত্তিক নির্বাচন, নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়া নিচে টেবিল আকারে দেওয়া হলো:
| পর্যায় | কার্যক্রমের বিবরণ | তারিখ ও সময় |
| ১ম পর্যায় | ফলাফল প্রকাশ | ২৯/০পর/২০২৬ (মঙ্গলবার) |
| ভর্তি নিশ্চায়ন | ২৯/০৯/২০২৬ (মঙ্গলবার) হতে ০১/১০/২০২৬ (বৃহস্পতিবার) | |
| মাইগ্রেশন | ০২/১০/২০২৬ (শুক্রবার) | |
| ২য় পর্যায় | ফলাফল প্রকাশ (অপেক্ষমান তালিকা হতে) | ০২/১০/২০২৬ (শুক্রবার) |
| ভর্তি নিশ্চায়ন | ০২/১০/২০২৬ (শুক্রবার) হতে ০৪/১০/২০২৬ (রবিবার) | |
| মাইগ্রেশন | ০৫/১০/২০২৬ (সোমবার) | |
| পুনরায় পছন্দক্রম | পছন্দক্রম নির্বাচন/পরিবর্তন (নিশ্চায়ন না করা ও অপেক্ষমানদের জন্য) | ০৫/১০/২০২৬ (সোমবার) হতে ০৬/১০/২০২৬ (মঙ্গলবার) |
| ৩য় পর্যায় | ফলাফল প্রকাশ | ০৭/১০/২০২৬ (বুধবার) |
| ভর্তি নিশ্চায়ন | ০৭/১০/২০২৬ (বুধবার) হতে ০৮/১০/২০২৬ (বৃহস্পতিবার) |
সরকারি পলিটেকনিক ভর্তির যোগ্যতা ২০২৬
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি প্রতিষ্ঠানসমূহে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রমে (২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ) ভর্তির প্রাতিষ্ঠানিক নীতিমালার আলোকে শিক্ষাক্রমভিত্তিক ও শারীরিক যোগ্যতার বিস্তারিত তথ্য নিচে সহজ ও গোছালোভাবে তুলে ধরা হলো।
১. শিক্ষাগত যোগ্যতা (কোর্সভিত্তিক)
| শিক্ষাক্রম / টেকনোলজি | পাসের সাল | সাধারণ বোর্ড / উন্মুক্ত / ভোকেশনাল (GPA) | ‘O’ লেভেল (O-Level) যোগ্যতা | বিশেষ শর্ত |
| ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট) | ২০২৩ থেকে ২০২৬ | ন্যূনতম GPA ৩.০০ | ১টিতে ‘C’ গ্রেড এবং গণিতসহ অন্য ২টিতে ন্যূনতম ‘D’ গ্রেড | সাধারণ বা উচ্চতর গণিতে ন্যূনতম GPA ২.০০ থাকতে হবে |
| ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং | ২০২৩ থেকে ২০২৬ | ন্যূনতম GPA ৩.৫০ | গণিত, পদার্থ, রসায়ন ও ইংলিশসহ ৫টি বিষয়ে ন্যূনতম ‘C’ গ্রেড | শুধুমাত্র বিজ্ঞান বিভাগ বা এসএসসি (ভোকেশনাল) |
| ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফরেস্ট্রি ও লাইভস্টক | ২০২৩ থেকে ২০২৬ | ন্যূনতম GPA ২.৫০ | ১টিতে ‘C’ গ্রেড এবং অন্য ২টিতে ন্যূনতম ‘D’ গ্রেড | যে কোনো বিভাগ / বোর্ড |
| ডিপ্লোমা ইন ফিশারিজ | ২০২৩ থেকে ২০২৬ | ন্যূনতম GPA ২.০০ | ১টিতে ‘C’ গ্রেড এবং অন্য ২টিতে ন্যূনতম ‘D’ গ্রেড | যে কোনো বিভাগ / বোর্ড |
২. মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিশেষ শারীরিক যোগ্যতা
ডিপ্লোমা ইন মেরিন এবং শিপ বিল্ডিং টেকনোলজির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নিম্নলিখিত শারীরিক মানদণ্ড পূরণ করতে হবে:
বয়সসীমা: আবেদনের তারিখে সর্বোচ্চ ১৮ বছর।
উচ্চতা:
ছাত্র: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি
ছাত্রী: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি
দৃষ্টিশক্তি: চশমাসহ ন্যূনতম ৬/৬ হতে হবে।
ওজন (BMI অনুযায়ী): বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) BMI চার্ট অনুযায়ী সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৫ হতে হবে।
৫’ ২” এর জন্য: ৪৩–৫৭ কেজি
৫’ ৪” এর জন্য: ৪৫–৬৬ কেজি
৫’ ৬” এর জন্য: ৪৮–৭১ কেজি
৫’ ৮” এর জন্য: ৫০–৭৫ কেজি
৫’ ১০” এর জন্য: ৫৪–৮০ কেজি
৬’ ০” এর জন্য: ৫৬–৮৪ কেজি
মেডিকেল সনদ: স্বীকৃত চিকিৎসক কর্তৃক মেডিকেল ফিটনেস, চক্ষু ও কালার ভিশন ফিটনেস এবং হিয়ারিং (শ্রবণশক্তি) ফিটনেস সনদ থাকতে হবে।

সরকারি পলিটেকনিক ভর্তি ফি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় বিভিন্ন শিক্ষাক্রমে অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা ও ভর্তি নিশ্চায়ন ফি-এর বিস্তারিত তথ্য সহজ ও সুন্দরভাবে তুলে ধরা হলো:
১. অনলাইন আবেদন ও পরীক্ষা ফি
অনলাইন আবেদন ফি: ২০০/- (দুইশত টাকা) (প্রতি শিফট)
ভর্তি পরীক্ষা ফি (শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে উভয় শিফটের জন্য): ৫০০/- (পাঁচশত টাকা)
২. ভর্তি নিশ্চায়ন ফি
শিক্ষার্থীদের কোর্স ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিশ্চায়ন ফি আলাদাভাবে নির্ধারিত হয়েছে:
(ক) সরকারি পলিটেকনিক ও মেরিন ইনস্টিটিউটসমূহ
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।
(খ) অন্যান্য ডিপ্লোমা প্রতিষ্ঠান (সরকারি পলিটেকনিক ও মেরিন ব্যতীত)
(গ) এইচ.এস.সি / সমমান পর্যায় (ভোকেশনাল, বিএমটি, ইত্যাদি)
৩. সশরীরে ভর্তির সময় আদায়যোগ্য ফি (বেসরকারি প্রতিষ্ঠান)
বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সেসনচার্জসহ সশরীরে ভর্তির মোট ফি নিচে উল্লেখ করা হলো:
ঢাকা মেট্রোপলিটন এলাকা:
এমপিওভুক্ত প্রতিষ্ঠান: ৫,০০০/- টাকা
বাংলা ভার্সন (আংশিক এমপিও/নন-এমপিও): ৭,০০০/- টাকা
ইংরেজি ভার্সন (আংশিক এমপিও/নন-এমপিও): ১০,০০০/- টাকা
অন্যান্য এলাকা:
মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত): ৩,০০০/- টাকা
জেলা পর্যায়: ২,০০০/- টাকা
মফস্বল / উপজেলা পর্যায়: ১,০০০/- টাকা
(উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩,০০০/- টাকার বেশি আদায় করতে পারবে না। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্ব-স্ব মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ফি নির্ধারিত হবে।)

সরকারি পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ (আপডেট ইমেজ সার্কুলার)

