জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭ (স্নাতক/সম্মান)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ অনুসারে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। 

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর চাপ বেশি থাকে, কারণ অনেক ছাত্র ছাত্রী ভাল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং গাজীপুরে আবস্থিত। অনেক শিক্ষার্থী আছে , জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করে থাকে।

পোস্টের সূচী এক পলকে দেখুন!

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৬ সালের অনার্স ১ম বর্ষ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, ১৩/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বিশ্ববিদ্যালয় এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আগ্রহী সব প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নামজাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি 
প্রোগ্রামের নাম(স্নাতক) সম্মান
শিক্ষাবর্ষ২০২৬-২০২৭ 
এডমিশন সার্কুলার প্রকাশ ১৩ আগস্ট ২০২৬  
অনলাইনে আবেদন শুরুর তারিখ১৬ আগস্ট ২০২৬  বিকাল ০৪:০০ ঘটিকা থেকে
অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত
ভর্তির আবেদন ফি১০০০ টাকা
আবেদন ফি জমাদানের শেষ তারিখ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ভার্সিটি ফাস্ট ইয়ারের ক্লাস শুরু০৫ অক্টোবর ২০২৬
যেভাবে আবেদন করবেন কেএফপ্লানেট এডমিশন পোস্ট পড়ে
যে লিংকে আবেদন করতে পারবেনnu.ac.bd/admissions

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭

ADM-CIRCULAR-DEGP-1.jpg

জাতীয় ভার্সিটির অনার্স ভর্তি আবেদনের যোগ্যতা ও শর্তাবলী 

  • এসএসসি ও এইচএসসি সাধারণ শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২১, ২০২২ বা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষা এবং ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

  • কারিগরী শিক্ষা বোর্ড: বাংলাদেশে কারিগরী শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচএসসি (ভোকেশনাল), ii) এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের অনুরূপ পাসের সাল পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

  • O-Level এবং A-Level শিক্ষার্থী:

    • ২০২১, ২০২২ বা ২০২৩ সালের O-Level পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে ‘B’ গ্রেডসহ ৪টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

    • ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের A-Level পরীক্ষায় অন্তত ১টি বিষয়ে ‘B’ গ্রেডসহ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

    • অনলাইন আবেদনের পরিবর্তে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, কাঙ্ক্ষিত কোর্স ও কলেজের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করে সাদা কাগজে লিখিত আবেদন পত্রসহ শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি সরাসরি বা ইমেইলে (degpassnu@gmail.com) ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরারব পাঠাতে হবে।

  • বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থী: বাংলাদেশের নাগরিক হলে বিদেশী বোর্ড থেকে অর্জিত নম্বরের সমতা নিরূপণ করা সাপেক্ষে আবেদন করা যাবে। আবেদনের প্রক্রিয়া O-Level/A-Level শিক্ষার্থীদের অনুরূপ, পাশাপাশি বোর্ড কর্তৃক সমতা নিরূপণের কপি যুক্ত করতে হবে।

  • পূর্ববর্তী ভর্তি বাতিল সংক্রান্ত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ অথবা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক (পাশ) প্রোগ্রামে ইতোপূর্বে ভর্তি হয়ে থাকলে, তাদের পূর্ববর্তী ভর্তি বাতিল না করে নতুন করে ভর্তি হতে পারবে না।

  • দ্বৈত ভর্তি সংক্রান্ত নিষেধাজ্ঞা: একই শিক্ষাবর্ষে বা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দুটি ভিন্ন/একই প্রোগ্রামে দ্বৈত ভর্তি হলে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

  • তথ্য ও ছবি ভুল থাকলে: প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি বা কোনো তথ্য ভুল/অসত্য প্রমাণিত হলে আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি অনলাইন আবেদন পদ্ধতি

ধাপ ১: ভর্তি ওয়েবসাইটে প্রবেশ ও অপশন নির্বাচন

  • প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রবেশ করতে হবে।

  • Degree Pass Tab-এ গিয়ে Apply Now (Degree Pass) অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ২: একাডেমিক তথ্য প্রদান

  • স্ক্রিনে প্রদর্শিত তথ্য ছকে আপনার মাধ্যমিক (SSC) ও উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমান পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয় এবং পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

  • যোগাযোগের জন্য নিজের (অথবা অভিভাবকের) একটি নিবন্ধিত মোবাইল নম্বর সঠিকভাবে প্রদান করতে হবে।

ধাপ ৩: লিঙ্গ (Gender) পরীক্ষা ও পরিবর্তন

  • ডেটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী প্রার্থীর লিঙ্গ (Male/Female) প্রদর্শিত হবে।

  • প্রদর্শিত তথ্য ভুল থাকলে Click to Change অপশনে গিয়ে সঠিক Gender সিলেক্ট করতে হবে।

ধাপ ৪: কলেজ ও কোর্স নির্বাচন

  • বিভাগ ও জেলাভিত্তিক যেকোনো কলেজ নির্বাচন (Select) করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষে ভর্তিযোগ্য কোর্সসমূহের নাম ও আসন সংখ্যা দেখা যাবে।

  • ওই তালিকা থেকে সতর্কতার সাথে প্রার্থীর পছন্দের ক্রমানুসারে কোর্সসমূহ নির্ধারণ করতে হবে।

ধাপ ৫: কোটা নির্বাচন (প্রযোজ্য ক্ষেত্রে)

  • মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন/প্রতিবন্ধী বা পোষ্য কোটায় আবেদন করতে চাইলে নির্দিষ্ট স্থানে প্রযোজ্য কোটা Select করতে হবে।

ধাপ ৬: ছবি আপলোড

  • আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

ছবি সংক্রান্ত শর্তাবলী:

  • ছবির মাপ: $120 \times 150$ pixels

  • ফরম্যাট: .jpg

  • ফাইলের সর্বোচ্চ সাইজ: 50kb

ধাপ ৭: ফরম সাবমিট ও ডাউনলোড

  • পূরণকৃত সকল তথ্য ও ছবি ভালোভাবে যাচাই করে Submit Application অপশনে ক্লিক করতে হবে।

  • সাবমিট সম্পন্ন হলে ওয়েবসাইটে আপনার Application IDPIN প্রদর্শিত হবে।

  • আবেদন ফরমটি অফসেট সাদা কাগজে [A4 ($8.5” \times 11”$)] প্রিন্ট বা PDF ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে হবে।

আবেদন ভুল হলে সংশোধন পদ্ধতি (Form Cancel / Photo Change)

  • আবেদন ফরম পূরণে ভুল বা ত্রুটিপূর্ণ ছবি আপলোড হলে তা নিশ্চায়নের আগেই একবার সংশোধন করা যাবে।

  • ওয়েবসাইটের Applicant Login অপশনে গিয়ে Degree Pass Login এ ক্লিক করে Application ID ও PIN দিয়ে লগইন করতে হবে।

  • এরপর Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the Security Key অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি OTP যাবে।

  • উক্ত OTP এন্ট্রি করে আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে তথ্য ও সঠিক ছবি আপলোড করা যাবে।

প্রাথমিক ফি জমা ও নিশ্চয়ন

  • ফি জমা: সংগ্রহকৃত আবেদন ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করে ১,০০০/- (এক হাজার) টাকা ফি-সহ নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সরাসরি অথবা কলেজের নির্দেশিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

  • নিশ্চয়ন নিশ্চিতকরণ: কলেজ আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করলে প্রার্থীর মোবাইলে এসএমএস (SMS) আসবে। SMS না পেলে নির্ধারিত সময়ের মধ্যে কলেজে যোগাযোগ করে নিশ্চয়ন সুনিশ্চিত করতে হবে।

ADM-CIRCULAR-DEGP-2.jpg

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফি ও রেজিস্ট্রেশন ফি

১. প্রাথমিক আবেদন ফি ও বন্টন

  • মোট প্রাথমিক আবেদন ফি: ১,০০০/- (এক হাজার) টাকা

    • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (ভর্তি ফান্ড): ৮৫০/- টাকা (কলেজ কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা দেবে)

    • সংশ্লিষ্ট কলেজের অংশ: ১৫০/- টাকা

২. রেজিস্ট্রেশন ফি (শিক্ষার্থী প্রতি)

আবেদনকারী মেধা তালিকায় স্থান পেয়ে কলেজে চূড়ান্ত ভর্তি হওয়ার সময় নিম্নলিখিত হারে ফি নির্ধারিত হবে:

ক্রমিকফি এর খাতনির্ধারিত ফি
iশিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি১,০০০/- টাকা
iiশিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি১০০/- টাকা
iiiশিক্ষার্থী প্রতি বিএনসিসি (BNCC) ফি১০/- টাকা
ivশিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি২০/- টাকা
মোটবিশ্ববিদ্যালয়ে প্রদেয় মোট রেজিস্ট্রেশন ফি১,১৩০/- টাকা

৩. অন্যান্য ফি (প্রযোজ্য ক্ষেত্রে)

ক্রমিকফি এর বিবরণনির্ধারিত ফি
vশিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি১,০০০/- টাকা
viশিক্ষার্থী প্রতি ভর্তি পুনঃবহাল ফি১,০০০/- টাকা

ফি পরিশোধের পদ্ধতি

১. প্রাথমিক আবেদন ফি (১,০০০/- টাকা): আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট ইত্যাদি) অথবা সরাসরি কলেজে জমা দিতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের অংশ জমা (কলেজের জন্য): কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীর নিকট থেকে সংগৃহীত ফি-এর বিশ্ববিদ্যালয় অংশ সোনালী ব্যাংকের নির্ধারিত সঞ্চয়ী হিসাবে পে-স্লিপ (Pay Slip) ডাউনলোডের মাধ্যমে জমা প্রদান করবে।

ADM-CIRCULAR-DEGP-3.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Any kind of Queries: kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com