জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুসারে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর চাপ বেশি থাকে, কারণ অনেক ছাত্র ছাত্রী ভাল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং গাজীপুরে আবস্থিত। অনেক শিক্ষার্থী আছে , জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করে থাকে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, ২০/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বিশ্ববিদ্যালয় এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আগ্রহী সব প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
| বিশ্ববিদ্যালয়ের নাম | জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি |
| প্রোগ্রামের নাম | (স্নাতক) সম্মান |
| শিক্ষাবর্ষ | ২০২৫-২০২৬ |
| এডমিশন সার্কুলার প্রকাশ | ২০ নভেম্বর ২০২৫ |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ | ২৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০০ ঘটিকা থেকে |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | ৩১ ডিসেম্বর ২০২৫ রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত |
| ভর্তির আবেদন ফি | ১০০০ টাকা |
| আবেদন ফি জমাদানের শেষ তারিখ | ০৪ জানুয়ারি ২০২৬ |
| জাতীয় ভার্সিটি ফাস্ট ইয়ারের ক্লাস শুরু | ফেব্রুয়ারি ২০২৬ |
| যেভাবে আবেদন করবেন | কেএফপ্লানেট এডমিশন পোস্ট পড়ে |
| যে লিংকে আবেদন করতে পারবেন | nu.ac.bd/admissions |
জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রফেশনাল ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (স্নাতক সম্মান প্রফেশনাল)
- জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি দেখুন!
- NU অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৫ ও সকল আপডেট নোটিশ
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ ২০২৫
জাতীয় ভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর সকল তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স বা সম্মান ভর্তি আবেদন করতে যে যোগ্যতা প্রয়োজন
প্রতি বছরের ন্যায় এ বছরও জিপিএ এর ভিত্তিতে আবেদন করার যোগ্যতা অর্জন করতে হবে । এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সকল শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে।
অনার্স ভর্তি আবেদনের যোগ্যতা
- বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও এইচএসসি ভোকেশনাল শিক্ষা শাখা থেকে ২০২২/২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ।
- এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.২৫ পেতে হবে ।
- বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২৪/২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ
- এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
- মানবিক ও ব্যবসায় শিক্ষার এসএসসি, এইচএসসি উভয় পরীক্ষা মিলে ৪.৫০ পেতে হবে। আর বিজ্ঞান ও এইচএসসি ভোকেশনাল শিক্ষার এসএসসি, এইচএসসি উভয় পরীক্ষা মিলে ৪.৭৫ পেতে হবে।
- আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
- প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
