জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ (আপডেট সার্কুলার)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী [নতুন বিষয়সমূহ যুক্ত করা হয়েছে] এলএলবি ১ম পর্ব (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স (২০২৬-২৭), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৫-২৬), এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৫-২৬), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সাইন্স অ্যান্ড টেকনোলজি, মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সাইন্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং কোর্সসমূহের [তারিখ আপডেট] ১৯ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন কার্যক্রম চলবে।

[ফি ও জমার সময়সীমা আপডেট] জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

পোস্টের সূচী এক পলকে দেখুন!

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে পরিচালিত মাস্টার্স (প্রফেশনাল) শিক্ষাক্রমের ভর্তি সার্কুলার ও পূর্ণাঙ্গ গাইডলাইন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

গুরুত্বপূর্ণ সময়সূচী ও ফি

  • অনলাইন আবেদন শুরুর তারিখ ও সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ৪:০০ টা)

  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ০৩ মার্চ ২০২৬ (রাত ১২:০০ টা পর্যন্ত)

  • প্রাথমিক আবেদন ফি: ৩০০/- (তিনশত) টাকা

  • আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ০৩ মার্চ ২০২৬ (ফি সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দেওয়া যাবে)

📚 অন্তর্ভুক্ত কোর্স ও বিষয়সমূহ

এই ভর্তি কার্যক্রমের আওতায় যেসকল কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে:

১. বিএড (B.Ed) ২. বিপিএড (B.P.Ed) ৩. বিএমএড (B.M.Ed) ৪. বিএসএড (B.S.Ed) ৫. এমএড (M.Ed) ৬. এমএসএড (M.S.Ed) ৭. এমপিএড (M.P.Ed) ৮. এমবিএ (MBA) ৯. এলএলবি শেষপর্ব (LLB Final)

মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি

  • এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রার্থীদের স্নাতক/সমমান পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার অর্জিত ফলাফলের (GPA/Marks) ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।

  • ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২৬-২০২৭

ক্রমিকবিবরণ / তথ্যের বিষয়তারিখ / নির্ধারিত তথ্য
০১প্রতিষ্ঠানের নামজাতীয় বিশ্ববিদ্যালয় (National University)
০২প্রোগামের নামমাস্টার্স (প্রফেশনাল) ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা
০৩শিক্ষাবর্ষ২০২৬-২০২৭ / ২০২৫-২০২৬ (কোর্স ভেদে)
০৪অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর তারিখ১৯ আগস্ট ২০২৬ (বিকাল ৪:০০ টা)
০৫অনলাইনে প্রাথমিক আবেদন শেষ হওয়ার তারিখ১০ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১২:০০ টা)
০৬প্রাথমিক আবেদন ফি (শিক্ষার্থী প্রতি)১,০০০/- (এক হাজার) টাকা
০৭আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ১২ সেপ্টেম্বর ২০২৬ (মোবাইল ব্যাংকিং/সরাসরি)
০৮কলেজ কর্তৃক অনলাইন আবেদন নিশ্চায়নের সময়সূচী১৩ সেপ্টেম্বর ২০২৬
০৯কলেজ কর্তৃক সোনালী ব্যাংকে ‘ভর্তি ফান্ড’ ফি জমার তারিখ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬
১০আবেদন ফি-তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ৮৫০/- টাকা
১১আবেদন ফি-তে কলেজের অংশ১৫০/- টাকা
১২মেধা তালিকা প্রকাশের মাধ্যমওয়েবসাইট ও SMS (nu atpm roll লিখে 16222 নম্বরে)
১৩ক্লাস শুরুর তারিখ০১ অক্টোবর ২০২৬
১৪অফিশিয়াল ওয়েবসাইটwww.nu.ac.bd/admissions

 মাস্টার্স প্রফেশনাল ও ডিপ্লোমা প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি আবেদনের যোগ্যতা ও নির্দেশাবলী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমের সূচনা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ভর্তি সংক্রান্ত নির্দিষ্ট ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা সংশ্লিষ্ট কলেজের নির্দেশিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এলএলবি ১ম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স, এবং এমবিএ কোর্সের মতো প্রোগ্রামগুলোতে প্রাথমিক আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে।

তবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সাইন্স, মিউজিক, থিয়েটার স্টাডিজ, ফটোগ্রাফি, ফায়ার সাইন্স অ্যান্ড টেকনোলজি এবং স্পোর্টস কোচিং কোর্সের শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন না। এ সকল প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা প্রদান করতে হবে। স্নাতক পর্যায়ে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১২টি মাস্টার্স (প্রফেশনাল) ও ডিপ্লোমা কোর্সের তালিকা নিচে প্রদান করা হলো:

ক্রমিককোর্সের পুরো নাম (English)কোর্সের নাম (বাংলা)
১Bachelor of Laws (LLB) Part-1ব্যাচেলর অব ল’স (এলএলবি) ১ম পর্ব
২Postgraduate Diploma in Library & Information Scienceপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স
৩Postgraduate Diploma in Journalismপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম
৪Postgraduate Diploma in Musicপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক
৫Postgraduate Diploma in Photographyপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি
৬Postgraduate Diploma in Sports Scienceপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সাইন্স
৭Postgraduate Diploma in Theater Studiesপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ
৮Postgraduate Diploma in Fire Science and Technologyপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সাইন্স অ্যান্ড টেকনোলজি
৯MBA in Apparel Merchandisingএমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং
১০Master’s in Applied Criminology & Police Managementমাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট
১১MBA in Fashion Design & Technologyএমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি
১২Postgraduate Diploma in Sports Coachingপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং

বিভিন্ন কোর্সের ভর্তির নূন্যতম যোগ্যতা ও শর্তাবলী

ক্র.ম.ভর্তিচ্ছু কোর্সসমূহমেয়াদভর্তির ন্যূনতম যোগ্যতাআবেদনের বিশেষ শর্ত
ক-গ

• Bachelor of Laws (LLB) Part-1

 

• PGD in Journalism

 

• PGD in Library & Information Science

১ বছরজাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২/৩ বছর মেয়াদী স্নাতক (পাশ) বা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর/সিজিপিএ ২.০ পেতে হবে।জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃতদের ক্ষেত্রে মূল মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে।
ঘ-ঙ

• MBA in Apparel Merchandising

 

• MBA in Fashion Design & Technology

২ বছর২০১২ সাল ও তৎপরবর্তী সালসমূহে ৩ বছর মেয়াদী স্নাতক (পাশ) বা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর/সিজিপিএ ২.২৫ পেতে হবে।জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃতদের ক্ষেত্রে মূল মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে।
চ• Master’s in Applied Criminology & Police Management১ বছরস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) বা মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সিজিপিএ ২.২৫ পেতে হবে।জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃতদের ক্ষেত্রে মূল মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে।
ছ-ঝ

• PGD in Music

 

• PGD in Sports Coaching

 

• PGD in Sports Science

১ বছরস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী স্নাতক (পাশ)/স্নাতক (সম্মান) বা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (স্পোর্টস সাইন্স ও কোচিংয়ে ন্যূনতম ৪০% নম্বর/সিজিপিএ ২.০ প্রয়োজন, তবে খ্যাতিনাম খেলায়াড়দের ক্ষেত্রে শিথিলযোগ্য)।অনলাইন আবেদন প্রযোজ্য নয়। সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে।
ঞ-ঠ

• PGD in Theater Studies

 

• PGD in Photography

 

• PGD in Fire Science & Technology

১ বছরজাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী স্নাতক (পাশ)/স্নাতক (সম্মান) বা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।অনলাইন আবেদন প্রযোজ্য নয়। সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে।

NU Masters Professional Admission Circular 2026 

Adm-Guide-MS-Prof-1.jpg

Adm-Guide-MS-Prof-2.jpg

Adm-Guide-MS-Prof-3.jpg

Adm-Guide-MS-Prof-4.jpg

Adm-Guide-MS-Prof-5.jpg

Adm-Guide-MS-Prof-6.jpg

https://www.nu.ac.bd/uploads/notices/notice_5299_pub_date_12022025.pdf

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি যোগ্যতা ২০২৬ 

২০২৬ শিক্ষাবর্ষে ডেপুটেশন প্রাপ্ত বিএড কোর্সে ভর্তির শর্তাবলী

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও তালিকাভুক্ত (ডেপুটেশন প্রাপ্ত) শিক্ষকগণ তাদের জন্য বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড কোর্সে অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

  • ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন না করে সরাসরি বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করবেন।
  • এ ধরণের আবেদনকারীকে কলেজ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত আবেদন ফরম পুরণ করতে হবে
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সকল নম্বরপত্র, সনদপত্র, ডেপুটেশন প্রাপ্তির অফিস আদেশ,শিক্ষকতার প্রত্যয়ন পত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি, দুই কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ছবি ও আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্রিষ্ট কলেজে জমা দিতে হবে।
  • এ ক্ষেত্রে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ সকল আবেদন পত্র যাচাই-বাছাই করে আবেদনকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রয়োজনীয় তথ্য ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ডিন, প্লাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর প্রেরণ করবেন।

২০২৬ শিক্ষাবর্ষে ডেপুটেশন প্রাপ্ত ব্যতীত বিএড কোর্সে ভর্তির শর্তাবলী

  • জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা হেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।
  • উল্লেখ্য যে, ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Master’s Tab এর Blank Data Entry Form (Masters Prof.) অপশন থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

বিপিএড বিপিএড বিএসএড কোর্সে আবেদনের যোগ্যতা

  • ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড), ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন [বিপিএডও ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন [বিএসএড] কোর্সের আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা হেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।
  • বিপিএড কোর্সে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৫ বছরের অধিক হবে না (৩১/১২/২০২৩ তারিখ পর্যন্ত) তবে শিক্ষকগণের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ও কোর্সভিত্তিক যোগ্যতার বিষয়টি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ যাচাই করবেন।

 

২০২৬ শিক্ষাবর্ষে এমএড কোর্সে আবেদনের যোগ্যতা

  •  জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড/বিএমএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ২.২৫ পেতে হবে।

এমএসএড, এমপিএড, এলএলবি শেষপর্বে কোর্সে আবেদনের যোগ্যতা

  • জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএড/বিএড/বিএমএড পরীক্ষার সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ২.২৫ পেতে হবে।
  • ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন [এমপিএড কোর্সে আবেদনের যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিপিএড পরীক্ষার সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ২.২৫ পেতে হবে।
  • ২০২৬ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ল’ [এলএলবি শেষপর্বে আবেদনের যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এলএলবি ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করছে আবেদনের যোগ্যতা

  • জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2018 সাল ও তৎপরবর্তী 2021 সাল পর্যন্ত চার বছর মেয়াদী বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নূন্যতম ৪৫ পার্সেন্ট নম্বর/সিজিপিএ ২.২৫ পেতে হবে

এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে আবেদনের যোগ্যতা

  • জাতীয় বিশ্ববিদ্যালয়/ ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী বিবিএ (সম্মান) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত ইউজিসি স্বীকৃত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারী আবেদনকারীদের বিএড/বিপিএড/বিএমএড/ বিএসএড/এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে চূড়ান্ত ভর্তির সময় অন্যান্য কাগজপত্রের সঙ্গে অবশ্যই মূল মাইগ্রেশন সনদ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই উপরিউক্ত কোর্সভিত্তিক ভর্তি যোগ্যতা ও শর্তাবলী মেনে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
  • প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারী কর্তৃক প্রদত্ত ছবি/কোন তথ্য ভুল অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রফেশনাল ভর্তি খরচঃ 

ভর্তি খরচ তিনটি ধাপে করা হয়েছে

  • আবেদন ফি ও ফান্ড ফিতে ৫০০ টাকা খরচ হবে।
  • ব্যাচেলর অব এডুকেশন, মাস্টার অব এডুকেশন, মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন, এলএলবি শেষপর্ব- ১২৩৫ টাকা ।
  • ব্যাচেলর অব ফিজিক্যাল, ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন, মাস্টার অব স্পেশাল এডুকেশন, ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন- ১০৩৫ টাকা।
  • এমবিএ ইন ট্যুরিজম এন্ড- ৬০৩৫ টাকা।
  • শিক্ষার্থী ভর্তি বাতিল ফি ২০০ টাকা
  • শিক্ষার্থী ভোটটি পূর্ণবহাল ফি ২০০ টাকা

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করুন 

2 thoughts on “জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ (আপডেট সার্কুলার)”

  1. প্রাইভেটে মাস্টার্সে ভর্তি কবে থেকে শুরু হবে??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Any kind of Queries: kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com