বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার (১০,০০০ পদ)

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুসারে [প্রায় ১০ হাজার পদে কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশ হয়েছে। পুলিশ হেড কোয়ার্টারের আদেশে নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে জেলার পুলিশ সুপারগণ।

জাতীয় পত্রিকাসহ বাংলাদেশ পুলিশের অফিশিয়াল সাইটে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এসএসসি বা সমমান পরীক্ষায় ২.৫ জিপিএ পেলেই আপনি পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত হয়েছে কাঙ্ক্ষিত বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে এই সরকারি ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী ও যোগ্যতা পূরণ সাপেক্ষে তরুণ প্রার্থীরা এতে অংশ নিতে পারবেন। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত সারসংক্ষেপ ও গুরুত্বপূর্ণ তথ্যাবলি একটি সুবিন্যস্ত টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো:

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ – একনজরে তথ্যসমূহ
পদের নামরিক্রুট কনস্টেবল (টিআরসি)
কোন ধরনের চাকরি?সরকারি পুলিশ বাহিনী চাকরি
বেতন স্কেল৯,৩০০ – ২১,৮০০/- টাকা
বেতন গ্রেড১৭তম গ্রেড
পদ সংখ্যাপ্রায় আনুমানিক ১০,০০০ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি বা সমমান পাস
বয়स১৮ – ২০ বছর
উচ্চতাপুরুষঃ ৫ ফুট ৬ ইঞ্চি
নারীঃ ৫ ফুট ৪ ইঞ্চি
আবেদন ফি১০০/- টাকা
আবেদন শুরু১৩ অক্টোবর ২০২৬
আবেদন শেষ৩০ অক্টোবর ২০২৬
সূত্রবাংলাদেশ পুলিশ ওয়েবসাইট

প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুর্নবাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাচাইকালে যোগ্য বিবেচিত প্রার্থগণকে নির্ধারিত প্রশিক্ষনকেন্দ্রে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষনে অংশগ্রহন করতে হবে।

ট্রেইনিং রিক্রুট বনস্টেবল (টিআরসি) প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোষাক সামগ্রীসহ থাকা খাওয়া ‍ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। এছাড়া প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষন ভাতা প্রাপ্য হবে ।

আরো যে সব পোস্ট চেক করতে পারেনঃ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা 

  1. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. প্রার্থীর নিজ জেলাতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মাঠ দেয়ার জন্য উপস্থিত হতে হবে।
  3. ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে।
  4. এসএসসি বা সমমান পাস হতে হবে (মিনিমাম জিপিএ  ২.৫/ সমমান)।
  5. প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল চাকরির জন্য শারীরিক যোগ্যতা

  1. পুরুষের উচ্চতা মিনিমাম ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।
  2. মুক্তিযোদ্ধা কোটায় পুরুষের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে ।
  3. নারী প্রার্থীদের জন্য উচ্চতা মিনিমাম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
  4. বয়স ও উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন হতে হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ বয়স কত? 

  • পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর বয়স।
  • অর্থাৎ পুলিশের কনস্টেবল পদে সাধারণ প্রার্থীদের আবেদনের জন্য ১৮ হতে ২০ বছর বয়সসীমা ধরা হয়েছে।
  • কোটার ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুসরন করা হবে।
  • বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ কালে প্রার্থীদের দরকারি কাগজপত্র

  1. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূলকপি।
  2. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র এর মূল কপি।
  3. নাগরিকত্ব সনদপত্র এর মূল কপি; যে জেলা থেকে আবেদন করবেন।
  4. জাতীয় পরিচয়পত্রের মূলকপি যদি পরিচয়পত্র না থাকে সে ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূলকপি
  5.  সাম্প্রতিক তোলা কালার ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত
  6. পরীক্ষার ফি ১০০ টাকা জমাপূর্বক চালানের মূলকপি। ট্রেজারী চালান কোডঃ ১-২২১১-০০০০-২০৩১ অথবা  ১২২০২৬ ১১০৫৯৫৪১৪২২৩২৬
  7. পুলিশ কর্মকর্তা সন্তানদের ক্ষেত্রে সর্বশেষ কর্মস্থলের ইউনিট প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নের মূলকপি
  8. আনসার ও ভিডিপি কোটা ‍প্রার্থীদের জন্য ৪২ দিন মেয়াদী ‍প্রশিক্ষণের সনদপত্রের মূলকপি
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের জন্য জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি
  10. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আব্যশিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

পুলিশ কনস্টেবল নিয়োগ নির্বাচন পদ্ধতি

ক. প্রতি জেলার কোটা নিয়ে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিক ভাবে নির্বাচিত করা হবে।

খ. পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক ও স্বাস্থ্য যোগ্য বিবেচিত হলে প্রর্থীকে প্রশিক্ষনের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।

গ. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রশিক্ষন কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুর্নবাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চুড়ান্তভাবে প্রশিক্ষনে অন্তর্ভুক্ত করা হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার পদ্ধতি

  1. প্রিলিমিনারি স্ক্রিনিংঃ অনলাইনে আবেদনকারীর উচ্চতার ভিত্তিতে ৫০% ও শিক্ষাগত যোগ্যতার ৫০% ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।
  2. মাঠঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উর্ত্তীণ প্রার্থীদের পুলিশ সুপার কর্তৃক প্রবেশপত্র পরবর্তী পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
  3. লিখিতঃ১ ঘন্টা ৩০ মিনিট সময়ে ৪০ মার্কের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
  4. মৌখিকঃ পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীদের ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

Police Constable Niyog 2026 Circular

d9ba0107-511713-P-5-mr.png

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

1-police.jpg

2-police.jpg

➤➤➤ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ০৪ ক্যাটাগরির কনস্টেবল নিয়োগ ২০২৬ দেখুন

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা নিচের দেয়া ঠিকানায় অনুষ্ঠিত হবে। কনস্টেবল নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জেলাওয়ারি সময়সূচি বিস্তারিতভাবে দেওয়া হলো। সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্র, প্রয়োজনীয় মূল সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সাথে রাখবেন। যেকোনো ধরনের পরিবর্তন বা আপডেট পেতে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলার নামশারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Testলিখিত পরীক্ষামনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা
মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা১৩, ১৪ ও ১৫ নভেম্বর, ২০২৬
০৮.০০ ঘটিকা
২৫ নভেম্বর, ২০২৬
১০.০০ ঘটিকা
০৫ ডিসেম্বর, ২০২৬
১০.০০ ঘটিকা
সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী১৬, ১৭ ও ১৮ নভেম্বর, ২০২৬
০৮.০০ ঘটিকা
০২ ডিসেম্বর, ২০২৬
১০.০০ ঘটিকা
১২ ডিসেম্বর, ২০২৬
১০.০০ ঘটিকা
নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান১৯, ২০ ও ২১ নভেম্বর, ২০২৬
০৮.০০ ঘটিকা
০৮ ডিসেম্বর, ২০২৬
১০.০০ ঘটিকা
১৯ ডিসেম্বর, ২০২৬
১০.০০ ঘটিকা
নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল২২, ২৩ ও ২৪ নভেম্বর, ২০২৬
০৮.০০ ঘটিকা
১৫ ডিসেম্বর, ২০২৬
১০.০০ ঘটিকা
২৬ ডিসেম্বর, ২০২৬
১০.০০ ঘটিকা

police job circular

📢 আমাদের ফেসবুক পেজে লাইক দিন!

আমাদের নতুন পোস্ট ও আপডেট পেতে ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ❤️

👍 Like Our Facebook Page

13 thoughts on “বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার (১০,০০০ পদ)”

  1. শুন্য পদের তালিকায় দেওয়া আছে ৩০০০, কিন্তু আপনারা বলছেন ১০০০০। ব্যাপারটা বুঝলাম না।

  2. ভাই পুলিশ কনস্টেবল নিয়োগ কোন পএিকায় প্রকাশ করছে বললে খুব উপকার হত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For Any kind of Queries: info@kfplanet.com / kfplanetbd@gmail.com / kfsoft@yahoo.com