বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ!

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ হয়েছে। বাংলাদেশ পরমাণু  কৃষি গবেষণা ইনস্টিটিউট কে সংক্ষেপে বিনা বলা হয়। Bangladesh Institute of Nuclear Agriculture (BINA) বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান।

কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে। উৎপাদনশীল কৃষির নিশ্চয়তার জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণা কার্যক্রম চালানো বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট এর লক্ষ্য।

কোন ধরনের চাকরি?সরকারি প্রতিষ্ঠানে চাকরি
জব পোস্টিংময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বিজ্ঞপ্তি প্রকাশ০২ আগস্ট ২০২৬ (OBSERVERBD)
ক্যাটাগরি০৫+৪ ক্যাটাগরি 
মোট পদসংখ্যা৩৪+৮ টি পদ 
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনের মাধ্যমে
আবেদন ফিপদভেদে ১১২ টাকা
আবেদন ফি জমাটেলিটক এসএমএস এর মাধ্যমে
আবেদন শুরু০৩ আগস্ট ২০২৬,সকাল ১০ টা থেকে
আবেদন শেষসীমা০২ সেপ্টেম্বর,বিকাল ০৫ টা
উক্ত পদের বেতন গ্রেড০৯ গ্রেড
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
বিনা ওয়েবসাইটwww.bina.gov.bd
BINA Apply Onlinebina.teletalk.com.bd

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (BINA) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১৩ ক্যাটাগরির ৫৭ টি শুন্যপদের জন্য। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে সম্পুর্ন অলাইনে ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনের জন্য বলা হয়েছে।

বিনা নিয়োগের আবেদনের সময়সীমা,আবেদনের নিয়ম,শর্তাবলীসহ সকল তথ্য নিম্নে দেয়া হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ মনোযোগ সহকারে পড়ে আবেদন করুন।

বিনা নিয়োগের শর্তাবলী

  1. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হইবে।
  2. প্রার্থীগণকে অনলাইনে (https://bina.teletalk.com.bd) আবেদন করিতে হইবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেইভাবে লিখিত আছে, অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেইভাবে লিখিতে হইবে।
  3. মুদ্রিত/হাতে লেখা কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হইলে তাহা গ্রহণযোগ্য হইবে না।
  4. ০১ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮-৩২ বছর হইতে হইবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
  5. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করিতে হইবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে https://bina.teletalk.com.bd এ আবেদনপত্র পূরণ করিয়া পরীক্ষার ফি সহ online registration কার্যক্রম সম্পন্ন করিতে হইবে। উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করিলে ‘বিনা নিয়োগ ২০২৬’ এর বিজ্ঞপ্তি, আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশাবলী এবং নির্ধারিত Application Form এর লিংক দৃশ্যমান হইবে। Application Form এর লিংকে ক্লিক করিলে সংশ্লিষ্ট পদের রেডিও বাটন দৃশ্যমান হইবে। রেডিও বাটন সিলেক্ট করিয়া Next বাটনে ক্লিক করিলে Application Form পাতায় প্রবেশ করা যাইবে।

  1. আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময়: ৩ আগস্ট ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা
  2. আবেদনপত্র পূরণপূর্বক জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় হইতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারিবেন;
  3. ক্রমিক নং ১ এ উল্লিখিত পদের ক্ষেত্রে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করিতে পারিবেন না।
  4. অনলাইন আবেদনপত্রে প্রার্থী তাঁহার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ ৬০ kb) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ ১০০ kb) Upload করিবেন;
  5. অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র Submit করিবার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হইবেন;
  6. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে-কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করিবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।
  7. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর ওয়েবসাইটে (www.bina.gov.bd) পাওয়া যাইবে।

  8.  লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হইবে।

  9. নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার সরকারি বিধি-বিধান এবং সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করা হইবে।

  10. নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করিবেন।

  11. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করিবার অধিকার সংরক্ষণ করিবেন।

  12. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।

  13. নিয়োগের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হইবে।

  14. এই নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রণালয়ের স্মারক নম্বর ১২.০০.০০০.০০.০৬৪.১১.০০০৭.২৫.১৫৪; তারিখ: ১৪ই জুন ২০২৬ খ্রি. এর আলোকে প্রকাশ করা হইল।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

  • Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করিয়া নির্দেশনামতে ছবি এবং Signature upload করিয়া আবেদনপত্র Submit করা সম্পন্ন হইলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাইবে।
  • আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাইবেন। উক্ত Applicant’s copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহা হইলে পুনরায় আবেদন করিতে পারিবেন।
  • আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকিবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হইয়া PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করিয়া সংরক্ষণ করিবেন।
  • Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকিবে এবং User ID নম্বর ব্যবহার করিয়া প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হইবে।
  • তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা করিবেন।
  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bina.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হইবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হইবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়।

  • SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করিয়া পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download পূর্বক রঙিন Print সংরক্ষণ করিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করিবেন।

  • বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাকুবি চত্বর, ময়মনসিংহ-এর নিজস্ব ওয়েবসাইটে www.bina.gov.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাইবে।

  • বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া Submit করা হইলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হইবে না। নিম্নে SMS এর নির্দেশনা, User ID এবং Password পুনরুদ্ধারের পদ্ধতি উল্লেখ করা হইল:

SMS করার পদ্ধতি

প্রথম SMS: BINA<space>User ID লিখিয়া 16222 নম্বরে Send করিতে হইবে।

Example: BINA ABCDEF & send to 16222

দ্বিতীয় SMS: BINA <space>YES <space>PIN লিখিয়া 16222 নম্বরে Send করিতে হইবে।

Example: BINA YES 12345678 & send to 16222

দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাওয়া যাইবে। Password টি Admit card (প্রবেশপত্র) Download এর জন্য প্রার্থী সংরক্ষণ করিবেন।

 প্রার্থীর যোগ্যতা যাচাই

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হইলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা/ অভিজ্ঞতার সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার/ অভিজ্ঞতার অসামঞ্জস্যতা থাকিলে বা ভুল তথ্য/ জাল কাগজপত্র প্রদর্শিত হইলে লিখিত পরীক্ষার জন্য প্রাথমিক বাছাইয়ের সময় কিংবা পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা যে কোনো সময় বাতিল করিবার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র্যের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করিয়া সত্যায়িত ফটোকপি/অনুলিপি দাখিল করিতে হইবে;

মৌখিক পরীক্ষার সময় সত্যায়িত ফটোকপি/অনুলিপির কাগজপত্র

  • প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
  • প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক ০১ কপি চারিত্রিক সনদপত্র;
  • জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে চেয়ারম্যান-ইউনিয়ন পরিষদ/ মেয়র-পৌরসভা/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;
  • জাতীয় পরিচয়পত্র;
  • আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধা / বীরঙ্গনার সন্তান হইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
  • আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হইলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হইতে প্রাপ্ত সনদপত্র;
  • আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হইলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্র;
  • আবেদনকারী তৃতীয় লিঙ্গের হইলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ;
  • প্রবেশপত্র (Admit Card);
  • অনলাইন -এ পূরণকৃত আবেদন পত্রের কপি (Applicant’s copy)।

BINA202608021-1.jpg

BINA202608021-2.jpg

BINA202608021-3.jpg

Application Deadline: 02 September 2026

BINA202608022

Application Deadline: 02 September 2026

এই বর্ণনার সাথে সাদৃশ্য বিষয়সমূহ ঃ  

কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ,কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬,বিনা নিয়োগ বিজ্ঞপ্তি,বিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬,  বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Sponsored & Guest Post: kfsoft@yahoo.com । For Any kind of Queries: kfplanetbd@gmail.com