প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুসারে ২১ ধরনের ৪২ টি পদের জন্য সার্কুলার প্রকাশ করেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ সার্কুলার ২২ জুলাই ২০২৬ তারিখে জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশের স্থায়ী ও যোগ্য নাগরিকদের থেকে আগামী ১২ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় সকল তথ্য সঠিক ভাবে দিবেন। আবেদন করার সময় কোন প্রকার ভুল তথ্য দিলে আবেদন কর্তৃপক্ষ বাতিল করে দিতে পারে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| নিয়োগের শিরোনাম | প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |
| কোন মন্ত্রণালয় | সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে |
| জবের ধরণ | সরকারি চাকরি |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ২২ জুলাই ২০২৬ |
| বিজ্ঞপ্তির উৎস | জাতীয় দৈনিক পত্রিকা |
| মোট পদসংখ্যা | ৪২ টি |
| কত ক্যাটাগরি | ২১ টি |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক, এইচএসসি, এসএসসি, জেএসসি পাশ |
| বয়স সীমা | ১৮-৩২ বছর |
| আবেদনের মাধ্যম | অনলাইনে |
| আবেদন ফি | ৫৬/- ও ১১২/- |
| আবেদন ফি জমাদানের মাধ্যম | টেলিটক সিমের মাধ্যম |
| আবেদন শুরু হবে | ২৩/০৭/২৬ |
| আবেদন করার শেষ তারিখ | ১২/০৮/২৬ |
| আবেদনের লিংক | http://doa.teletalk.com.bd |
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর (Department of Archaeology) বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকাধীন সংস্থা। সংস্থাটি ২০০৫ থেকে রাজধানী ঢাকার আগারগাঁওস্থ সদরদপ্তর থেকে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেক্টরটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাচীন সংস্কৃতি চিহ্নের আবিস্কারের মাধ্যমে ইতিহাস পুনরুদ্ধার করে থাকে। এছাড়াও আবিস্কৃত স্থাপত্যিক কাঠামোর সংস্কার, সংরক্ষণ ও প্রদর্শনের কাজও অধিদপ্তরটি করে থাকে।
Department of Archaeology Job Circular 2026



Application Deadline: 12 August 2026
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলি
১। আগ্রহী প্রার্থীগণ https://doa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়োগবিধি https://doa.teletalk.com.bd এবং www.archaeology.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনপত্র জমাদানের সময়সীমা
- Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৩-০৭-২০২৫ খ্রি., সকাল ১০:০০টা।
- Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২-০৮-২০২৫ খ্রি., বিকাল ০৫:০০টা।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk pre-paid মোবাইল নম্বর হতে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
২। Online আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) Scan করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
৩। আবেদনপত্রে প্রদত্ত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ দায়ী থাকবেন। Submit করার পূর্বে পূরণকৃত তথ্য পুনরায় যাচাই করতে হবে। মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। Online-এ আবেদনপত্র পূরণের একটি রঙিন Print Copy পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাজে সংরক্ষণ করতে হবে।
আবেদনের শর্তাবলী
- আবেদনকারীর বয়স ০১-০৭-২০২৫ তারিখে ১৮–৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো Affidavit গ্রহণযোগ্য নয়। (শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সরকারি বিধি অনুযায়ী প্রযোজ্য।)
- সরকারি, আধা-সরকারি, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
- কোটা সংক্রান্ত (যেখানে প্রযোজ্য) সরকারি বিধি-বিধান অনুসরণ করতে হবে।
- লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।
- মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নলিখিত কাগজপত্রের মূলকপি ও এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে—
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র।
- পূরণকৃত Application Form-এর Print Copy।
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন/পাসপোর্ট।
- প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদপত্র।
- চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC)।
6.নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে।
7.নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি/হ্রাস অথবা নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
8.সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং যেখানে প্রযোজ্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
