সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সরকারি চাকরিপ্রত্যাশীদের মধ্যে আগ্রহ বেড়েছে। দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অধিদপ্তরে চাকরি মানে স্থায়ী ক্যারিয়ার ও সরকারি সুযোগ-সুবিধা। এবার ১৮৮ জন সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োগ পেতে যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ০১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং সব কার্যক্রম Teletalk সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহন করার ক্ষেত্রে কিছু শর্ত ও নিয়ম মানতে হবে। নিচে সুন্দরভাবে সেগুলো উপস্থান করা হয়েছে।
নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠান | সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) |
| আবেদন মাধ্যম | অনলাইন |
| আবেদন ওয়েবসাইট | rhd.teletalk.com.bd |
| আবেদন শুরু | ২৯ জানুয়ারি ২০২৬ (সকাল ১০টা) |
| আবেদন শেষ | ০১ মার্চ ২০২৬ (বিকাল ৫টা) |
আবেদন করার নিয়ম
এই নিয়োগে আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক। কোনো হার্ড কপি জমা দিতে হবে না। আবেদন করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন:
সব তথ্য NID ও সনদের সাথে মিলিয়ে দিতে হবে
বানান ভুল থাকলে সংশোধনের সুযোগ নাও থাকতে পারে
সাবমিট করার পর Applicant’s Copy ডাউনলোড করে রাখুন
ভবিষ্যৎ পরীক্ষায় এটি কাজে লাগবে
ছবি ও স্বাক্ষর আপলোড নির্দেশনা
ভুল সাইজের ছবি দেওয়া আবেদন বাতিলের বড় কারণ। তাই নির্ধারিত মাপ অনুসরণ করা জরুরি।
ছবির শর্ত
৩০০×৩০০ পিক্সেল
রঙিন ও পরিষ্কার
সাম্প্রতিক তোলা
স্বাক্ষরের শর্ত
৩০০×৮০ পিক্সেল
পরিষ্কার স্ক্যান করা
আবেদন ফি দেওয়ার পদ্ধতি
আবেদন সাবমিট করলেই শেষ নয়—ফি না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
ফি দেওয়ার ধাপ
প্রথম SMS পাঠান
RHD User ID → 16222ফিরতি SMS-এ PIN পাবেন
দ্বিতীয় SMS পাঠান
RHD YES PIN → 16222
ফি সফল হলে কনফার্মেশন মেসেজ আসবে।
আবেদন ফি
পদের গ্রেড অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে:
৫৬ টাকা
১১২ টাকা
আবেদন করার আগে নিজের পদের ফি নিশ্চিত করুন।
Roads and Highways Department RHD Job Circular 2026



প্রবেশপত্র ও পরীক্ষা
পরীক্ষার তারিখ ও কেন্দ্র জানানো হবে SMS এবং ওয়েবসাইটে। প্রার্থীদের যা করতে হবে:
নিয়মিত ওয়েবসাইট চেক করা
User ID ও Password সংরক্ষণ করা
সময়মতো Admit Card ডাউনলোড করা
প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে
ভাইভা বোর্ডে মূল কাগজপত্র দেখাতে হয়। তাই আগে থেকেই প্রস্তুতি রাখুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
শিক্ষাগত সনদপত্র
জাতীয় পরিচয়পত্র
কোটার সনদ (প্রযোজ্য হলে)
অভিজ্ঞতার সনদ
অনলাইন আবেদন কপি
গুরুত্বপূর্ণ নির্দেশনা
কর্তৃপক্ষ নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে কঠোর। তাই—
ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে
মিথ্যা তথ্য দিলে আইনগত ব্যবস্থা হতে পারে
সব তথ্য সঠিকভাবে যাচাই করে দিন
সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ ২০২৬ একটি ভালো সুযোগ। সময়সীমা শেষ হওয়ার আগেই আবেদন সম্পন্ন করা বুদ্ধিমানের কাজ।
